ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কালকিনিতে মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আতাউর রহমান


কালকিনিতে মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আতাউর রহমান

মাদারীপুরের কালকিনি উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আলিপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান। শিক্ষা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান, দক্ষ নেতৃত্ব এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মো. আতাউর রহমানের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা মো. আতাউর রহমানকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: জুলাইয়ের চেতনায় ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের এগিয়ে আসার আহ্বান শামছুন্নাহার বেগমের

বক্তারা বলেন, একজন শিক্ষকের সাফল্য শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়; শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এসব ক্ষেত্রে মো. আতাউর রহমানের অবদান প্রশংসনীয়।

সম্মাননা প্রাপ্তির পর মো. আতাউর রহমান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষা উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং শিক্ষা বিস্তারে তাঁর ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: ছোট পর্দার আলোচিত মুখ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী উদ্বোধন করবেন বায়ো-জিন কসমেসিউটিক্যালসের শুভ উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোবরিয়া আঃপুর ইউপি ৪নং ওয়ার্ড সদস্য মোঃ শাহাব উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১২:৫৬ এম


প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোবরিয়া আঃপুর ইউপি ৪নং ওয়ার্ড সদস্য মোঃ শাহাব উদ্দিন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দক্ষিণ গোবরিয়া (জাব্বা বাড়ি) গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে স্থানীয় ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গত ২২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে অনলাইন নিউজ পোর্টাল 'জনধারা' (Jonodhara.com)- এ "সন্ত্রাসীদের মদদদাতা শাহাবুদ্দিন মেম্বার, ৫ই আগস্টের আগে আওয়ামীলীগ এখন বিএনপি" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।

ইউপি সদস্য মোঃ শাহাব উদ্দিন মঙ্গলবার (২৩ জুন)) এক প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে এবং তার চাচাতো ভাই হারুন ও বাদলসহ তার মেয়ে কুলসুম বেগম ও কুলসুম বেগমের সন্তানদের জড়িয়ে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক। সমাজে তাদের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন ও হেয়প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে একটি কুচক্রী মহল এই ভিত্তিহীন সংবাদটি প্রকাশ করিয়েছে।

"প্রকাশিত সংবাদে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের তথ্য বা প্রমাণ উল্লেখ করা হয়নি। এতেই প্রমাণিত হয় যে, এলাকার একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে তাদের মান-সম্মান নষ্ট করার জন্য সাংবাদিককে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে এই সংবাদটি পরিবেশন করিয়েছে।"

প্রতিবাদ লিপিতে তিনি আরও দাবি করেন, এলাকায় নিরপেক্ষ তদন্ত করলেই প্রকাশিত সংবাদের সত্যতা যে শূন্য এবং তা সম্পূর্ণ সাজানো, সেই সত্য বেরিয়ে আসবে।

মোঃ শাহাব উদ্দিন এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সাথে, যারা ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এবং আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১২:৫৮ এম


বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো

ডিআর কঙ্গোর বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো ছায়া হয়ে ইতিহাস গড়লেন উজবেকিস্তানের বিপক্ষে। এখন পর্তুগালের সর্বকালের শীর্ষ গোলদাতা তিনি বিশ্বকাপে। দশম গোল করে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো পর্তুগিজ গ্রেট ইউসেবিওকে ছাড়িয়ে গেলেন।

রোনালদোর ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয়। সেবার তার করা গোলের সংখ্যা ছিল মাত্র একটি। সেই একমাত্র গোলটি তিনি ইরানের বিপক্ষে করেন। এরপর তিনি ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপে একটি করে গোল করেন।

বিশ্বকাপের ইতিহাসে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ রোনালদোর জন্য স্মৃতিময় হয়ে আছে। সেই বিশ্বকাপে তিনি তার প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেছিলেন। শক্তিশালী স্পেনের বিপক্ষে সেই হ্যাটট্রিকটি এসেছিল। ওই বিশ্বকাপে রোনালদো মোট চারটি গোল করেছিলেন। অন্যদিকে কাতার বিশ্বকাপে তার পা থেকে এসেছে মাত্র একটি গোল।

ফলে রোনালদো আগে পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে মোট আটটি গোল করেছেন। এবারের বিশ্বকাপে নবম গোল পেয়ে গেলেন তিনি। ষষ্ঠ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে প্রথম শটেই জাল কাঁপালেন তিনি। ফলে বিশ্বকাপে সর্বকালের শীর্ষ পর্তুগিজ গোলদাতার তালিকায় তিনি ইউসেবিওর পাশে নাম লেখালেন। এরপর ৩৮ মিনিটে অসাধারণ একটি ফিনিশিংয়ে উজবেকিস্তানের জালে বল পাঠিয়ে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হলেন সিআরসেভেন।

৬ মিনিটের গোলে তার বয়স ৪১ বছর এবং ১৩৮ দিন। রোনালদো বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় বয়স্ক গোলদাতা হলেন। ১৯৯৪ সালের বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে ক্যামেরুনের হয়ে গোল করা রজার মিলা তার উপরে, যেদিন তার বয়স ছিল ৪২ বছর ও ৩৯ দিন। তবে কোন বড় টুর্নামেন্টে সবচেয়ে বয়স্ক ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে গোল করার কীর্তি তার।

ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে রোনালদো ১১টি ভিন্ন মেজর টুর্নামেন্টে গোল করলেন। অন্য যে কোনো ইউরোপিয়ান খেলোয়াড়ের চেয়ে এটি বেশি। জুর্গেন ক্লিন্সম্যান, মিরোস্লাভ ক্লোসা এবং জারদান শাকিরি ছয়টি আসরে গোল করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমার্ধেই উজবেকিস্তানের জালে পর্তুগালের ৩ গোল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:০০ এম


প্রথমার্ধেই উজবেকিস্তানের জালে পর্তুগালের ৩ গোল

ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডময় দুটি গোল আর নুনো মেন্দেসের চমৎকার ফ্রি-কিকে বিশ্বকাপে উজবেকিস্তানের বিরুদ্ধে প্রথমার্ধেই পর্তুগাল ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে পর্তুগালের আগ্রাসী ফুটবলের সামনে ফাবিও কানাভারোর উজবেকিস্তান কার্যত কোণঠাসা হয়ে পড়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছক বেছে নিয়ে পর্তুগাল মাত্র সপ্তম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায়। ডানপ্রান্ত থেকে জোয়াও কানসেলোর বাড়ানো নিখুঁত ক্রস দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান ৪১ বছর বয়সী রোনালদো। এই এক গোলের মাধ্যমে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন তিনি।

এরপর ১৭ মিনিটে ফ্রি-কিকের চতুর এক কৌশলে রোনালদোকে ডামি হিসেবে দাঁড় করিয়ে সরাসরি জোরালো শটে ব্যবধান ২-০ করেন পিএসজির ডিফেন্ডার নুনো মেন্দেস। দুই গোলে পিছিয়ে পড়া উজবেকিস্তান ম্যাচের ২৯ মিনিটে গানিভের একটি শটের মাধ্যমে ব্যবধান কমালে, তবে স্বস্তি মেলেনি তাদের। ভিএআর প্রযুক্তির সাহায্যে কানসেলোর ওপর ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন পর্তুগিজ অধিনায়ক। ডি-বক্সে চমৎকার এক রান নিয়ে করা এই গোলের দ্বারা বিশ্বমঞ্চে নিজের মোট গোলসংখ্যা ১০ এ নিয়ে যান তিনি। এর ফলে কিংবদন্তি ইউসেবিওর ৬০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন রোনালদো। প্রথমার্ধে ৩-০ ব্যবধানের বড় লিড নিয়ে বিরতিতে যাওয়া পর্তুগাল এখন পূর্ণ ৩ পয়েন্ট তুলে নেওয়ার অপেক্ষায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতেই এই বাজেট : সংসদে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:০৩ এম


অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতেই এই বাজেট : সংসদে আলোচনা

সংসদ সদস্যদের উল্লেখ অনুযায়ী, প্রস্তাবিত বাজেটের উদ্দেশ্য হলো কোনো বিশেষ গোষ্ঠীর পকেট ভরানো নয়; বরং এর মূল লক্ষ্য হল আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশগ্রহণ করে তারা এ বিষয়টি স্পষ্ট করেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন। বিদায়ী অর্থবছরের জন্য প্রাথমিকভাবে নির্ধারিত ৪ দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধির বিপরীতে নতুন অর্থবছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মৌলভীবাজার-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এম মুজিবুর রহমান চৌধুরী বলেন, বিএনপির নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যাংকিং খাতকে পুনরুজ্জীবিত করা। তিনি বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ধনী করার বাজেট হিসেবে চিহ্নিত নয়।

তিনি আরও উল্লেখ করেন, ‘ফ্যাসিবাদী শাসনামলে দেশের অভ্যন্তরীণ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই অর্থ দিয়ে প্রায় তিনটি জাতীয় বাজেট দেওয়া সম্ভব হয়েছিল।’

তিনি এও জানান যে, প্রস্তাবিত বাজেটে জনগণের ওপর নতুন করে কোনো করের চাপ নেই।

বগুড়া-৩ আসনের বিএনপি সংসদ সদস্য এম আব্দুল মহিত তালুকদার বলেন, বাজেটটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রণীত উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য আগামী পাঁচ বছরের পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখেই অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করেছেন। বাজেটে উন্নয়ন ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিচালন ব্যয় কমানোর বিষয়ে জোর দেন তিনি।

প্রস্তাবিত বাজেটের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার সমালোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধী দলের সদস্য রুহুল আমিন। তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবে অর্জন করা সহজ হবে না। গত অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা।

তিনি আরো বলেন, দেশে প্রায় ৮ কোটি কর দেওয়ার সক্ষমতাসম্পন্ন মানুষ থাকলেও এনবিআরের অধীনে কর ফাইল রয়েছে মাত্র ৪০ লাখ। বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ৭ দশমিক ৫৯ শতাংশ, যেখানে নেপালের ২৩ দশমিক ৩ শতাংশ, ভারতে ২০ দশমিক ৩ শতাংশ, পাকিস্তানে ১৫ দশমিক ২ শতাংশ এবং শ্রীলঙ্কায় ১৩ দশমিক ৩ শতাংশ।

যশোর-২ আসনের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ স্বাস্থ্য খাতের বাজেটের প্রসঙ্গ তুলে স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানে ‘চৌগাছা মডেল’ বাস্তবায়নের আহ্বান করেন।

বাজেট আলোচনায় আরও অংশগ্রহণ করেন সরকারি দলের সংসদ সদস্যরা, যাদের মধ্যে সিরাজগঞ্জ-৩ আসনের আইনুল হক, বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশা, হবিগঞ্জ-৪ আসনের এস এম ফয়সাল, পটুয়াখালী-৪ আসনের এ বি এম মোশাররফ হোসেন, সংরক্ষিত মহিলা আসন-৪ এর রেহানা আক্তার রানু, গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানী, নওগাঁ-৫ আসনের জাহিদুল ইসলাম ঢালি, ঝালকাঠি-২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, খুলনা-১ আসনের আমীর আজিজ খান, ঢাকা-২০ আসনের তমিজ উদ্দিন, মাগুরা-১ আসনের এম মনোয়ার হোসেন এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান।

এছাড়া বিরোধী দলের চুয়াডাঙ্গা-১ আসনের মাসুদ পারভেজ, সংরক্ষিত মহিলা আসন-৪০ এর মিসেস নাজমুন নাহার, সংরক্ষিত মহিলা আসন-৪১ এর মাহফুজা হান্নান, কুষ্টিয়া-২ আসনের এম আব্দুল গফুর, পাবনা-৪ আসনের আবু তালেব মণ্ডল, গাইবান্ধা-২ আসনের এম আব্দুল করিম, পাবনা-৩ আসনের মোহাম্মদ আলী আসগর, যশোর-৪ আসনের এম গোলাম রসুল এবং খুলনা-৬ আসনের এম আবুল কালাম আজাদও আলোচনায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%