ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাড়িচালক ওবায়দুর কারাগারে


এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাড়িচালক ওবায়দুর কারাগারে

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার হওয়া এমপি গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার পুলিশ তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার, এমপি গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা আক্তারের এক দিন রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম। মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে মাকসুদা আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে গাজী নজরুল ইসলাম রিমান্ডে রয়েছেন।

আরও পড়ুন: মৌলভীবাজারে ১৬ বছর বয়সী কিশোরীকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগে মানববন্ধন

২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী ন্যাম ভবনে এমপি নজরুলের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর রাতেই এমপি নজরুল ও তার স্ত্রী মাকসুদাকে হেফাজতে নেয় পুলিশ।

এ ঘটনায় ২১ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম এবং নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, গত জুনে তার শ্যালক ওবায়দুর রহমানের ‘প্রত্যক্ষ প্ররোচনায়’ সংসদ সদস্য গাজী নজরুলের সঙ্গে বাদীর বড় মেয়ে মরিয়মের (১৯) বিয়ে হয়।

৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর বাসায় নজরুল ও মাকসুদার সঙ্গে থাকতেন মরিয়ম। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তার পরিবারকে জানিয়েছিলেন। এর মধ্যে ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইলে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।

আরও পড়ুন: ১১ জেলায় ৮৭৯ জন গ্রেপ্তার, ৩০৩ কিশোর অভিভাবকের জিম্মায় মুক্ত

লাশ উদ্ধারের সময় মেয়ের বিছানার ওপর তার লেখা ‘সুইসাইড নোট’ দেখতে পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবি স্টেশনে নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে শিক্ষার্থীদের ৫ দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


রাবি স্টেশনে নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে শিক্ষার্থীদের ৫ দফা দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা আইয়ুব আলীর ওপর হামলা এবং বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা এবং স্থায়ী সমাধানের দাবিতে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা তাদের দাবি জানান।

দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন রেলওয়ে স্টেশন সংস্কার করা এবং সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা; আইয়ুব আলীর ওপর হামলার সাথে জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা; পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

এছাড়া, চলমান বিরোধ ও সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় এবং নিয়মিত সংলাপের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। তারা বলেন, যদি কোনো শিক্ষার্থী রেলওয়ে কর্তৃপক্ষের সদস্যের দ্বারা হয়রানি, নির্যাতন বা অন্যায়ের শিকার হন, তাহলে দ্রুত অভিযোগ গ্রহণ, নিরপেক্ষ তদন্ত এবং কার্যকর প্রতিকার নিশ্চিত করার জন্য জবাবদিহিমূলক ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার পর বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হন। ধারাবাহিক এই ঘটনার ফলে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ এবং নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, একজন শিক্ষার্থী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। তবুও স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে, যা বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন এবং এর আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

শিক্ষার্থীরা আরও জানান, যদি কোনো শিক্ষার্থী অন্যায়ের শিকার হন, তাহলে তার প্রতিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বারবার সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়া উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর, জবাবদিহিমূলক এবং স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

সংবাদ সম্মেলনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে পুনরায় হেনস্তা বা পাথর নিক্ষেপের ঘটনা ঘটলে, যে ট্রেন থেকে এটি ঘটবে, সেই ট্রেন আটকিয়ে ট্রেনে কর্তব্যরত কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করা হবে। প্রয়োজন হলে পরিবহণ দপ্তরের গাছের সঙ্গে বেঁধে রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করেছে ইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করেছে ইসি

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি), যা আবাসস্থল পরিবর্তনের কারণে করা হয়েছে।

এ তথ্যটি আজ ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে প্রকাশিত হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, মাঠ পর্যায়ের অফিসগুলোতে পূর্বের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই করে ইস্যুকরণ এবং নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এই চিঠিটি সকল উপজেলা বা থানা নির্বাচন অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য ২ সেপ্টেম্বর মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয়েছিল। ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেব না: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেব না: পেজেশকিয়ান

ইরানের জনগণ চরম সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি যুক্তরাষ্ট্রের অবৈধ হামলা এবং ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইরান নিজের সার্বভৌমত্ব রক্ষা ও যে কোনো হামলার কড়া জবাব দিতে কারও কাছে অনুমতি নেবে না।

বিশ্বমঞ্চে পেজেশকিয়ান বলেন, "আমি এমন এক ইরানের প্রতিনিধিত্ব করছি যার সর্বোচ্চ নেতাকে কোনো আইনি কাঠামো বা কারণ ছাড়াই হত্যা করা হয়েছে। আমি এমন এক ইরান থেকে এসেছি যেখানে যুদ্ধের প্রথম দিনেই মিনাভের একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলা চালানো হয়েছিল।"

তিনি ইসরায়েলের পারমাণবিক নীতি ও পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন। পেজেশকিয়ান উল্লেখ করেন, পারমাণবিক নন-প্রলিফারেশন চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর না করা সত্ত্বেও ইসরায়েলের পারমাণবিক অস্ত্র পরীক্ষা বা পরিদর্শন করা হয় না। অন্যদিকে, ইরানের ক্ষেত্রে প্রতিনিয়ত পরিদর্শক পাঠানোর দাবি তোলা হয়।

পেজেশকিয়ান আরও বলেন, "ইসরায়েল গাজায় ৭০ হাজারের বেশি নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। তারা প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও গণহত্যা চালাচ্ছে, আর উল্টো অন্যদের ওপর সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে দিচ্ছে। যখন আমরা আলোচনার টেবিলে ছিলাম, তখনও ইরানের ওপর হামলা চালানো হয়েছে।"

তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানি বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল ও অবকাঠামোতে হামলার অভিযোগ তোলেন। পেজেশকিয়ান দাবি করেন, মার্কিন হামলার পাল্টা জবাব দিলেও ইরান কখনো বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করেনি।

পেজেশকিয়ান বলেন, ইরান কোনো আগ্রাসী রাষ্ট্র নয়। তিনি স্মরণ করিয়ে দেন, গত ২০০ বছরে ইরান কোনো দেশে হামলা করেনি। তিনি বলেন, "আমরা শক্তির প্রদর্শন বা আগ্রাসনের জন্য শক্তি চাই না; আমাদের উদ্দেশ্য দেশের উন্নয়ন ও অগ্রগতি। তবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যেন ইরানের শহরগুলোতে বোমা হামলার পরিণতি কাউকে না ভেবে থাকতে না হয়। নিজেদের মাতৃভূমি রক্ষায় আমরা কারও অনুমতি বা অনুমোদনের অপেক্ষা করব না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি

মক্কার পবিত্রতাকে লক্ষ্য করে কোনো হুমকি গ্রহণযোগ্য নয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


মক্কার পবিত্রতাকে লক্ষ্য করে কোনো হুমকি গ্রহণযোগ্য নয়

সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি বাংলাদেশ পবিত্র মক্কা মুকাররমাসহ সৌদি আরবের বিভিন্ন শহরে হুতি বিদ্রোহীদের হামলা ও সামরিক তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংগঠনটি উল্লেখ করেছে যে, পবিত্র মক্কা মুকাররমার নিরাপত্তা এবং পবিত্রতাকে লক্ষ্য করে যেকোনো ধরনের সামরিক তৎপরতা সমগ্র মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতির প্রতি গুরুতর আঘাত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে তারা বলেছে, পবিত্র নগরী মক্কা মুকাররমায় অবস্থিত আল্লাহর পবিত্র ঘর কাবা শরিফ সমগ্র মুসলিম উম্মাহর কিবলা এবং বিশ্বের কোটি কোটি মুসলমানের ঈমান, ভালোবাসা ও আত্মিক বন্ধনের কেন্দ্র। তাই মক্কার নিরাপত্তা ও পবিত্রতাকে লক্ষ্য করে যেকোনো ধরনের হুমকি, সামরিক তৎপরতা বা ঝুঁকি সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর মক্কা মুকাররমার দক্ষিণে একটি হুতি ড্রোন পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। মক্কা নগরীর নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে পরিচালিত এ ধরনের তৎপরতা গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি বাংলাদেশ বলেছে, পবিত্র মক্কা মুকাররমা ও ইসলামের অন্যান্য পবিত্র স্থানকে কোনো রাজনৈতিক বা সামরিক সংঘাতের অংশ করা যাবে না। পবিত্র স্থান, বেসামরিক জনগণ, হজ-ওমরাহ পালনকারী এবং ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সামরিক উত্তেজনা ও হামলা বন্ধ করতে হবে।

বিবৃতিতে পবিত্র মক্কার মর্যাদা সম্পর্কে কোরআন-হাদিসের বক্তব্য তুলে ধরে বলা হয়, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘আর যে ব্যক্তি সেখানে অন্যায়ভাবে সীমালঙ্ঘনের ইচ্ছা করে, তাকে আমি যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাব।’ (সূরা আল-হাজ্জ, ২২:২৫)। অন্য আয়াতে বলা হয়েছে, ‘আর যে তাতে প্রবেশ করে, সে নিরাপদ।’ (সূরা আলে ইমরান, ৩:৯৭)।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাসূলুল্লাহ (সা.) মক্কা মুকাররমার পবিত্রতা ঘোষণা করেছেন। ফলে পবিত্র মক্কার নিরাপত্তাকে বিপন্ন করে এমন কর্মকাণ্ড শুধু কোনো একটি দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয় নয়; এটি মুসলিম উম্মাহর সর্বাধিক পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট গুরুতর বিষয়।

সংগঠনটি জানায়, ২০১৭ সালেও মক্কা মুকাররমা অভিমুখে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছিল। সাম্প্রতিক ঘটনাটি পবিত্র নগরীর নিরাপত্তা নিয়ে বিদ্যমান উদ্বেগকে আবারও সামনে এনেছে।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি পবিত্র স্থানগুলোর নিরাপত্তার বিষয়ে সুস্পষ্ট অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আঞ্চলিক সংঘাতকে পবিত্র নগরী ও বেসামরিক জনগণের নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত না করার আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, মক্কা মুকাররমা কোনো যুদ্ধক্ষেত্র নয় এবং কাবা শরিফ কোনো সামরিক লক্ষ্য নয়। পবিত্র ভূমির নিরাপত্তা ও মুসলিম উম্মাহর পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা করা বিশ্বের মুসলমানদের গভীর আকাঙ্ক্ষা। পবিত্র মক্কা মুকাররমার প্রতি যেকোনো হুমকি ও আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

একই সঙ্গে সৌদি আরবের জনগণ ও সরকারের প্রতি এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি সংহতি প্রকাশ করা হয়। হুতিদের সহিংসতা পরিহার করে দায়িত্বশীল আচরণ এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন প্রফেসর ড. মুহাম্মাদ ওয়ালি উল্লাহ, প্রফেসর ড. মোহাম্মদ মানযুর এ ইলাহী, প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া, প্রফেসর ড. মোহাম্মদ লোকমান হোসেন, প্রফেসর ড. মুহাম্মাদ সাইফুল্লাহ, ড. শহীদুল্লাহ খান মাদানী, প্রফেসর ড. শফি উদ্দিন, ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ড. মোহাম্মদ আব্দুল হালীম মাদানী, ড. আব্দুল্লাহ আল কাফি, ড. রেজাউল করিম, ড. আবদুল বাসীর, ড. হারুন অর রশীদ ত্রিশালী, ড. আব্দুল মুমিন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%