ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শনিবার ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী


শনিবার ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন করবেন।

এই পরিদর্শনের সময় তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দু’টি ছাত্রী হোস্টেলের নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি বৃক্ষরোপণ করবেন এবং একটি আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ পরিদর্শনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর এ পরিদর্শনকে মিলনমেলার সঙ্গে তুলনা করছেন।

আরও পড়ুন: শরীয়তপুরে পূর্বনির্ধারিত স্থানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিএনপির বিক্ষোভ

তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমন ডিএমসিয়ান পরিবারকে উচ্ছ্বসিত করে তুলেছে। আশা প্রকাশ করেছেন যে, এই সফরের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের মতে, দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান নানা সংকটের মধ্যেও নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই আগমন শিক্ষা, শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে। সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানের উপস্থিতিটিও তাদের কাছে বিশেষ আনন্দের বিষয়।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাসসকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে এ প্রতিষ্ঠানের অবদান অবিস্মরণীয়।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা মেডিকেলের অবকাঠামোগত উন্নয়নে বহু পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রিয় ক্যাম্পাসে আসছেন, যা আমাদের জন্য অত্যন্ত আবেগঘন ও আনন্দের।

আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে

ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম বলেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরলস কাজ আমাদের অনুপ্রাণিত করে। বর্তমান সরকারের প্রতিটি পদক্ষেপ সুপরিকল্পিত ও আধুনিক। ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রীর আগমন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের আরও অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।’

ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) এবং কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুর রহমান নোমান বলেন, ‘আগামী ১১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ডিএমসিয়ানদের জন্য গৌরব, আবেগ ও নতুন আশার বার্তা নিয়ে আসবে। এই আয়োজন আমাদের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরবে এবং তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নেতৃত্বে উদ্বুদ্ধ করবে।’

তিনি বলেন, ২০০১-০২ সালে ঢামেকসুর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মস্পৃহা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল।

ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. বাদশা বলেন, ঢাকা মেডিকেল কলেজ শুধুমাত্র দেশের সর্ববৃহৎ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানই নয়, বরং প্রতিটি জাতীয় সংকট, দুর্যোগ, গণতান্ত্রিক আন্দোলন ও মানবিক বিপর্যয়ে মানুষের আস্থার প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ছাত্রদলের একজন সাবেক কর্মী এবং এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণীর ঢাকা মেডিকেল পরিদর্শনকে আন্তরিকভাবে স্বাগত জানাই।

আরও পড়ুন: দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়ের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী। এই সফরের মাধ্যমে ঢাকা মেডিকেলের চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে এবং দেশের স্বাস্থ্যখাতকে আধুনিক, মানবিক ও জনমুখী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমবিবিএস কোর্সের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. সাকিবুল হাসান বাসস’কে বলেন, ‘নিজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এ সুযোগে স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তাঁর কাছে সরাসরি তুলে ধরতে পারব। আমরা বিশ্বাস করি, তিনি বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং অন্যান্য খাতের মতো স্বাস্থ্যখাতকেও আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিয়েভে একের পর এক বিস্ফোরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


কিয়েভে একের পর এক বিস্ফোরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন চলাকালীন বুধবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সাংবাদিকদের রিপোর্ট অনুযায়ী, শহরটিতে রাশিয়া ধারাবাহিকভাবে হামলা করতে অব্যাহত রেখেছে। শহরে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠার আগেই প্রথম বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পর আরও চারটি বিস্ফোরণ ঘটে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়ে দেন, ক্ষেপণাস্ত্র হামলায় শহরের একটি জেলায় কয়েকটি গুদামে আগুন লেগেছে। অন্য একটি এলাকায় একটি 'অনাবাসিক ভবনেও' আগুন জ্বলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লিচকো পোস্ট করেছেন, ‘শত্রুপক্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানীতে হামলা চালাচ্ছে। সবাই আশ্রয়কেন্দ্রে অবস্থান করুন।’ এর আগে সোমবার রাশিয়ার হামলায় ইউক্রেনে ৩০ জন নিহত হন। কিয়েভে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থানরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের আকাশ প্রতিরক্ষা জোরদারে মিত্রদের আরও সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখে রয়েছে ইউক্রেন। রাশিয়ার পাঠানো বিপুলসংখ্যক ড্রোন মোকাবিলায় সক্ষম হলেও, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা কমে যাওয়ায় কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক হামলার নতুন কৌশল মোকাবিলায় ইউক্রেনকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কান্নায় ভেঙে পড়া মেসিকে দেখে পুরোনো স্মৃতি স্মরণ করলেন অঁরি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


কান্নায় ভেঙে পড়া মেসিকে দেখে পুরোনো স্মৃতি স্মরণ করলেন অঁরি

মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পরে লিওনেল মেসির চোখের জল যেন নতুন করে তার অদম্য মানসিকতার গল্প মনে করিয়ে দিল। ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জিতে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠে গেল। আর সেই ম্যাচের পরে মেসিকে নিয়ে থিয়েরি অঁরি বিশেষ স্মৃতিচারণ করেছেন, যিনি মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ।

ম্যাচের শুরুতেই মেসির জন্য বিষয়টি ভালো ছিল না। পেনাল্টি থেকে গোলের সুযোগটি তিনি নষ্ট করেন এবং খেলাতেও কিছুটা নিস্তেজ ছিলেন। কিন্তু শেষের ১৫ মিনিটে মেসির পরিবর্তন যেন ঘটে। প্রথমে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে তিনি অ্যাসিস্ট করেন, এরপর himself সমতাসূচক গোল করে দলকে ম্যাচে ফেরান। আর শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজের গোলে আর্জেন্টিনার জন্য অবিশ্বাস্য জয় নিশ্চিত হয়ে যায়।

ম্যাচ শেষে ৩৯ বছর বয়সি মেসি আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন। ওই দৃশ্যটি অঁরির স্মৃতিতে বার্সেলোনার দিনগুলোকে ফিরিয়ে আনে।

ফক্স সকারে বিশ্লেষণ করতে যেয়ে ফ্রান্সের কিংবদন্তি অঁরি বলেন, ‘লিওকে কখনো রাগিয়ে তুলো না। অনুশীলনে আমি দেখেছি, কোনো কোচ যখন ফাউল না দিত, তখন সে হঠাৎ বদলে যেত। তার চোখের চাহনি পাল্টে যেত এবং এরপর একের পর এক তিনটি গোল করত, বল ছিনিয়ে আবার গোল করত। তখন সে শুধু বলত—পরেরবার ফাউলটা দিও।’

অঁরির মতে, মেসির সবচেয়ে বড় শক্তি শুধু তার প্রতিভা নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতে আরও ভয়ংকর হয়ে ওঠার মানসিকতা। পেনাল্টি মিসের হতাশা ঝেড়ে ফেলে সেভাবে দলকে জয়ী করার পথে নেতৃত্ব দেওয়া, এটি আবারও প্রমাণ করে কেন তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


মধুপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড জরিমানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই জনকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন শত টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
‎বুধবার (৮ জুলাই) সকালে মধুপুর উপজেলার মধুপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পৌরশহরের কাইতকাই পুলিশ চেক পোস্টে সিএনজি যাত্রীর নিকট থেকে গাঁজা সহ দুই জনকে আটক করে মধুপুর থানার এস আই আমিনুল ইসলাম।
অভিযানে আটককৃত দুই জনের মধ্যে ধনবাড়ী এলাকার সমসের আলীর ছেলে মো: নাছির (২৭) কে ১ মাসের ও মধুপুরের গোলাবাড়ি গ্রামের ফরজ আলীর ছেলে সাগর (২৩) কে তিন শত টাকা জারিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎ এসময়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণশুনানি অনুষ্ঠিত , নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


গণশুনানি অনুষ্ঠিত , নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়,

আজ সেবা প্রত্যাশী জনগণের অভাব-অভিযোগ সরাসরি শ্রবণের মাধ্যমে সেগুলির নিষ্পত্তি এবং নাগরিক সেবা প্রদানের মান ও গতি বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির এর সার্বিক নির্দেশনা ও অংশগ্রহণে গণশুনানি আয়োজন করা হয়। উক্ত গণশুনানিতে জেলার সাধারণ জনগণ তাদের সমস্যা নিয়ে আসেন এবং সমস্যাগুলো শ্রবণপূর্বক প্রাথমিকভাবে সমাধান করা হয়েছে।


সাপ্তাহিক প্রতি বুধবার, সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টায় নিয়মিত গণশুনানিতে যেকেউ তাদের সমস্যা নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ গণশুনানি নিয়মিত অনুষ্ঠিত হয়।

সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ || ০৮ জুলাই, ২০২৬ খ্রি. বুধবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%