ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কিয়েভে একের পর এক বিস্ফোরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ


কিয়েভে একের পর এক বিস্ফোরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন চলাকালীন বুধবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সাংবাদিকদের রিপোর্ট অনুযায়ী, শহরটিতে রাশিয়া ধারাবাহিকভাবে হামলা করতে অব্যাহত রেখেছে। শহরে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠার আগেই প্রথম বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পর আরও চারটি বিস্ফোরণ ঘটে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়ে দেন, ক্ষেপণাস্ত্র হামলায় শহরের একটি জেলায় কয়েকটি গুদামে আগুন লেগেছে। অন্য একটি এলাকায় একটি 'অনাবাসিক ভবনেও' আগুন জ্বলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লিচকো পোস্ট করেছেন, ‘শত্রুপক্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানীতে হামলা চালাচ্ছে। সবাই আশ্রয়কেন্দ্রে অবস্থান করুন।’ এর আগে সোমবার রাশিয়ার হামলায় ইউক্রেনে ৩০ জন নিহত হন। কিয়েভে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থানরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের আকাশ প্রতিরক্ষা জোরদারে মিত্রদের আরও সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখে রয়েছে ইউক্রেন। রাশিয়ার পাঠানো বিপুলসংখ্যক ড্রোন মোকাবিলায় সক্ষম হলেও, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা কমে যাওয়ায় কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক হামলার নতুন কৌশল মোকাবিলায় ইউক্রেনকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কান্নায় ভেঙে পড়া মেসিকে দেখে পুরোনো স্মৃতি স্মরণ করলেন অঁরি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


কান্নায় ভেঙে পড়া মেসিকে দেখে পুরোনো স্মৃতি স্মরণ করলেন অঁরি

মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পরে লিওনেল মেসির চোখের জল যেন নতুন করে তার অদম্য মানসিকতার গল্প মনে করিয়ে দিল। ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জিতে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠে গেল। আর সেই ম্যাচের পরে মেসিকে নিয়ে থিয়েরি অঁরি বিশেষ স্মৃতিচারণ করেছেন, যিনি মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ।

ম্যাচের শুরুতেই মেসির জন্য বিষয়টি ভালো ছিল না। পেনাল্টি থেকে গোলের সুযোগটি তিনি নষ্ট করেন এবং খেলাতেও কিছুটা নিস্তেজ ছিলেন। কিন্তু শেষের ১৫ মিনিটে মেসির পরিবর্তন যেন ঘটে। প্রথমে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে তিনি অ্যাসিস্ট করেন, এরপর himself সমতাসূচক গোল করে দলকে ম্যাচে ফেরান। আর শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজের গোলে আর্জেন্টিনার জন্য অবিশ্বাস্য জয় নিশ্চিত হয়ে যায়।

ম্যাচ শেষে ৩৯ বছর বয়সি মেসি আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন। ওই দৃশ্যটি অঁরির স্মৃতিতে বার্সেলোনার দিনগুলোকে ফিরিয়ে আনে।

ফক্স সকারে বিশ্লেষণ করতে যেয়ে ফ্রান্সের কিংবদন্তি অঁরি বলেন, ‘লিওকে কখনো রাগিয়ে তুলো না। অনুশীলনে আমি দেখেছি, কোনো কোচ যখন ফাউল না দিত, তখন সে হঠাৎ বদলে যেত। তার চোখের চাহনি পাল্টে যেত এবং এরপর একের পর এক তিনটি গোল করত, বল ছিনিয়ে আবার গোল করত। তখন সে শুধু বলত—পরেরবার ফাউলটা দিও।’

অঁরির মতে, মেসির সবচেয়ে বড় শক্তি শুধু তার প্রতিভা নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতে আরও ভয়ংকর হয়ে ওঠার মানসিকতা। পেনাল্টি মিসের হতাশা ঝেড়ে ফেলে সেভাবে দলকে জয়ী করার পথে নেতৃত্ব দেওয়া, এটি আবারও প্রমাণ করে কেন তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


মধুপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড জরিমানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই জনকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন শত টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
‎বুধবার (৮ জুলাই) সকালে মধুপুর উপজেলার মধুপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পৌরশহরের কাইতকাই পুলিশ চেক পোস্টে সিএনজি যাত্রীর নিকট থেকে গাঁজা সহ দুই জনকে আটক করে মধুপুর থানার এস আই আমিনুল ইসলাম।
অভিযানে আটককৃত দুই জনের মধ্যে ধনবাড়ী এলাকার সমসের আলীর ছেলে মো: নাছির (২৭) কে ১ মাসের ও মধুপুরের গোলাবাড়ি গ্রামের ফরজ আলীর ছেলে সাগর (২৩) কে তিন শত টাকা জারিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎ এসময়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণশুনানি অনুষ্ঠিত , নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


গণশুনানি অনুষ্ঠিত , নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়,

আজ সেবা প্রত্যাশী জনগণের অভাব-অভিযোগ সরাসরি শ্রবণের মাধ্যমে সেগুলির নিষ্পত্তি এবং নাগরিক সেবা প্রদানের মান ও গতি বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির এর সার্বিক নির্দেশনা ও অংশগ্রহণে গণশুনানি আয়োজন করা হয়। উক্ত গণশুনানিতে জেলার সাধারণ জনগণ তাদের সমস্যা নিয়ে আসেন এবং সমস্যাগুলো শ্রবণপূর্বক প্রাথমিকভাবে সমাধান করা হয়েছে।


সাপ্তাহিক প্রতি বুধবার, সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টায় নিয়মিত গণশুনানিতে যেকেউ তাদের সমস্যা নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ গণশুনানি নিয়মিত অনুষ্ঠিত হয়।

সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ || ০৮ জুলাই, ২০২৬ খ্রি. বুধবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেফারিং বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন সালাহ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


রেফারিং বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন সালাহ

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মিসর।

ম্যাচ শেষে রেফারিং নিয়ে সরাসরি বিস্ফোরক মন্তব্য না করলেও,

মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহর বক্তব্যে ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষের স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

মঙ্গলবার (৭ জুলাই) ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সালাহ বলেন, "কী ঘটেছে, তা সবাই দেখেছে। আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। যত কম কথা বলব, ততই ভালো। কারণ এসব নিয়ে কথা বলে বড় অঙ্কের জরিমানা দিতে চাই না।"

ম্যাচজুড়ে রেফারির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিত বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে সালাহ ফাউলের শিকার হলেও পেনাল্টি না দেওয়ার অভিযোগ ওঠে। এর পাশাপাশি এ ঘটনাটি নিয়ে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকেও কোনো পর্যালোচনা হয়নি বলে দাবি করেছেন অনেক ফুটবলপ্রেমী ও বিশ্লেষক।

এদিকে, মিসরের করা একটি গোলও ভিএআর পর্যালোচনার পর বাতিল করা হয়। অনেক ফুটবল বিশ্লেষকের মতে, ওই সিদ্ধান্তটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং শেষ পর্যন্ত মিসরের বিদায় নিশ্চিত করে।

তবে বিতর্ক ও হতাশার মধ্যেও সংযত ছিলেন সালাহ। ম্যাচ শেষে তিনি বলেন, "ফলাফল আল্লাহর ইচ্ছা। দলের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট। এই কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও শক্তভাবে ফিরে আসতে চাই।"

রেফারিং নিয়ে বিতর্ক থাকলেও ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় সালাহ আত্মসংযম বজায় রেখেছেন। তার সংক্ষিপ্ত মন্তব্যে অসন্তোষের ইঙ্গিত থাকলেও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ তোলেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%