ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষিণ আফ্রিকায় প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তে আদালতের স্থগিতাদেশ


দক্ষিণ আফ্রিকায় প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তে আদালতের স্থগিতাদেশ

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আদালতের একটি আদেশে সাময়িক স্বস্তি পেয়েছেন। কর্তৃপক্ষের ঘোষণায় শুক্রবার আদালত তার বিরুদ্ধে ‘ফার্মগেট’ কেলেঙ্কারির বিষয়টি নিয়ে পার্লামেন্টে অভিশংসন (ইমপিচমেন্ট) তদন্ত আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এর ফলে আপাতত তার বিরুদ্ধে অভিশংসন তদন্তের মুখোমুখি হতে হবে না। আগামী সেপ্টেম্বরের প্রথম দিকে তিনি আদালতে একটি আবেদন করবেন, যাতে তার বিরুদ্ধে দায়ের করা তদন্ত প্রতিবেদনটি বাতিল করা হয়। ওই প্রতিবেদনে জানানো হয়েছিল যে, ‘ফার্মগেট’ কেলেঙ্কারির ঘটনায় তিনি সংবিধান লঙ্ঘন করে থাকতে পারেন। এই কেলেঙ্কারির সূত্রপাত ঘটে ২০২০ সালে।

সে সময় রামাফোসার খামারের একটি সোফা থেকে ৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার চুরি হয়ে যায়। তিনি এ বিষয়ে দাবি করেছেন যে, এই অর্থ মহিষ বিক্রির টাকা ছিল। তবে এতো বড় অঙ্কের অর্থ কেন সোফার ভেতরে রাখা হয়েছিল, সে সম্পর্কে ব্যাপক প্রশ্ন উঠতে থাকে। এ ঘটনায় তার দুর্নীতিবিরোধী নেতা হিসেবে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: এখন থেকে জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না: হুইপ নিজান

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিশংসনের প্রক্রিয়া সংসদে ভোট পর্যন্ত গেলেও রামাফোসার পদ হারানোর সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। কারণ, তিনি এখনও তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)-এর সমর্থন পাচ্ছেন। এএনসি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বর্তমানে জোট সরকার পরিচালনা করছে। তবে জোটের সব শরিক দল অভিশংসনের পক্ষে ভোট দেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের ধারণা, কয়েকটি দল রামাফোসার পক্ষে থাকবে।

এছাড়া, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের এককভাবেই পর্যাপ্ত সংসদ সদস্য রয়েছে, যা তার পদে থাকাকে সমর্থন করে। এএনসির প্রধান জোটসঙ্গী, ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) বলেছে, রামাফোসার বিরুদ্ধে করা তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের সিদ্ধান্ত দ্রুত হওয়া উচিত। দলটি জানিয়েছে, দেশের জনগণের সত্য জানার অধিকার রয়েছে এবং সরকারি পদে থাকা সবার জন্য একই ধরনের জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজন।

রামাফোসার কার্যালয় জানিয়েছে, তিনি আদালতের আদেশকে সম্মান জানিয়ে পুরো আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করবেন। ৭৩ বছর বয়সী সিরিল রামাফোসা ২০১৮ সালে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার দ্বিতীয় মেয়াদ ২০২৯ সালে শেষ হওয়ার কথা।

আরও পড়ুন: সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিকায়নে ই-জিপি ২.০ বাস্তবায়নের তাগিদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংঘাত বাড়ার শঙ্কায় ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা ট্রাম্পের, তবে সিদ্ধান্ত নেননি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


সংঘাত বাড়ার শঙ্কায় ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা ট্রাম্পের, তবে সিদ্ধান্ত নেননি

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরানে বড় ধরনের হামলা চালানোর বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। সৌদি আরব ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালানোর পর নতুন করে শুরু হওয়া সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প বলেন, আপাতত তিনি বড় ধরনের সামরিক অভিযানে বিরত থাকছেন। কারণ, তেহরান এখন ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করতে ‘গুরুত্ব সহকারে’ অংশ নিচ্ছে। এর আগে তিনি ক্রমেই অসন্তুষ্ট হয়ে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেনÑএমন খবর পাওয়া যায়।

ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘না, আমি এখনও তা করিনি। দেখুন, আমরা এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলছি। আমার মতে, দিন যত যাচ্ছে তারা আরও বেশি গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছেÑ সম্ভবত এর পেছনে সুস্পষ্ট একটি কারণ রয়েছে।’

ট্রাম্প আরো বলেন, ইরানের সামনে এখন দুটি পথ রয়েছেÑএকটি হলো চুক্তিতে পৌঁছানো, অন্যটি হলো ‘আরও বড় মাত্রার’ হামলার সম্মুখীন হওয়া। এর আগে যুক্তরাষ্ট্র প্রায় দুই সপ্তাহ ধরে হামলা চালিয়েছে, যার ফলে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে।

যে যুদ্ধ চার-পাঁচ সপ্তাহ স্থায়ী হবে বলে ট্রাম্প একসময় ধারণা করেছিলেন, সেটি এখন পঞ্চম মাসের কাছাকাছি পৌঁছেছে। নভেম্বরে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পূর্বে এই সংঘাত রিপাবলিকান প্রেসিডেন্টের জনসমর্থনের ওপর প্রভাব ফেলছে।

ট্রাম্প বলেন, তিনি এখনো নির্ধারণ করেননি কোন পরিস্থিতি তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। তবে তিনি পুনর্ব্যক্ত করেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছায়, সেটিই হবে তার নির্ধারিত ‘লাল রেখা’ বা সীমারেখা।

যুক্তরাষ্ট্র বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরানের বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা ঠেকাতে মার্কিন সামরিক বাহিনী হামলা চালাচ্ছে।

ইরান পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ওই হামলায় চারজন মার্কিন সেনা নিহত হয়েছেন।

ইরানের সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, ওয়াশিংটনের সর্বশেষ হামলার প্রতিশোধ হিসেবে তারা বাহরাইন, জর্ডান ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, তারা বাহরাইনে অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলা করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ দাবি প্রকাশ করা হলেও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন বা বাহরাইন সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রও তাদের কোনো স্থাপনা বা কর্মী লক্ষ্য করে হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরে দেশটিতে আবারও সাইরেন বাজানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙার কারণ জানালেন সোনম ওয়াংচুক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙার কারণ জানালেন সোনম ওয়াংচুক

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া সত্ত্বেও ২৬ দিনের অনশন কেন প্রত্যাহার করলেন, সে সম্পর্কে মুখ খুলেছেন পরিবেশ আন্দোলনকর্মী ও বিজ্ঞানী সোনম ওয়াংচুক। তিনি জানিয়েছেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ ঠেকানো।

শুক্রবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি আন্দোলনের অংশ হিসেবে বহাল থাকলেও অনশন চালিয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা যদি আরও ঝুঁকিতে পড়ে, তবে সেটি তিনি চাননি। এজন্য তিনি সরকার থেকে লিখিত আশ্বাস পাওয়ার পরেই অনশন ভাঙার সিদ্ধান্ত নেন।

অবশ্য, ওয়াংচুক ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনে ছিলেন। তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের তদন্ত, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন তিনি। এর আগে কেন্দ্রীয় সরকার লিখিতভাবে জানায়, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না। এসময় পরীক্ষা ব্যবস্থার সংস্কার ও প্রশ্নফাঁসের বিষয়ে সংসদে আলোচনা করার আশ্বাসও দেওয়া হয়। এছাড়া, প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করার কথাও বলা হয়।

ওয়াংচুক অনশন ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েন। অনেকেই অভিযোগ তোলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত না করেই তিনি আন্দোলন থেকে সরে এসেছেন। এই বিষয়ে ওয়াংচুক বলেন, “কোনো মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা আমার ব্যক্তিগত দায়িত্ব নয়। আমি চেয়েছি, আন্দোলনকারী শিক্ষার্থীদের যেন হয়রানির শিকার হতে না হয় এবং তাদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের না করা হয়।”

তিনি আরও জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সময় বিষয়টি সামনে আনা হয়েছিল। তবে সরকার এব্যাপারে আরও সময় চেয়েছে। ওয়াংচুকের দাবি, জনগণের চাপ অব্যাহত থাকলে সরকার একসময় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এজন্য তিনি আন্দোলনের অন্যান্য দাবিকে অগ্রাধিকার দিয়েছেন।

এদিকে, সরকারের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগও তিনি নাকচ করে দিয়েছেন। ওয়াংচুক বলেন, “যদি সমঝোতাই করতে হতো, তাহলে ২৬ দিন না খেয়ে অনশনে থাকার প্রয়োজন ছিল না। সহজ পথ বেছে নেওয়ার সুযোগ আমার সামনে ছিল।”

তিনি জানান, অনশন ভাঙার পর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছিল। তবে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা না করার লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি।

এছাড়া, অনশন ভাঙার সময় আন্দোলনের সহযোদ্ধা, শিক্ষার্থী ও সমর্থকদের অনেকেই তার পাশে থাকতে পারেননি বলে আক্ষেপ প্রকাশ করেন ওয়াংচুক। তার ভাষায়, অনশন চলাকালে যারা তাকে সমর্থন দিয়েছেন, তাদের অনুপস্থিতিই ছিল তার সবচেয়ে বড় কষ্ট।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এখনো শেষ হয়ে যায়নি বলেও উল্লেখ করেন তিনি। ওয়াংচুকের মতে, এই দাবি আন্দোলনের মধ্য দিয়েই সামনে এগিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বন্দর অবরোধ ঠেকাতে চেষ্টা করা ট্যাংকারে গুলি চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


ইরানের বন্দর অবরোধ ঠেকাতে চেষ্টা করা ট্যাংকারে গুলি চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে যে, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেওয়া হয়েছে। খবরটি প্রচার করেছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র, মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স এএফপিকে বলেছেন, 'জাহাজটির নাবিকরা এর আগে অন্তত চারবার অবরোধ অতিক্রমের চেষ্টা করার ফলে আমরা সেটিতে গুলি চালিয়ে অচল করে দিয়েছি।'

তিনি আরো বলেন, 'ক্রুদের বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা তা মানেনি। পরে ঘটনাস্থলে থাকা মার্কিন বাহিনী জাহাজের ইঞ্জিন কক্ষে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেয়। এখন জাহাজটি আর ইরানের দিকে যাচ্ছে না।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র ইউনিয়নের পদ ছাড়লেন মেঘমল্লার বসু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


ছাত্র ইউনিয়নের পদ ছাড়লেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সঙ্গ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদের পদত্যাগপত্রও গ্রহণ করা হয়েছে। এ ছাড়া একই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকে ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ সম্প্রতি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় তারা ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে, যা উভয় সংগঠনের কার্যক্রম ও দায়বদ্ধতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা পদত্যাগপত্রে উল্লেখ করেন।

ছাত্র ইউনিয়ন জানায়, তাদের পদত্যাগের কারণ ও বর্তমান রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়ে এসেছে। একই ধরনের সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের আদর্শ, নীতি ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কাঠামো অনুযায়ী, একই সময়ে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন সংগঠনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%