ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল


মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল খেলাধুলার গুরুত্ব সম্পর্কে মন্তব্য করেছেন, যা মাদকমুক্ত সমাজ গঠনে অপরিহার্য। তিনি উল্লেখ করেছেন, খেলাধুলা হচ্ছে মাদকের বিরুদ্ধে একটি নীরব ও শান্তিপূর্ণ প্রতিবাদ। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বৃদ্ধি করা প্রয়োজন।

এছাড়া, হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় তিনি নিজ উদ্যোগে একটি বই প্রকাশের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় আমি ব্যক্তিগতভাবে একটি বই প্রকাশ করেছি। আপনারা যে যার জায়গা থেকে বইটি সংগ্রহ করে শিশু-সন্তানদের পড়তে দেবেন, যাতে কালের বিবর্তনে হাজং ভাষা আমাদের সমাজ ও দেশ থেকে হারিয়ে না যায়।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা প্রমিত বাংলায় কথা বলব, কিন্তু নিজস্ব মাতৃভাষা যেন বিলুপ্ত না হয়, সে জন্যই আমার ব্যক্তিগত উদ্যোগে বইটি প্রকাশ করেছি। হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি চেষ্টা করছি সবার বাড়ি বাড়ি বইটি পৌঁছে দিতে।’

আরও পড়ুন: ‘এনসিপিকে জামায়াত জোট থেকে বেরিয়ে আসতে হবে’ রাশেদ খানের মন্তব্য

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনালে টঙ্গী একাদশ ও গিলাগড়া একাদশ মুখোমুখি হয়।

হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক) এই টুর্নামেন্টের আয়োজন করে।

অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, আয়োজক কমিটির সভাপতি তপন হাজং এবং সাধারণ সম্পাদক নাঈম হাজংসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিকায়নে ই-জিপি ২.০ বাস্তবায়নের তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিকায়নে ই-জিপি ২.০ বাস্তবায়নের তাগিদ

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিকায়ন ও প্রক্রিয়া সহজ করার জন্য ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) নতুন সংস্করণ ২.০ বাস্তবায়নের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছে। এ লক্ষ্যে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং (বিপিআর) কার্যক্রম দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।

রোববার ঢাকায় বাংলাদেশ পরিকল্পনা কমিশন চত্বরে বিপিপিএর সম্মেলন কক্ষে পরিচালনা পর্ষদের পঞ্চম সভায় এসব বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি পরিচালনা পর্ষদের সভাপতি।

১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সভায় জ্যেষ্ঠ সহসভাপতি ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণ করেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব এবং পরিচালনা পর্ষদের সহসভাপতি সিরাজুন নূর চৌধুরী।

বৈঠকে বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্য সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামানসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভায় ই-জিপি ব্যবস্থার আধুনিকায়ন এবং ক্রয় প্রক্রিয়া আরো সহজ করার লক্ষ্যে বিদ্যমান প্ল্যাটফর্মকে ২.০ সংস্করণে উন্নীত করার চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। নতুন সংস্করণ বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং কার্যক্রম দ্রুত শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

এছাড়া বিপিপিএর সম্প্রতি অনুমোদিত ১১০ জনবলবিশিষ্ট সাংগঠনিক কাঠামো নিয়ে পরিচালনা পর্ষদের সদস্যরা আলোচনা করেন। সংস্থাটির কার্যক্রম পরিচালনা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট চাকরি প্রবিধানমালা প্রণয়নের অগ্রগতিও সভায় পর্যালোচনা করা হয়।

সরকারি ক্রয়ব্যবস্থায় সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ২০০২ সালে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিতে (বিপিপিএ) রূপান্তর করা হয়।

এর আগে চলতি বছরের ৯ জুলাই সংস্থাটির পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সচিব পদে ১০ জন কর্মকর্তার বড় রদবদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


সচিব পদে ১০ জন কর্মকর্তার বড় রদবদল

প্রশাসনে সচিব পদে বড় রদবদল ঘটানো হয়েছে। ১০ জন কর্মকর্তার দপ্তর বদল, পদোন্নতি ও সংযুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানানো হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখন থেকে জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না: হুইপ নিজান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


এখন থেকে জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না: হুইপ নিজান

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, "এখন থেকে জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না।" তিনি উল্লেখ করেন, ‘এখন থেকে গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তন হবে। ইলেকশন বিহীন বিনা ভোটে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না, থাকতেও পারবে না। জনগণ না চাইলে আমরাও থাকব না। আমাদের পরে অন্যরা আসবে। সেটা অবশ্যই গণতান্ত্রিক ধারায় আসতে হবে।’

রবিবার (১৮ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের রামগতি থানার উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ নিজান আরও বলেন, ‘আমি মোট ৪ বার ভোট করেছিলাম। এবার ব্যতিক্রম হলো যে, আমি ডিসি, এসপি, ওসি ও ইউএনও অফিসে কোন টাকা দিতে হয়নি। তারা কোন টাকা গ্রহণ করেননি। আমার ৬২ কেন্দ্রের মধ্যে ৪০ কেন্দ্রের টাকা ফেরত পেয়েছি, আর বাকী কেন্দ্রের টাকা আমার লোকেরা খেয়ে ফেলেছে। কেউ টাকা না নিলে আমি শান্তি পাইনা। কারণ তখন আমার মনে সন্দেহ হয় যে ডিসি, এসপি, ওসি ও ইউএনও সাহেবরা মনে হয় আমার বিরুদ্ধে না থাকলে তারা টাকা নিচ্ছে না কেন? ৯০ ভাগ মানুষ যেখানে ঘুষ খায়, সেখানে কীভাবে বুঝবো যে, বিনা টাকায় তারা আমার কাজ করবে।’

তিনি আরও বলেন, আগে নিজেকে নিজে ভালোবাসতে হবে। আপনারা একজন প্রধানমন্ত্রী পেয়েছেন। আমি তো সবসময় সত্য কথাগুলো বলে ফেলি। এজন্য অনেকেই আমাকে পছন্দ নাও করতে পারেন। আমি পরিবর্তনের কথা বলি। আজকে দেশের সব সেক্টর নষ্ট হয়ে গেছে। মানুষ সমস্যায় পড়লে প্রথমে যায় পুলিশের কাছে। সেখানে আসার পর পুলিশের দৌরাত্ম্য, নেতাদের দৌরাত্ম্য ও থানার দালালদের দৌরাত্ম্যে মানুষ কাছে আসতে পারে না। এগুলো দেখার জন্য তো ২৪ সালের জুলাইয়ে এত রক্ত দেওয়া হয়নি। আপনারা তারেক রহমানের মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছেন। তার নেতৃত্বে আমাদের রাষ্ট্রের সংস্কার করতে হবে, রাষ্ট্রের মেরামত করতে হবে। নষ্ট হয়ে যাওয়া প্রত্যেকটা প্রতিষ্ঠান ও সেক্টরকে মেরামত করতে হবে।

রাজনৈতিক নেতাদের উদ্দেশে হুইপ নিজান বলেন, ‘৭১ এর শহীদ ও ২৪ এর শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। পুলিশ-প্রশাসন, সাংবাদিক, খেলোয়াড় ও বিরোধীমতের বন্ধুরা, আপনারা একটু একটু করে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রীকে সাপোর্ট করেন। আপনারা যদি প্রধানমন্ত্রীকে সাপোর্ট না করেন, পরে তো বলবেন, বিএনপি সরকার দেশটাকে শেষ করে দিয়েছে। সাপোর্ট করলে দেখতে পারবেন-আমরা দেশটাকে মেরামত করে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।’

রামগতি থানার ওসি লিটন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন, এ এসপি সার্কেল মোহাম্মদ শামছুল আলম, রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, রামগতি পৌরসভার সাবেক মেয়র সাহেদ আলী পটু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ জুয়েলসহ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়ায় সম্প্রীতির দুর্গোৎসব: অফিসার ইনচার্জ ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রব্বানী, স্টাফ রিপোর্টার

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


কাঁঠালিয়ায় সম্প্রীতির দুর্গোৎসব: অফিসার ইনচার্জ ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম জামাল কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে এই বিশেষ পরিদর্শনের আয়োজন করা হয়।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মিরবহর, বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ জাকির হোসেন কবির হাওলাদার,উপজেলা ছাত্র নেতা তুষার মুন্সি, ৫ নং ওয়ার্ড যুবদলের নেতা মামুন মোল্লা এবং ৫ নং ওয়ার্ড ছাত্রদলের নেতা জসিম উদ্দিন অপুসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সফরকালে এমপি রফিকুল ইসলাম জামাল কাঁঠালিয়া উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী মাঝিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে আগত ভক্ত ও পূজা কমিটির সদস্যদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বাংলাদেশ চিরকালই ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উপাখ্যান। এখানে ধর্ম যার যার, কিন্তু উৎসবের আনন্দ সবার। আমরা এমন এক বাংলাদেশে বিশ্বাস করি, যেখানে প্রতিটি নাগরিক কোনো ভয় বা শঙ্কা ছাড়া অত্যন্ত সগৌরবে নিজের ধর্মীয় আচার ও উৎসব উদযাপন করতে পারেন।

তিনি আরও বলেন, "শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের আবহমান বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের এই সম্প্রীতির বন্ধনকে কোনো অশুভ শক্তি যেন বিনষ্ট করতে না পারে, সেজন্য স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" বক্তব্যে একপর্যায়ে তিনি মাঝিবাড়ি মণ্ডপের সার্বিক উন্নয়ন ও উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩ লক্ষ টাকা ও ৬০০ কেজি চালসহ বিশেষ আর্থিক অনুদান বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।

পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান জানান, পুরো উপজেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা গুজব প্রতিরোধে পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এ বছর ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৪৭টি মণ্ডপে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপেই বর্ণিল ও আকর্ষক সাজসজ্জা এবং ভক্তদের ব্যাপক উপস্থিতিতে উৎসবের এক আমেজ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%