১০:০৮ পি.এম
উসকানিমূলক ও অস্রাভ্য ভাষায় কথা বললে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয়। এই ধরনের পরিস্থিতি সংঘাতমূলক পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (২৯ জুলাই) দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে মত প্রকাশ সভ্য ভাষায় হওয়া উচিত বলেন মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার
তিনি আরও উল্লেখ করেন, রাজনীতিতে পারস্পরিক আলাপ-আলোচনা এবং বিতর্ক অবশ্যই থাকবে তবে সেটা যেন সংঘাতের দিকে না যায়। এ জন্য সবাইকে একটি সহনশীল ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি জুলাইয়ের পটভূমি তৈরি হয়েছিল। জুলাই মাসকে বিএনপি যথাযথভাবে স্মরণ করে এবং শ্রদ্ধা করে। গত বছরের ন্যায় এবারও এই দিনটিকে বিএনপি পালন করবে।
তিনি জানিয়েছেন, আগামী ৪ আগস্ট রাজধানীর কেআইবি মিলনায়তনে চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে বিএনপি আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
আরও পড়ুন: ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করলেন খন্দকার দিদারুল আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন