ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মানবসেবায় অঙ্গীকারবদ্ধ রেড ক্রিসেন্ট সোসাইটি: সৈয়দ এমরান সালেহ প্রিন্স


মানবসেবায় অঙ্গীকারবদ্ধ রেড ক্রিসেন্ট সোসাইটি: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ ইউনিট হাম রোগে আক্রান্ত শিশু রোগী ও তাদের সেবায় নিয়োজিত চিকিৎসক, সেবিকা এবং পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ করেছে।

রোববার (১৯ জুন) সকালে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাইজিন পার্সেল বিতরণ করেন ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় তিনি হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম আক্রান্ত শিশুদের মাঝে হাইজিন পার্সেল বিতরণের পাশাপাশি তাদের খোঁজখবর নেন। তিনি রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং অভিভাবকদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন। এই সময়ে, তিনি চিকিৎসক, সেবিকা, পরিচ্ছন্নতা কর্মী এবং প্রহরীদের মাঝেও রেড ক্রিসেন্টের সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হাম একটি সংক্রামক রোগ। তবে সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সময়মতো টিকাদানের মাধ্যমে এর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, “মানবসেবাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সবসময় সহযোগিতা অব্যাহত রাখবো।”

তিনি আরও বলেন, হামের প্রাদুর্ভাব বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট কর্মীরা তৃণমূল পর্যায়ে মাইকিং, প্রচারপত্র বিতরণ এবং উঠান বৈঠক এর মাধ্যমে কাজ করছেন। হাসপাতালে চিকিৎসা নেয়া হত দরিদ্র শিশু রোগীদেরকে রেড ক্রিসেন্ট সোসাইটি আর্থিকভাবে সহায়তাও প্রদান করেছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, চিকিৎসার পাশাপাশি রোগীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

অনুষ্ঠানে সরকারি পিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, ইউএলও হায়দার আলীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

উল্লেখ্য, হাম রোগে আক্রান্ত শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিতভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে পছন্দের দলের খেলা দেখে যা বলেছেন মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


বিশ্বকাপে পছন্দের দলের খেলা দেখে যা বলেছেন মির্জা ফখরুল

বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থন ব্রাজিলের পক্ষেই প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রকাশ করেছেন নিজের পছন্দের দলের কথা।

হাস্যোজ্জ্বল ভঙ্গিতে মির্জা ফখরুল বলেছেন, ‘আমার প্রিয় দল ব্রাজিল। এবারের প্রথম ম্যাচের খেলা দেখতে গিয়ে আমি একটু ক্লান্ত বোধ করছি। এখনও পুরোপুরি সেই ক্লান্তি কাটিয়ে উঠতে পারিনি।’

বিএনপি মহাসচিবের এই মন্তব্যে সভাকক্ষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিশ্বকাপ ফুটবল ঘিরে চলমান উন্মাদনার মধ্যে তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ব্রাজিল সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলীয় সিদ্ধান্তে জামায়াতের তিন নেতার পদ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


দলীয় সিদ্ধান্তে জামায়াতের তিন নেতার পদ স্থগিত

যশোরের মণিরামপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটনসহ তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। নদ খননের মাটি নিলামের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, হাট ইজারাসহ বিতর্কিত কর্মকাণ্ড এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৩ জুন) উপজেলা জামায়াতের সাংগঠনিক সভাশেষে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

পদ স্থগিত হওয়া অন্যান্য দুই নেতা হলেন- জেলা শুরা সদস্য মহিউল ইসলাম এবং পৌর টিম সদস্য ফারুক হোসেন।

এদিকে, পদ স্থগিতের বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে, তিন নেতার বিতর্কিত কর্মকাণ্ড ও পদ স্থগিতের বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা জামায়াতের নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল মণিরামপুরে হরিহর নদ খনন থেকে উত্তোলিত মাটি বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহসান হাবিব লিটন, মহিউল ইসলামসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। ওই সময় উপজেলা জামায়াতের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় বিএনপি ও জামায়াত পৃথকভাবে মণিরামপুর থানায় মামলা করলেও পরে তা আপস করেন দল দুটির নেতারা।

ওই ঘটনার পর বিষয়টির কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে জেলা জামায়াত। কমিটির প্রধান ছিলেন- জেলা কর্মপরিষদ সদস্য আরশাদুল আলম। সদস্য ছিলেন- জেলা সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক।

তারা সরেজমিনে মণিরামপুরে গিয়ে সংশ্লিষ্ট নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার কারণ সম্পর্কে অবহিত হন। তদন্তে আহসান হাবিব লিটনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে। গত সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী গাজী এনামুল হক এমপি নির্বাচিত হওয়ার পর থেকে লিটনের প্রশাসনিক প্রভাব খাটানো, গরুর হাট ইজারায় অংশগ্রহণের নামে অর্থ কামানোসহ তার নানা বিতর্কিত কাজের তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কমিটি।

এছাড়া ৩০ এপ্রিলের সংঘর্ষের ঘটনায় আহসান হাবিব লিটন, মহিউল ইসলাম এবং ফারুক হোসেনের সংশ্লিষ্টতার প্রমাণও মেলে। এর পরিপ্রেক্ষিতে জেলা জামায়াত এ তিন নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

গত শুক্রবার উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত ‘জরুরি দায়িত্বশীল বৈঠকে’ আহসান হাবিব লিটনকে দুই মাসের জন্য এবং মহিউল ইসলাম তিন মাস ও ফারুক হোসেনকে দুই মাসের জন্য দলীয় পদ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সভায় ইউনিয়ন পর্যায়ের আমির ও সেক্রেটারিদের উপস্থিতি ছিল।

সভায় অংশগ্রহণকারী একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলা আমির ফজলুল হক ওই সময় ঢাকায় দলীয় বৈঠকে অবস্থান করায় জেলার জামায়াতের সিদ্ধান্তের বিষয়টি উপজেলা সেক্রেটারি খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বিষয়টি প্রথমদিকে চাপা থাকলেও বর্তমানে তা প্রকাশ্যে আসতে শুরু করেছে।

এই বিষয়ে জানতে শাস্তিপ্রাপ্ত সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটনকে মোবাইলে কল দিলে তিনি প্রথমে রিসিভ করেননি। এরপর কল করলে তা বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির ফজলুল হক বলেন, দলের অভ্যন্তরীণ বিষয়ে আমি সাংবাদিকদের কোনো কথা বলতে চাই না।

তবে, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রধান আরশাদুল আলম স্থানীয় সাংবাদিকদের জানান, মণিরামপুরের তিন নেতার দুই ও তিন মাসের জন্য পদ স্থগিত করা হয়েছে। কী কারণে স্থগিত করা হয়েছে, তা তিনি বলেননি।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দীন বিশ্বাসের সঙ্গে। তিনি যুগান্তরকে বলেন, দলের ভেতরে কারো বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ উঠলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এটি দলের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাই না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের লক্ষ্য ১৪০ রান, বিশ্বকাপের প্রথম ম্যাচে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


বাংলাদেশের লক্ষ্য ১৪০ রান, বিশ্বকাপের প্রথম ম্যাচে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচটি আজ (১৪ জুন) নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুরু হয়েছে। টস হেরে বাংলাদেশ বোলিংয়ে নেমে প্রথম ইনিংসে ডাচ নারীদের ১৩৯ রানে আটকে রাখতে সক্ষম হয়েছে টাইগ্রেসরা।

বার্মিংহামে বাংলাদেশের বোলিংয়ে প্রথম সাফল্য এনে দেন মারুফা আক্তার। তিনি ডাচদের দলীয় ১৪ রানে ফিবি মোলকেনবোয়ারকে ফিরিয়ে দেন। এরপর দ্বিতীয় সাফল্য এনে দেন ফারিহা তৃষ্ণা, যিনি ১৬ রান করা ওপেনার হেদার সিজারসকে আউট করেন।

নেদারল্যান্ডসের এই দলের শক্তির অন্যতম কেন্দ্রবিন্দু হলো তাদের টপ অর্ডার। বাংলাদেশের বোলাররা সেই টপ অর্ডার ব্যাটারদের দ্রুত সাজঘরে ফিরিয়ে দেন।

দলটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি এনে দেন রাবেয়া খান। তিনি ডাচদের অন্যতম প্রসিদ্ধ ব্যাটার স্টেয়ার ক্যালিসকে মাত্র ৪ রানে সাজঘরে ফিরিয়ে দেন। এরপর রবিন রিজেকে এবং সানিয়া খুরানাকে যথাক্রমে ৭১ এবং ৭৬ রানে হারিয়ে ফেলেন নেদারল্যান্ডস।

এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে ব্যাটিং করছিলেন ডাচ অধিনায়ক বারবেট ডি লিড। ষষ্ঠ উইকেট জুটিতে তাকে ভালো সঙ্গ দেন ফ্রেডরিক ওভারডিক। এই দুজন মিলে ৩৭ রানের জুটি গড়েন।

বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে ডি লিড ফিফটি তুলে নেন। তিনি ৪৫ বলে ৫০ রান করে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। ওভারডিকও রান আউট হন।

১৫ ওভার ৫ বলে ১১৩ রান নিয়ে নেদারল্যান্ডস প্রায় দেড়শ’ রানের সংগ্রহের দিকে এগোচ্ছিল। কিন্তু ওই দুই রান আউটে তাদের রানটি তেমন বাড়েনি। নবম উইকেটে সিলভার সিজারস এবং ইরিস জুইলিংয়ের ২৩ রানের জুটিতে শেষ পর্যন্ত ডাচরা ১৩৯ রানে থামতে বাধ্য হয়।

বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন মারুফা। আর একটি করে উইকেট নিয়েছেন ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান এবং রিতু মনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবির নেতা জিসান ইস্যু ঘিরে সংসদে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


শিবির নেতা জিসান ইস্যু ঘিরে সংসদে উত্তেজনা

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া প্রধানের কুমিল্লা থেকে ‘নিখোঁজ’ হওয়ার পর উদ্ধার এবং গ্রেপ্তারের বিষয়টি সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জিসান ও তার বিরুদ্ধে ধর্ষণ এবং ভ্রুণ নষ্টের মামলা এবং উদ্ধার প্রক্রিয়ার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তবে, জিসান ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের একটি অংশ কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্চ) দেওয়ার দাবি জানিয়েছে বিরোধী দল। রবিবার (১৪ জুন) সংসদের কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিবৃতি দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য ও ঘটনার বিবরণ তুলে ধরলে সরকারি ও বিরোধী পক্ষের সংসদ সদস্যদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংসদ অধিবেশন চলাকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৩০০ বিধিতে বক্তব্য দেন। তিনি আনুষ্ঠানিকভাবে সংসদকে অবহিত করেন, দুর্নীতির মামলায় পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%