মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৯:১৯ এম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুলিশি অভিযানে একটি প্রাইভেটকার ও ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেল ৪:৩০ ঘটিকায় ভোলাহাট থানাধীন কলেজ মোড়ের পাশে
ভোলাহাট-রহনপুর সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন:
১. মোঃ শুভ (২৮), পিতা- মোঃ আনোয়ার হোসেন, গ্রাম- কলেজ মোড় সন্ন্যাসী তলা, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
২. মোঃ মোস্তাকিন (২৮), পিতা- মৃত মানারুল ইসলাম, গ্রাম- নামো টিকরী, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
৩. মোঃ ছারোয়ার জাহান (২৯) পিতা- সোদরুল ইসলাম, গ্রাম- টিকরী বাজার, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
৪. মোঃ ইব্রাহিম খলিল (১৭) পিতা- মোঃ ইসলাম, গ্রাম- নামো টিকরী, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে এসআই মোঃ কামাল হোসেন, এসআই মোঃ বশির আহম্মেদ এবং এসআই মোঃ শাহীন আলম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধারে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন উক্ত স্থানে একটি সন্দেহভাজন প্রাইভেটকার (রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ক-০৩-৭৮৯৪) তল্লাশি করে ৬৫ (পয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
থানা সূত্রে জানা গেছে,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজার সফরে আসছেন তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কক্সবাজার বিমানবন্দর এলাকায় কড়া নিরাপত্তাবলয় তৈরি করেছে। সেখানে আগে থেকেই প্রধানমন্ত্রীর গাড়িবহর প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি সকাল ১০টার দিকে কক্সবাজারে পৌঁছাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ৯টায় সপরিবারে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। সকালে সাড়ে ১০টায় তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। সেখানে তিনি সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্য দেবেন।
এরপর সকাল ১১টা ১৫ মিনিটে সড়কপথে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশে রওনা দেবেন। দুপুর ১২টায় সাফারি পার্কে ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং পার্কটি পরিদর্শন করবেন।
দুপুর ১২টা ১৫ মিনিটে পেকুয়া উপজেলার মেহেরনামা মুরাপাড়ার উদ্দেশে প্রধানমন্ত্রী যাত্রা করবেন। দুপুর ১টায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সেখান থেকে রওনা দিয়ে দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর ২টা ৪৫ মিনিটে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মোনাজাতে অংশ নেবেন। জোহরের নামাজ আদায়ের পর বিকেল ৩টায় পেকুয়ার সাঈদ ম্যানশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বিকেল সাড়ে ৩টায় পেকুয়া থেকে রওনা হয়ে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে পৌঁছাবেন। সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। জনসভা শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দেবেন। বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন।
একই দিন রাত ৮টায় কক্সবাজারের লং বিচ হোটেল অডিটোরিয়ামে জেলার বিশিষ্ট নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে রাত ৯টায় তিনি সপরিবারে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
শনিবার (১৩ জুন) সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।
দিনভর কর্মসূচির অংশ হিসেবে, প্রধানমন্ত্রী কক্সবাজারে খাল খননসহ বেশ কিছু কর্মসূচির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
জানা যায়, সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিতি এবং খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন তিনি। এরপর একটি পথসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পরে ডুলাহাজারা সাফারি পার্ক দর্শন করার বাধ্যবাধকতা রয়েছে তার। মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষ রোপণের মাধ্যমে ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন করবেন তারেক রহমান।
জুলাই গণ-অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দেশ্যে পেকুয়া উপজেলার দিকে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। শহীদ মো. ওয়াসিমের কবর জিয়েতার পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
এ ছাড়া, নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় যোগদান করবেন তারেক রহমান।
চকরিয়া থেকে মেরিন ড্রাইভ সড়ক অভিমুখে যাত্রা করে তিনি মেরিন ড্রাইভ সড়ক এবং সমুদ্র সৈকত দর্শন করবেন। এরপর লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন এবং পরে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকাসহ দেশের ১১টি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে, এই তথ্য মেলেছে আবহাওয়া অফিসের প্রতিবেদনে।
শনিবার (১৩ জুন) দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় প্রকাশ পায় এ তথ্য।
বার্তায় উল্লেখ করা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়া সম্ভব।
একই সময়ে সেখানে বৃষ্টি ও বজ্রের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ করা হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সকল বিভাগে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির ঘটনার সম্ভাবনা রয়েছে। এসময়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়ার সঙ্গে সঙ্গে দেশের সব বিভাগে আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও উল্লেখ করেছে আবহাওয়া অফিস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রত্যাশিত শুরুই পেলো যুক্তরাষ্ট্র।
ঘরের মাঠের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে উড়িয়ে দিয়েছে তারা।
তারা তুলে নিয়েছে ৪-১ গোলের বড় জয়।
স্বাগতিকদের জয়ের নায়ক ফোলারিন বালোগুন। নিজেদের করা ৩ গোলের মধ্যে দুটিই তার, একটি আত্মঘাতী।
যুক্তরাষ্ট্র লিড পায় ম্যাচের সাড়ে ৬ মিনিটের মাথায়। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ক্রিস্টিয়ান পুলিসিচ যখন ডি-বক্সের ভেতর ম্যাককেনিকে পাস দেন, তখন বল ক্লিয়ার করতে গিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়েন বোবাদিলা নিজেদের জালেই বল জড়িয়ে দেন।
২৮ মিনিটে তারা দ্বিতীয় গোলটি পেয়ে গিয়েছিল। গোলদাতা বালোগুন ও তার সতীর্থদের উদ্যাপনের মাঝেই রেফারির বাঁশি, তাইলার অ্যাডামসের কাছে পাস পাওয়ার সময় অফসাইডে দাঁড়িয়ে ছিলেন ২৪ বছর বয়সি স্ট্রাইকার।
কিন্তু দুই গোলের লিড নিতে স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।
তিন মিনিটের ব্যবধানে সেই বালোগুনই দ্বিতীয় গোলটি করেন। ক্রিস্টিয়ান পুলিসিচ বাম প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে এসে গোলমুখে ঢুকে পড়েন। ডানদিকে থাকা বালোগুনকে বল বাড়িয়ে দেন তিনি।
বালোগুন আলতো স্পর্শে বল জালে পাঠান। পরের গোলটিও তার। এবার অ্যাসিস্ট করেন মালিক তিলম্যান।
প্রথমার্ধেই যুক্তরাষ্ট্রের তিন গোল। দ্বিতীয়ার্ধে তারা হয়তো আরও ৩/৪টি গোল করবে! যারা এমন ভেবেছিলেন, তারা প্রত্যেকে ভুল প্রমাণিত।
দ্বিতীয়ার্ধের ২৭ মিনিট পর্যন্ত কোনো গোলই হয়নি। ৭৩ মিনিটে যে গোলটি হয়, সেটি প্যারাগুয়ের।
অরল্যান্ডো গিল লম্বা করে পাস দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অর্ধে। জুলিও এনসিসো নিখুঁত পাসে বল বাড়িয়ে দেন মাউরিসিওর উদ্দেশে।
বাঁ প্রান্ত থেকে আড়াআড়ি নেওয়া জোরালো শটে সেটি জালে পাঠিয়ে দেন মাউরিসিও।
শেষদিকের এই গোল শুধু ব্যবধানই কমিয়েছে, ম্যাচের ফল আর বদলাতে পারেনি।
চার নম্বর গোলটি যুক্তরাষ্ট্র করে ম্যাচের যোগ করা সময়ে।
ফ্রিম্যানের কাছ থেকে বল পেয়ে জিওভানি রেইনা ডি বক্সে ঢুকেই শট নিয়েছিলেন।
গিল ঝাপিয়ে পড়লেও তাকে ফাঁকি দিয়ে বল জালে প্রবেশ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ