ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার তিন ডিবি সদস্য


আসামি ধরতে গিয়ে মারধরের শিকার তিন ডিবি সদস্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আসামি গ্রেপ্তার অভিযানের সময় দুই দফায় মারধরের শিকার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এই ঘটনা ঘটে গাউছিয়া এলাকায়।

আহত ডিবি সদস্যরা হলেন এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বরের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য যান। ওই সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারও মারধর করা হয়।

এসময় ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় হামলার শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঢাকা জেলা ডিবির কয়েকজন কর্মকর্তা রূপগঞ্জের ভুলতা এলাকায় এসেছিলেন। তারা সাদা পোশাকে ছিলেন। ইউনিফর্ম না থাকায় জনরোষের শিকার হন। পরে সোনারগাঁ থানা ও আড়াইহাজার থানা পুলিশ তাদের উদ্ধার করে। এ বিষয়ে আমরা ঢাকা জেলা ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করছি।

আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন যাঁরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৩৫ এম


আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন যাঁরা

আজ ১৯ জুন ২০২৬, শুক্রবার। হিজরি ১৪৪৮ সালের মহররম মাসের প্রথম জুমা আজ। বিশ্বের কোটি কোটি মুসল্লির দৃষ্টি আজ নিবদ্ধ থাকবে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববির জুমার জামাতে।

মসজিদে হারামে আজ জুমার নামাজে ইমামতি করবেন সৌদি আরবের প্রখ্যাত আলেম শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে জন্ম নেওয়া এই খ্যাতিমান আলেম ১৯৮৩ সালে মাত্র ৩৩ বছর বয়সে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পান।

তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি সৌদি আরবের শুরা কাউন্সিল ও উচ্চ বিচার কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সিনিয়র ওলামা পরিষদের সদস্য এবং রাজকীয় দরবারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, মসজিদে নববিতে আজ জুমার খুতবা ও নামাজ পরিচালনা করবেন শায়খ ড. খালিদ ইবনে সুলাইমান আল মুহান্না।

১৯৭৬ সালে সৌদি আরবের আল আহসায় জন্মগ্রহণকারী ড. আল মুহান্না একজন হাফেজে কুরআন ও বিশিষ্ট আলেম। তিনি শৈশবেই পবিত্র কুরআন মুখস্থ করেন। পরে ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে অধ্যাপনার সঙ্গে যুক্ত হন।

ড. আল মুহান্না ২০১৫ ও ২০১৬ সালে রমজান মাসে মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রয়াত শায়খ আব্দুল্লাহ বিন বাজ ও শায়খ আব্দুল্লাহ বিন আকিলের সরাসরি ছাত্র ছিলেন।

মহররম মাসের প্রথম জুমায় এই দুই প্রখ্যাত আলেমের ইমামতিতে পবিত্র দুই মসজিদে লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করবেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাস গড়ল কানাডা, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৫০ এম


ইতিহাস গড়ল কানাডা, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

বহু বছরের অপেক্ষা, বহু স্বপ্ন এবং বারবার ব্যর্থতার হতাশা সবকিছুর অবসান হলো এক অবিস্মরণীয় রাতে। বৃহস্পতিবার, ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কাতারকে ৬–০ গোলে বিধ্বস্ত করেছে কানাডা। এই জয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তারা পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে।

এটি শুধুমাত্র কানাডার জন্য নয়, বরং তাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় হিসেবে নতুন একটি রেকর্ড হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি, কনকাকাফ অঞ্চলের কোনো দলের বিশ্বকাপে এটিই সর্বোচ্চ ব্যবধানের জয়। এই জয়ের ফলস্বরূপ কানাডা গ্রুপ ‘বি’-তে শীর্ষস্থানেও উঠে এসেছে।

ম্যাচটি দেখতে বিসি প্লেসে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে একটি বক্সে বসে ম্যাচের খেলা দেখেন।

কার্নি এ বিশ্বকাপে কোনো আয়োজক দেশের প্রথম নেতা হিসেবে মাঠে খেলা দেখার সৌভাগ্য অর্জন করেছেন। জয়ের পর তিনি লকার রুমে গিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং সেখানে একটি সংক্ষিপ্ত বক্তব্যও দেন। তিনি বলেন, ‘তোমরা আমাকে গর্বিত করে দিলে। এর চেয়ে বেশি গর্ব আমার কোনোভাবেই হতে পারত না।’

ম্যাচ শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ‘কার্নি কার্স’ বা কার্নির অভিশাপ নিয়ে রসিকতা করেছিলেন। কিন্তু ৬-০ গোলের জয়ের পর মানুষের সুর পাল্টে যায়। অনেকেই বলতে শুরু করেন, কার্নি আসলে সৌভাগ্য নিয়ে এসেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা একাদশে আসতে পারে ৪ পরিবর্তনের আভাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:০১ এম


অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা একাদশে আসতে পারে ৪ পরিবর্তনের আভাস

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তারা বিপরীত ৩-০ গোলের বড় জয় পেয়েছিল। তবে অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশে আসতে পারে বড় চারটি পরিবর্তন।

প্রখ্যাত সাংবাদিক গ্যাস্টন এদুল জানিয়েছেন, লিওনেল স্কালোনি আলজেরিয়া ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে একটি নতুন একাদশ মাঠে নামানোর পরিকল্পনা করতে পারেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রথম পরিবর্তনটি আসতে পারে রক্ষণভাগে। আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা গঞ্জালো মন্তিয়েলের জায়গায় বদলি হিসেবে নেমেছিলেন নাহুয়েল মলিনা। স্কালোনি অস্ট্রিয়ার বিপক্ষে মলিনাকে শুরু থেকেই খেলানোর কথাও ভাবছেন।

দ্বিতীয় পরিবর্তনটিও ডিফেন্স লাইনেই আসতে পারে। ইনজুরি কাটিয়ে দারুণভাবে সেরে উঠছেন নিকোলাস তাগলিয়াফিকো। আলজেরিয়া ম্যাচে তার জায়গায় খেলা ফাকুন্দো মেদিনার বদলে তাগলিয়াফিকোকে শুরুর একাদশে ফেরানো হতে পারে।

বাকি দুটি পরিবর্তন আসতে পারে আক্রমণভাগে। থিয়াগো আলমাদা এবং লাওতারো মার্টিনেজের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস এবং হুলিয়ান আলভারেজ।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।

রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠ: রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ।

আক্রমণভাগ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম ২৩ জুন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:০৫ এম


২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম ২৩ জুন

বাংলাদেশ ব্যাংকে আগামী মঙ্গলবার (২৩ জুন) ২০ বছর (অবশিষ্ট ১৮.৯৩ বছরের জন্য রি-ইস্যু) মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) কর্তৃক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের বিক্রির (অবশিষ্ট ১৮.৯৩ বছরের জন্য রি-ইস্যু) নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামে ২০২৫ সালের ২৮ মে ১২ দশমিক ২৪ শতাংশ কুপন হারে ইস্যু করা ২০ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৪৫৪৬১২০২) ১ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। এই বন্ডের মেয়াদ ২০৪৫ সালের ২৮ মে তারিখে উত্তীর্ণ হবে। এছাড়া, ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম প্রাইসভিত্তিক হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোই বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের নিজস্ব খাতে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের (যাদের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব নেই) জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে বিড দাখিল করতে পারবে। অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড কিনতে কাঙ্ক্ষিত প্রাইস ও বন্ডের কেনার পরিমাণ উল্লেখ করে নিলামে অংশ নিতে হবে। বিড দাখিলের সময়কাল সকাল ১০ টা থেকে দুপুর ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের স্থাপিত এফএমআইয়ের মাধ্যমে হবে। তবে বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করার সুযোগ থাকবে। এদিকে, নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতিমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%