প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংকে আগামী মঙ্গলবার (২৩ জুন) ২০ বছর (অবশিষ্ট ১৮.৯৩ বছরের জন্য রি-ইস্যু) মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) কর্তৃক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের বিক্রির (অবশিষ্ট ১৮.৯৩ বছরের জন্য রি-ইস্যু) নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামে ২০২৫ সালের ২৮ মে ১২ দশমিক ২৪ শতাংশ কুপন হারে ইস্যু করা ২০ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৪৫৪৬১২০২) ১ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। এই বন্ডের মেয়াদ ২০৪৫ সালের ২৮ মে তারিখে উত্তীর্ণ হবে। এছাড়া, ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম প্রাইসভিত্তিক হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোই বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের নিজস্ব খাতে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের (যাদের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব নেই) জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে বিড দাখিল করতে পারবে। অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড কিনতে কাঙ্ক্ষিত প্রাইস ও বন্ডের কেনার পরিমাণ উল্লেখ করে নিলামে অংশ নিতে হবে। বিড দাখিলের সময়কাল সকাল ১০ টা থেকে দুপুর ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের স্থাপিত এফএমআইয়ের মাধ্যমে হবে। তবে বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করার সুযোগ থাকবে। এদিকে, নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতিমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন