১১:৫২ পি.এম
চট্টগ্রাম বন্দরের সিসিটি টার্মিনালে একটি বাণিজ্যিক জাহাজ থেকে আমদানি করা কাঠবোঝাই কন্টেইনার খালাসের সময় গ্যান্ট্রি ক্রেনের ওয়্যার ছিঁড়ে একটি দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেলার ট্রাকটি ভেঙে দুই ভাগে বিভক্ত হয় এবং কন্টেইনারটি দুমড়ে-মুচড়ে গেছে।
শনিবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে সিসিটি-৩ এ এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জেটিতে নোঙর করা বাণিজ্যিক জাহাজ ‘চেং হাই’ থেকে গ্যান্টি ক্রেনের মাধ্যমে কাঠবোঝাই কন্টেইনার নামানোর চেষ্টা চলাকালীন এটি একপাশে ভারসাম্য হারিয়ে ফেলে। এই অবস্থায় কিউ গ্যান্ট্রি ক্রেন-৪ এর ক্যাবল ছিঁড়ে যায় এবং এটি ইয়ার্ডে থাকা একটি ট্রেলার ট্রাকের ওপর পড়ে। দুর্ঘটনার ফলে ট্রেলার ট্রাকের পেছনের অংশ ও কন্টেইনারটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, জাজিরায় ৫ ব্যবসায়ীর জানাজায় উপচে পড়া ভিড়
দুর্ঘটনার কারণে তদন্ত কার্যক্রম শুরু করার জন্য বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে যে, রাতেই দুর্ঘটনাকবলিত কন্টেইনারটি নিরাপদে অপসারণ এবং ইকুইপমেন্ট উদ্ধারের কাজ শুরু হয়েছে।
এছাড়া, সিসিটি-৩ এর দুর্ঘটনা স্থানটি ব্যতীত বন্দরের অন্যান্য সব বার্থে কন্টেইনার হ্যান্ডলিং এবং সার্বিক অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রয়েছে।
এই বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: দুর্গাপুরে কুমারী পূজা পরিদর্শনে কায়সার কামাল, দিলেন সম্প্রীতি ও শিক্ষার বার্তা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন