ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা হবে : এহছানুল হক মিলন


ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা হবে : এহছানুল হক মিলন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ সংসদে বলেছেন, নীতিমালা অনুযায়ী সব মানদণ্ড সঠিকভাবে পূরণ করা হলে ক্রমান্বয়ে দেশের স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে মোট ৮ হাজার ৪৮৬টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসাকে এমপিওভুক্ত করার লক্ষ্যে 'স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫' প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুন: সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

তিনি জানান, প্রণীত নীতিমালার তৃতীয় অধ্যায়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণের বিস্তারিত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৩২৭টি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য আবেদন করেছে।

মন্ত্রী আরও বলেন, নীতিমালার শর্ত ও মানদণ্ড যথাযথভাবে পূরণ করা সাপেক্ষে পর্যায়ক্রমে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেট সহায়তার ফলে বেড়ে গেল দেশের রিজার্ভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


বাজেট সহায়তার ফলে বেড়ে গেল দেশের রিজার্ভ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা যুক্ত হওয়ার ফলে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৫ হাজার ৬২৬ দশমিক ৩৪ মিলিয়ন বা ৩৫ দশমিক ৬২ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১৪ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৬২৬ দশমিক ৩৪ মিলিয়ন ডলার। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৫ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে।

এছাড়া, গত ১০ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৭৩৪ দশমিক ৮৮ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ৭৭ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করার মাধ্যমে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!

 

ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা শাখায় মো. হাসান মজুমদার (৪৬) নামে একজন গ্রাহকের একাউন্ট থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। এ ঘটনার জেরে গ্রাহক নিজেই বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটায় কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক মোমিনুল হকের আদালতে এসে তিনি মামলাটি দায়ের করেন। এরপর বিচারক মামলাটি আমলে নিয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানাকে সরাসরি এফআইআরের জন্য নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্তদের মধ্যে আছেন, রাজধানীর মিরপুর-১ এর ১৮৪ আহমেদ নগর, পাইকপাড়ার শাহ ট্রেডার্সের স্বত্তাধিকারী এবং বরিশাল ধামুড়া বাজার এলাকার মো. সোহেল সহ মোট ৬ জন।

আদালত সূত্রে জানা যায়, গত ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে একটি চক্র মো. হাসান মজুমদারের একাউন্ট থেকে মোট ১৮ লাখ ৯০ হাজার টাকা ট্রান্সফার করে অন্য ব্যাংকের একাউন্টে নিয়ে যান। ব্যাংকের পক্ষ থেকে গ্রাহককে ফোনকল কিংবা মেসেজের মাধ্যমে কোন প্রকার জানানো হয়নি। গত ৭ জুন দুপুরে হাসান ইসলামী ব্যাংক কুমিল্লা শাখায় টাকা উত্তোলনের জন্য গিয়ে জানেন তার একাউন্ট নম্বর থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে।

পরে তদন্ত করে দেখা যায়, এনআরবিসি ব্যাংকের গ্রাহক রাজধানীর মিরপুর-১ এর শাহ ট্রেডার্সের স্বত্তাধিকারীর একাউন্ট, পুবালী ব্যাংকের বরিশাল ধামুড়া বাজার উপশাখার গ্রাহক মো. সোহেলের একাউন্ট এবং একাধিক বিকাশ ও নগদ নাম্বারে টাকাগুলো ট্রান্সফার করা হয়।

এ ঘটনার পর হাসান মজুমদার বাদি হয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে হাজির হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী হাসান মজুমদার টাকা উদ্ধারের জন্য ইসলামী ব্যাংক ও আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার ম্যানেজার মোহাম্মদ হোসাইন আখতার বলেন, গ্রাহকের একাউন্ট থেকে টাকা তোলার সময় অবশ্যই ফোন মেসেজ বা নোটিফিকেশন যাবে। আমার শাখায় এ ধরণের কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এতে কোর্টে মামলা হয়েছে কিনা সেই তথ্যও আমাদের কাছে নেই।

তবে আদালত আমাদের সহযোগিতা চাইলেই আমরা তা দেব।

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী বলেন, হাসান মজুমদারের একাউন্ট থেকে টাকা উধাও হওয়ার ঘটনায় আমরা কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে মামলা দায়ের করেছি। বিচারক মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশকে মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেছেন, আদালতের নির্দেশনার কাগজপত্র আমরা এখনো হাতে পাইনি। নথি পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় ইয়াবাসেবীকে তিন মাসের সাজা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


দীঘিনালায় ইয়াবাসেবীকে তিন মাসের সাজা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মাইনী সেতু সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও দীঘিনালা থানা পুলিশ। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় মো. ফারুক হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ফারুক হোসেন উপজেলার উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে।

পরে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদক সেবনের দায়ে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবাইয়ে আটক হওয়া বেনজীরের কাছে একাধিক দেশের পাসপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


দুবাইয়ে আটক হওয়া বেনজীরের কাছে একাধিক দেশের পাসপোর্ট

সিঙ্গাপুর বা থাইল্যান্ড যেতে লন্ডন থেকে উড়াল দেন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ। দুবাইয়ে ট্রানজিটের সময় বাধে বিপত্তি। বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্ত হন তিনি। পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় ইন্টারপোলের তথ্যে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে ছিল একাধিক দেশের পাসপোর্ট এবং আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট।

দুদকের মামলায় ইন্টারপোলের ওয়েবসাইটে বহুদিন ধরেই মোস্ট ওয়ান্টেড আসামি হিসেবে চিহ্নিত সাবেক আইজিপি বেনজীর আহমেদ। তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। দেশের সীমাহীন দুর্নীতির প্রতীক হয়ে ওঠা বেনজীর আহমেদ দুবাইয়ে আছেন এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের বিভিন্ন মামলায় তাকে দেখানো হয় ফেরারি হিসাবে।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। তবে বারবার তার অবস্থান পরিবর্তন করার কারণে ধোঁয়াশা দেখা দিয়েছে।

দুবাইয়ে গত কয়েকদিনে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা জানান, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। তার পরিকল্পনা ছিল দুবাইয়ে ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানো। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরায় ধরা পড়ে যাত্রার শেষ গন্তব্য হয়ে দাঁড়ায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।

বিমানবন্দরের অত্যাধুনিক এআইভিত্তিক ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে শনাক্ত হওয়ার পর ইন্টারপোলের তথ্যভান্ডার মিলিয়ে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সদর দফতর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুবাই পুলিশের বরাত দিয়ে জানা গেছে, বেনজীর লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। নির্ধারিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর তিনি অন্য যাত্রীর মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন।

ইন্টারপোলের সেই নোটিশের সূত্র ধরেই দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্ত হওয়ার পর দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে। ১২ জুন দুবাইয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। জানা গেছে, গ্রেফতারের সময় তার কাছে ছিল একাধিক দেশের পাসপোর্ট ও আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট।

আওয়ামী লীগ সরকারের সময়ে সীমাহীন দুর্নীতির প্রতীক হয়ে ওঠা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে আছেন- এ বিষয়ে মানুষের মুখে মুখে নানা আলোচনা চলছে। সেখানে নামে বেনামে অঢেল সম্পদের কথা বলেও নানা গুঞ্জন বিদ্যমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%