১০:৩০ এম
চাঁদপুরের কচুয়ায় অবস্থিত বেসরকারি সিটি হসপিটালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে একাধিক ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামক একটি চিকিৎসককে গ্রেপ্তার করেছে।
রোববার (৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একদল দক্ষ টীম ডায়াগনস্টিক সেন্টারে ও সংশ্লিষ্ট চিকিৎসকের কক্ষে তল্লাশি কার্যক্রম চালায়।
আরও পড়ুন: ৮ ট্রেন ও ২৩ রেলওয়ে স্টেশন বন্ধ, বিপাকে নিম্ন আয়ের যাত্রীরা
এসময়, তার রুম থেকে ৪ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে অধিদপ্তর জানিয়েছে। এরপর তাকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানায় নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান বলেছেন, কচুয়া সিটি হসপিটালের চিকিৎসক ডা. সৈয়দ আসিফ ইস্পাহানি দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত ছিলেন। তিনি নিজে মাদক সেবন করতেন এবং এই তথ্যের ভিত্তিতে আজকের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের পরবর্তী সময়ে তার নিজের বসবাসের রুম (এই প্রতিষ্ঠানের তিন তলা হতে) ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং চার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ইয়াবার ব্যবহৃত সব ধরনের উপকরন এবং মাদক সেবনের প্রতিটি উপকরন আমরা জব্দ করেছি।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: চসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন
তিনি আরও বলেন, কোনো চিকিৎসক যাতে মাদকের সাথে সম্পৃক্ত না হন, কেননা আমাদের সাধারণ মানুষ যারা চিকিৎসা সেবা গ্রহণ করি, তারা যাতে সঠিক সেবা পেতে পারে। সকল বেসরকারি হাসপাতালের মালিকদেরও আহ্বান জানাচ্ছি, আপনারা চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করবেন।
এসময় তার সাথে ছিলেন পরিদর্শক মোঃ মেহেদী হাসান, এএসআই মোঃ তোফায়েল আহমেদ, বেলায়েত হোসেনসহ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে গ্রেপ্তারকৃত চিকিৎসকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, তার বিরুদ্ধে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা প্রশিক্ষণ ছাড়াই ঝুঁকিপূর্ণ এনেস্থেসিয়া প্রদান, যৌন হয়রানি, ইভটিজিং ও অপপ্রচারসহ বিভিন্ন অভিযোগও রয়েছে।
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৪ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন