০৫:২৪ পি.এম
গায়ানার উপকূলে ১১৬ জন আরোহী নিয়ে একটি ফেরি রাতের বেলায় ডুবে গেছে। এ ঘটনায় আট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ঢাকার বাসস রিপোর্ট অনুযায়ী, গায়ানার মন্ত্রী হুয়ান এডঘিল এই তথ্য রবিবার প্রকাশ করেছেন।
ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রী হুয়ান এডঘিল জানান, ‘আজ বিকেল প্রায় ৩টা ১৫ মিনিটে এমভি বারিমা ১১৬ জন যাত্রী ও নৌযানের কর্মীদের নিয়ে পোর্ট কাইতুমার উদ্দেশে যাত্রা শুরু করে।’
আরও পড়ুন: কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়, মার্কিন শেয়ারবাজারে চাঙা; কমল তেলের দাম
তিনি আরও বলেন, ‘স্থানীয় সময় রাত প্রায় ১১টা ১ মিনিটে বিপদসংকেত পাওয়া যায়। এরপর জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়।’
গায়ানার জর্জটাউন থেকে এএফপি সংবাদ সংস্থা এই খবর নিশ্চিত করেছে।
এডঘিল জানান, ‘এ পর্যন্ত আমরা আটজনকে জীবিত উদ্ধার করেছি।’
এছাড়া, গায়ানার কোস্টগার্ড এবং বেসরকারি নৌযানে উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসাসেবা দিতে একটি চিকিৎসা দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
আরও পড়ুন: স্মরণসভায় মির্জা আব্বাস / রাজপথের খাঁটি যোদ্ধা ছিলেন সাদেক হোসেন খোকা
তিনি বলেন, ‘সক্রিয়ভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। আমরা সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’
পোর্ট কাইতুম এসিকুইবো অঞ্চলের একটি শহর। এটি গায়ানা ও ভেনেজুয়েলার মধ্যে দীর্ঘদিনের আঞ্চলিক বিরোধের বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন