০৬:৪৭ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিবেটিং ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা, উপস্থাপনা এবং পাবলিক স্পিকিং এর উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপস্থিতি ছিল।
সেমিনারের রিসোর্স পার্সন হিসেবে স্টার নিউজের চিফ রিপোর্টার মনিরুল ইসলাম এবং যমুনা টেলিভিশনের চিফ রিপোর্টার আখলাকুস সাফা ছিলেন।
আরও পড়ুন: এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক আলোচনা করতে গিয়ে মনিরুল ইসলাম বলেন,
‘পৃথিবীতে যত জলরাশি আছে, তার মধ্যে সাতটি মহাসাগরের মতোই বিশাল অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র। কয়েক মিনিটের আলোচনায় এর পরিধি শেষ করা সম্ভব নয়। পৃথিবীতে প্রতি মুহূর্তে কোটি কোটি তথ্য উৎপন্ন হচ্ছে, কিন্তু সব তথ্যই সাংবাদিকতার উপাদান নয়। অনুসন্ধানী সাংবাদিকতা অনেকটা পেঁয়াজের খোলস ছাড়ানোর মতো, এর গভীরে পৌঁছাতে হলে ধৈর্য, কল্পনাশক্তি ও তথ্য যাচাইয়ের সক্ষমতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘একজন অনুসন্ধানী সাংবাদিককে প্রত্যেক তথ্য সংগ্রহের পাশাপাশি তা যাচাই-বাছাই করতে হবে এবং সত্য উদ্ঘাটনের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে।’ আলোচনার সময় তিনি তার অনুসন্ধানী প্রতিবেদন ‘গুমচর’ এর বিভিন্ন দিকও উপস্থাপন করেন।
রিপোর্টিং টপিকে বক্তৃতা দিতে গিয়ে আখלাকুস সাফা বলেন,
আরও পড়ুন: মাদ্রাসায় বলাৎকার-অশালীন ঘটনা লজ্জাজনক: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
‘একজন সাংবাদিককে সবসময় শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হবে। পোশাক-পরিচ্ছদ, কথাবার্তা ও আচরণে ব্যক্তিত্বের ছাপ থাকতে হবে। পাশাপাশি, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা ও পেশার প্রতি আন্তরিকতা থাকলে এই ক্ষেত্রে সফল হওয়া সম্ভব।’
এসময় তিনি চাঁদাবাজি এবং জালটাকা নিয়ে তার আলোচিত প্রতিবেদনগুলোর বাস্তব অভিজ্ঞতা ও বিভিন্ন কলাকৌশল উপস্থাপন করেন।
সেমিনারের উদ্বোধনী বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম এবং ফিল্ম ও টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির।
এছাড়া বক্তব্য রাখেন এমসিজে ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি তাওহীদুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক নোমান বিল্লাহ। অনুষ্ঠান শেষে ক্লাবের মডারেট সহকারী অধ্যাপক মেহনাজ হক সমাপনী বক্তব্য প্রদান করেন।
আরও পড়ুন: জেমস বন্ড হওয়ার পরবর্তী দৌড়ে টার্নার-লোডেন
অনুষ্ঠানের সমাপ্তিতে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসাথে এমসিজে ডিবেটিং ক্লাবের বিদায়ী কমিটির সদস্যদেরও সম্মাননা জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন