প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর পাংশায় ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং এ সংক্রান্তে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) পাংশা পৌর শহরের রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- রঘুনাথপুর গ্রামের জাহাঙ্গীর সরদার (২৬), নিভা এনায়েতপুর গ্রামের আল আমীন শেখ (২৫) এবং গুধিবাড়ী গ্রামের আশরাফুল হক (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. চাঁন মিয়ার নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রঘুনাথপুর এলাকার মালেক বিশ্বাসের পুকুরপাড় সংলগ্ন তিন রাস্তার মোড়ে প্রকাশ্যে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচা করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে জাহাঙ্গীর সরদার ও আল আমীন শেখকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে জাহাঙ্গীরের কাছ থেকে ১০০ পিস এবং আল আমীনের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট সংখ্যা ২০০ পিস। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
পুলিশ সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং তাদের সহযোগী হিসেবে পাংশা পুরাতন বাজার মোল্লা ফার্মেসির মালিক, আওয়ামী লীগ নেতা আশরাফুল হকের নাম প্রকাশ করে। পরে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আশরাফুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এই ঘটনায় পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তিন আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে তিনটি মামলা এবং আশরাফুল হকের বিরুদ্ধে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন