০৮:২১ এম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনের পর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছারকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
সূত্রে জানা গেছে, দাপ্তরিক কাজের জন্য ঢাকায় অবস্থানরত চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম অধ্যাপক কাউছারকে রুটিন দায়িত্ব প্রদান করেন। মঙ্গলবার একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানানো হয়।
অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার এই দায়িত্ব গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাকে জিজ্ঞাসা করে এই দায়িত্ব দেওয়া হয়নি। উনি (উপাচার্য) নিজে থেকে একটা ই-মেইল লিখলেই কি আমি এই দায়িত্ব পালন করব? আমি উনাকে মোবাইলে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছি, প্রত্যাখ্যান করেছি। আমি উনাকে বলেছি, দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন। আমি এসবে নেই।”
আরও পড়ুন: যবিপ্রবিতে তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন