১০:৩৩ পি.এম
ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপে স্থান করে নেওয়া জর্ডান তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। দলের প্রধান কোচ জামাল সেলামি বিশ্বকাপ জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন।
এর আগে, টানা ১০ বারের চেষ্টা করার পরও বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হয়েছিল জর্ডান। অবশেষ, বিশ্বকাপের ২৩তম আসরে নিজেদের সেই অধরা স্বপ্ন পূরণ করে ইতিহাস গড়ে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে ওমানকে ৩-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের টিকিট কাটে তারা। দুই বছর আগে সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফাইনালেও উঠেছিল ‘দি চিভালরাস ওয়ানস’।
ঐতিহাসিক বিশ্বকাপ মিশনে নেতৃত্ব দেবেন জর্ডান দলের অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক ইহসান হাদ্দাদ। আল-হুসেইন ক্লাবের হয়ে খেলা ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার। জর্ডানের এই দলটির শক্তির মূল জায়গা হল ফরোয়ার্ড মুসা আল-তামারি। বল পায়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এবং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দিতে ওস্তাদ এই ফুটবলার। মূলত তার চোখধাঁধানো ড্রিবলিংয়ের জন্যই ফুটবল বিশ্বে তাকে ‘জর্ডানিয়ান মেসি’ বলে পরিচিতি পাওয়া গেছে।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
এছাড়াও, জর্ডান দলের মূল শক্তির মধ্যে আছেন গোলকিপার ইয়াজিদ আবুলাইলা (আল-হুসেইন), ডিফেন্ডার ইয়াজান আল-আরব (এফসি সিউল), মিডফিল্ডার রাজাই আয়েদ (আল-হুসেইন) এবং মাহমুদ আল-মারদি (আল-হুসেইন)।
বিশ্বকাপে জর্ডান পড়েছে ‘গ্রুপ জে’-তে, যেখানে তাদের সঙ্গী রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আলজেরিয়া এবং অস্ট্রিয়া। আগামী ১৬ জুন অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে জর্ডান তাদের ঐতিহাসিক বিশ্বকাপ মিশন শুরু করবে।
জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড হল:
গোলকিপার: ইয়াজিদ আবুলাইলা (আল-হুসেইন), আবদুল্লাহ আল ফাহুরি (আল-ওয়েহদাত), নূর বানি আতিয়াহ (আল-ফয়সালি)।
আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে
ডিফেন্ডার: ইহসান হাদ্দাদ (আল-হুসেইন), মোহাম্মদ আবুয়ালনদি (সেলাঙ্গর), হুসাম আবু দাহাব (আল-সামিয়া), মোহাম্মদ আবু হাশিশ (আল-কারমা), ইয়াজান আল-আরব (এফসি সিউল), আবদুল্লাহ নাসিব (আল-জাওরা), সালিম ওবায়েদ (আল-হুসেইন), সাইদ আল-রোসান (আল-হুসেইন), আনাস বাদাউই (আল-ফয়সালি), মোহান্নদ আবু তাহা (আল-কুয়া আল-জাওয়িয়া)।
মিডফিল্ডার: মোহাম্মদ আল দাউদ (আল-ওয়েহদাত), নিজার আল রাশদান (কাতার এসসি), নূর আল রাওয়াবদেহ (সেলাঙ্গর), রাজাই আয়েদ (আল-হুসেইন), আমের জামুস (আল-জাওরা), ইব্রাহিম সাদেহ (আল-কারমা)।
ফরোয়ার্ড: মাহমুদ আল-মারদি (আল-হুসেইন), মুসা আল-তামারি (রেন), আলী অলওয়ান (আল-সাইলাইয়া), ইব্রাহিম সাবরা (লোকোমোটিভা জাগরেব), ওদেহ আল-ফাহুরি (পিরামিডস), মোহাম্মদ আবু জরাইক (আল-হুসেইন), আলী আজাইজাহ (আল-শাবাব)।
আরও পড়ুন: ছাত্রদল নেতার জানাজার পরপরই গুরুদাসপুরে প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন