প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুরে বাসায় ফেরার পর গেটের সামনে দুই নারী ছিনতাইয়ের শিকার হন। ঈদুল আজহার ছুটি শেষে এই আলোচিত ঘটনার কারণে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. জুয়েল ও আনোয়ার হোসেন।
মঙ্গলবার (২ জুন) নারায়ণগঞ্জ থেকে র্যাব-২ ও মোহাম্মদপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আজ দুপুরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময়ে তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ১টি পিকআপসহ ছিনতাই করা মালামাল এবং ৩টি ব্যাগ জব্দ করা হয়।
র্যাব-২ এর উপপরিচালক (গণমাধ্যম) মেজর এম মুবীন রহমান তাপস জানান, ছিনতাইয়ের ঘটনার সন্দেহভাজন প্রধান আসামি জুয়েলকেও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
জানা গেছে, জুয়েলের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গত শনিবার রাত ৩টার দিকে নামের দুই নারী কলকাতা থেকে ফিরে আসার পর গেটের সামনে ছিনতাইয়ের শিকার হন। চাপাতির ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা মালামাল ও লাগেজ নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী তাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে বাসায় ঢোকার অপেক্ষা করছেন। তাদের পাশেই রিকশাচালকও ছিলেন। হঠাৎ করেই চাপাতি হাতে একজন ব্যক্তি সেখানে হাজির হন, তার সাথে আরেকজন সহযোগীও ছিল। তারা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে মুহূর্তের মধ্যে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যান।
ভুক্তভোগী দুই নারী ঠাকুরগাঁও থেকে বাসে করে শ্যামলীতে এসেছিলেন। সেখান থেকে একটি রিকশা নিয়ে তারা মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে আসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন