ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির


সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির

রাজশাহীর গুদামগুলোতে বর্তমানে ২ হাজার ৪৬৯ মেট্রিক টন ইউরিয়া সার মজুত আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। 

তিনি বলেন, সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সেপ্টেম্বর মাসের বরাদ্দও ডিলারদের দেওয়া হয়েছে এবং কৃত্রিম সংকট, অবৈধ মজুত বা কালোবাজারির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আজ বুধবার দুপুরে রাজশাহী নগরীর চৌদ্দপাই এলাকার সারের ডিলার মেসার্স মোসলেম মোল্লা এবং পবা উপজেলার কাটাখালীর সমসাদিপুর এলাকার ডিলার মেসার্স নাহার এন্টারপ্রাইজ পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। 

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

এসময় তিনি ডিলারদের গুদামে সারের মজুত, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান।

সারের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, চলতি আগস্ট মাসে রাজশাহীতে পর্যাপ্ত সার মজুত আছে। ডিলারদের মাধ্যমে এসব সার কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। কৃষকদের চাহিদা বিবেচনায় আরও অতিরিক্ত সারের বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। 

তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) থেকেই ডিলাররা সেপ্টেম্বর মাসের নির্ধারিত সার উত্তোলন করতে পারবেন। ইতিমধ্যে ডিলারদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে সারের সরবরাহ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। 

জেলা প্রশাসক বলেন, রাজশাহীতে ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ আমন ধান রোপণ সম্পন্ন হয়েছে। ফলে নন-ইউরিয়া সারের চাহিদা এখন তেমন বেশি নেই। আমন ধানে উপরি প্রয়োগের জন্য ইউরিয়া সার প্রয়োজন। এ মুহূর্তে জেলায় ২ হাজার ৪৬৯ মেট্রিক টন ইউরিয়া সার মজুত আছে।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

তিনি আরও বলেন, জেলার প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও ব্লক সুপারভাইজারদের প্রত্যক্ষ উপস্থিতিতে ডিলার পয়েন্ট থেকে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করা হচ্ছে। কোনো পর্যায়েই যাতে কৃষকেরা হয়রানি বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য না হন, সে বিষয়ে প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা নজরদারি করছেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, একজন ডিলার সরকারি বরাদ্দ থেকে কতটুকু সার উত্তোলন করেছেন, কতটুকু গুদামে মজুত রেখেছেন এবং দিন শেষে কতটুকু সার বিক্রি করেছেন- এর হিসাব প্রতিদিন উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এর মাধ্যমে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, কালোবাজারি ও অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিজিল্যান্স টিমের অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে এ পর্যন্ত ১ হাজার ২৯৩ বস্তা সার উদ্ধার করা হয়েছে। অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে উপজেলাগুলোতে মোবাইল কোর্ট ও ভিজিল্যান্স টিমের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুত, কালোবাজারি কিংবা নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: দুমকীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালিতে মোঃ কামরুল ইসলাম মুন্না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনসার-ভিডিপির দোয়া ও মোনাজাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনসার-ভিডিপির দোয়া ও মোনাজাত

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনসার-ভিডিপির দোয়া ও মোনাজাত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ দেশের সব ইউনিটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) জোহর নামাজের পর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার স্মরণে দেশ, জাতি ও বাহিনীর সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দিবসটি উপলক্ষে বাহিনীর সদর দপ্তরসহ সব ইউনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এরপর জোহরের নামাজ আদায়ের পর সদর দপ্তরের মসজিদে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালকরা এবং সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিবসটির তাৎপর্য উপলক্ষে আনসার-ভিডিপি একাডেমি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

 

দোয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ ও সালাম পেশ করা হয় এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম চরিত্র, মানবিকতা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, সততা ও শান্তির শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ মোনাজাতে মহান আল্লাহর নিকট দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নতি এবং বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত এবং অসুস্থ ও বিপদগ্রস্তদের দ্রুত সুস্থতার জন্যও বিশেষ দোয়া করা হয়।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সততা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য শিক্ষা প্রদান করে।

 

তার আদর্শ অনুসরণ করে কর্মজীবনে দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করা, নিষ্ঠা ও সততার সঙ্গে কর্তব্য পালন করা এবং সহকর্মী ও সেবাপ্রার্থীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের সেবায় দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

সদর দপ্তরের পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীনস্থ সকল ইউনিটে দিবসটি পালিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী এর তাৎপর্য স্মরণ, মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের প্রত্যয় এবং দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে দোয়া করার মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যদের ধর্মীয় ও নৈতিক চেতনার বন্ধন আরো সুদৃঢ় হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ায় ৪ মরদেহ উদ্ধারে উন্মোচিত বড় পুলিশি কেলেঙ্কারি, দেশজুড়ে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


দক্ষিণ কোরিয়ায় ৪ মরদেহ উদ্ধারে উন্মোচিত বড় পুলিশি কেলেঙ্কারি, দেশজুড়ে ক্ষোভ

দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে তিন দিনের মধ্যে চারজন নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে নথি জালিয়াতির একটি বড় কেলেঙ্কারি প্রকাশ পেয়েছে।

বিশাল এই পুলিশি কেলেঙ্কারির কারণে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দেশটির একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে ৭২ ঘণ্টার মধ্যে চারজন নিখোঁজ মানুষের মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে জানা গেছে, এক পুলিশ কর্মকর্তা প্রায় ২৯৮টি নিখোঁজ ডায়েরি মিথ্যা তথ্য দিয়ে বন্ধ করে দিয়েছিলেন, কোনো ধরনের খোঁজখবর না নিয়ে।

ওই কর্মকর্তা দাবি করেছিলেন যে, তিনি নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

পুলিশের এই দায়িত্বহীনতা ও অসদাচরণের কারণে দক্ষিণ কোরিয়াজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

প্রেসিডেন্ট লি জে মিয়ুং পুলিশ বাহিনীর কার্যক্রমে বড় ধরনের সংস্কার আনার নির্দেশ দিয়েছেন। এছাড়াও, দেশব্যাপী নিখোঁজ ডায়েরিগুলোর রেকর্ড পুনরায় পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা কারাগারে

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা কারাগারে

রাজধানীর গুলশান থানার প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এই নির্দেশনা প্রদান করেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার বল হাতে চমক দেখালেন সূর্যবংশী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


এবার বল হাতে চমক দেখালেন সূর্যবংশী

ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্সে ইতোমধ্যেই ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার বল হাতেও নিজের প্রতিভার ঝলক দেখালেন ১৫ বছর বয়সী এই ক্রিকেটার। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বাঁহাতি স্পিনে মাত্র চার বলের ব্যবধানে তুলে নেন দুটি উইকেট।

উত্তর-পূর্বাঞ্চলীয় জোনের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে বড় কিছু করতে না পারলেও বল হাতে দ্রুতই ম্যাচে প্রভাব ফেলেন সূর্যবংশী। তার প্রথম শিকার কিশান লিনডো। একটু ফুলার লেংথের বল খেলতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শটের চেষ্টা করেন তিনি। তবে ব্যাটে ঠিকমতো সংযোগ না হওয়ায় বল উঠে যায় পয়েন্টে, যেখানে সহজ ক্যাচ নেন ফিল্ডার।

এর মাত্র তিন বল পরই আবার সাফল্যের দেখা পান সূর্যবংশী। তুলনামূলক দ্রুতগতির একটি বলে প্রতিপক্ষ ব্যাটারকে চাপে ফেলেন তিনি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার ঈশান কিশানের হাতে। পেছনে দাঁড়িয়ে থাকা কিশান সেটি নিরাপদে তালুবন্দি করলে একই ওভারে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তরুণ এই স্পিনার।

এর আগে পূর্বাঞ্চলের হয়ে ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমেছিলেন সূর্যবংশী। শুরুটাও ছিল আগ্রাসী। মাত্র ছয় বলে ৮ রান করেন তিনি, যেখানে ছিল দুটি বাউন্ডারি। তবে ভালো শুরু পেলেও ইনিংসটি বড় করতে পারেননি।

নতুন মৌসুমের শুরুতেই দলীপ ট্রফির মতো দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে খেলছেন সূর্যবংশী। টি-টোয়েন্টির দ্রুতগতির ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটে তার এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এর পাশাপাশি মাত্র ১৫ বছর বয়সেই পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি, যা তার প্রতি দলের আস্থারই প্রমাণ।

আইপিএল ও ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন সূর্যবংশী। এবার বল হাতে এক ওভারে দুই উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তার প্রতিভা শুধু ব্যাটিংয়েই সীমাবদ্ধ নয়।

বোলিং ভবিষ্যতে তার নিয়মিত অস্ত্র হয়ে উঠবে কি না, তা এখনই বলার সময় হয়নি। তবে দলীপ ট্রফিতে বল হাতে এই ঝলক দেখিয়ে ১৫ বছর বয়সী সূর্যবংশী যে নিজের ক্রিকেটীয় দক্ষতার নতুন একটি দিক তুলে ধরলেন, তা বলাই যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%