০৪:৫০ পি.এম
বরখাস্তকৃত প্রধান কোচ পাপে থিয়াও এর ছবির ক্যাপশন
বিশ্বকাপে রাউন্ড অব ৩২ থেকে সেনেগাল বেলজিয়ামের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। ম্যাচের শুরুতে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায়, শেষ মুহূর্তে ৩টি গোল হজম করে বিদায় নিয়েছে সেনেগাল।
আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের মোড় ঘোরেনি মোদি-শি বৈঠকেও
সেনেগালের কোচ পাপে থিয়াওসহ পুরো কোচিং স্টাফদের বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। গত রবিবার (১২ জুলাই) ফেডারেশন এই ঘোষণা দেয়।
ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, এফএসএফ কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর জাতীয় দলের কোচ পাপে থিয়াও ও পুরো কোচিং স্টাফের দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, এফএসএফ সভাপতি আবদুলায়ে ফল আগামীকাল সোমবার একটি সংবাদ সম্মেলন আয়োজন করবেন, যেখানে ‘এই সিদ্ধান্তের পেছনের কারণ’ ব্যাখ্যা করা হবে এবং ‘সেনেগাল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে’ বলে আশা করা হচ্ছে।
৪৫ বছর বয়সী সেনেগালের সাবেক ফুটবলার পাপে থিয়াও ২০২৪ সালে জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তা ৩১ শতাংশে নেমেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন