০৯:৩৭ পি.এম
পবিত্র আশুরা উদযাপন উপলক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আজ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হয় এবং ধর্মীয় এই উৎসবের শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে কেএমপি কর্মকর্তা ও শিয়া সম্প্রদায়ের নেতারা একত্রিত হয়ে আলোচনা করেন। সভার সভাপতিত্ব করেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ এবং অপরাধ ও অভিযান বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, শহরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেএমপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে, গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে এবং এই উপলক্ষ্যে সব প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
তিনি পবিত্র আশুরা পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে পূর্ণ সহযোগিতা করার জন্য শিয়া সম্প্রদায়ের নেতাদের প্রতি আহ্বান জানান। ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলসহ ধর্মীয় অনুষ্ঠানগুলোর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান, খালিশপুর হোসেনী মহররম কমিটির সভাপতি মো. কাউসার আলী, সাধারণ সম্পাদক মো. শাহজাদ হোসেন টেকা এবং শিয়া সম্প্রদায়ের অন্যান্য নেতারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন