প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান করেছে। দলটির হয়ে স্বর্ণা আক্তার অপরাজিত ৩৯ রান করেছেন এবং অধিনায়ক নিগার সুলতানা ৩৬ রান করেন।
ইংল্যান্ডের সাউদাম্পটনে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে বিপদে পড়ে। পঞ্চম ওভারে তারা ১৩ রানে তৃতীয় উইকেট হারায়।
নিগার সুলতানা চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারিকে নিয়ে ২৯ বলে ৩৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন।
সোবহানা ৩টি চারে ১৯ বল খেলে ২২ রান করে বিদায় নেন।
এছাড়া নিগার রিতু মনিকে নিয়ে ২৯ বলে ২৪ এবং স্বর্ণার সঙ্গে ১৯ বলে ২০ রান যোগ করেন। রিতু ৭ রানে এবং ৫টি চারে ৩৮ বলে ৩৬ রানে থামেন নিগার।
দলীয় ৯২ রানে নিগার ফেরার পর স্বর্ণা ঝড়ো ব্যাটিংয়ের মাধ্যমে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন। তারা ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রানের সংগ্রহ পায়。
স্বর্ণা ৫টি চারে ২২ বলে সর্বোচ্চ ৩৯ রান তুলে অপরাজিত থাকেন। তাঁর সাথে ৪ রানে অপরাজিত আছেন রাবেয়া।
পাকিস্তানের ফাতিমা সানা ২ উইকেট নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন