প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে এক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন শাহেদ এবং সাধারণ সম্পাদক রাগীম আনজুম উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে বিতর্কের মতো সহ-শিক্ষামূলক কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং সামাজিক ব্যাধি নির্মূলে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিতর্কের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি এবং সমস্যা তুলে ধরার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ইউএনডিপি বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী সংস্থা। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনডিপির সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন