ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে ভারতীয় দলে এলো পরিবর্তন


সিরিজ নির্ধারণী ম্যাচের আগে ভারতীয় দলে এলো পরিবর্তন

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের নির্ধারণী তৃতীয় ওয়ানডের আগে ভারত বড় ধাক্কা খেয়েছে। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে প্রতিস্থাপন করে বাঁহাতি স্পিন অলরাউন্ডার হার্শ দুবেকে দলে অন্তর্ভুক্ত করেছে।

কার্ডিফে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় সন্তুষ্ট হব গেলা যায়। ম্যাচ শেষে মেডিকেল পরীক্ষায় নিশ্চিত করা হয় যে, তিনি আর সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না।

বিসিসিআই জানিয়েছে, ওয়াশিংটন সুন্দরকে আনুষ্ঠানিকভাবে সিরিজ থেকে ছিটকে দেওয়া হয়েছে। তার চোটের প্রকৃতি নির্ধারণে স্ক্যান করা হবে এবং পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

হার্শ দুবে, যিনি ওয়াশিংটনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন চলতি বছরের জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। ওই সিরিজে দুই ম্যাচ খেলে তিনি চারটি উইকেট শিকার করে ২২ বছর বয়সী এই অলরাউন্ডারের নজর কাড়েন।

ভারতের স্পিন বিভাগের জন্য সিরিজ নির্ধারণী ম্যাচে তার অন্তর্ভুক্তি নতুন বিকল্প যোগ করবে বলেই বিশ্বাস করা হচ্ছে।

বর্তমানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় চলছে। প্রথম ম্যাচে ভারত জয়ী হলেও দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ফিরে এসে ব্যবধান সমতায় নিয়ে আসে।

এভাবে ১৯ জুলাই লর্ডসে ধারাবাহিক সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে, যা সিরিজের ভাগ্য নির্ধারণ করবে। ক্রিকেটের 'হোম অব ক্রিকেট'-এ যে দল ম্যাচটি জিতবে, তারা আগামী সিরিজ নিজেদের করে নেবে।

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

তৃতীয় ওয়ানডের জন্য ভারতের স্কোয়াড নিম্নরূপ: শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, গুরনুর ব্রার, প্রিন্স যাদব এবং হার্শ দুবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে রাশিয়ার সাধারণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৮ এম


তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে রাশিয়ার সাধারণ মানুষ

নিজ শহর ভোলগদায় ফেরার পথে রুশ দম্পতি ইয়েলেনা ও দিমিত্রিকে একের পর এক চারটি পেট্রোল পাম্প ঘুরতে হয়েছে। অবশেষে তারা পঞ্চম একটি পাম্পে গিয়ে জ্বালানি পান।

মস্কো থেকে প্রায় ৪৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত ভোলগদাসহ রাশিয়ার প্রায় সব অঞ্চলে এখন জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। ইউক্রেনের ধারাবাহিক হামলার কারণে রাশিয়ার তেল সংরক্ষণাগার ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এবারই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় ধরনের প্রভাব পড়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ রাশিয়ায় এমন পরিস্থিতি আগে কখনও দেখা যায়নি। এতদিন দেশটিতে সহজেই জ্বালানি পাওয়া যেত এবং ইউরোপের তুলনায় এর দামও ছিল অনেক কম। কিন্তু কয়েক সপ্তাহ ধরে পেট্রোলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো এখন রাশিয়ার বহু মানুষের দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে।

গাড়িতে বসে অপেক্ষা করতে করতে বিরক্তি প্রকাশ করে ইয়েলেনা বলেন, ‘কী ভয়াবহ পরিস্থিতি! এখন অপেক্ষা ছাড়া উপায় নেই। দেখি, পেট্রোল আদৌ অবশিষ্ট আছে কি না।’

সংকটকে ততটা গুরুতর মনে করছে না ক্রেমলিন:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন সংকটকে অতটা গুরুতর নয় বলে দাবি করেছে। পুতিনের অভিযোগ, ইউক্রেনের লক্ষ্য রুশ জনগণের মধ্যে বিভাজন তৈরি করা এবং আতঙ্ক ছড়িয়ে দেওয়া।

তবে রাজধানীর বাইরে সাধারণ চালকদের মধ্যে অসন্তোষ স্পষ্ট। বিশাল আয়তনের দেশ রাশিয়ায় অধিকাংশ অঞ্চলে ব্যক্তিগত গাড়িই প্রধান যাতায়াতের মাধ্যম। ফলে, জ্বালানি সংকট মানুষের দৈনন্দিন জীবনকে সরাসরি প্রভাবিত করছে।

এএফপির হিসাব অনুযায়ী, সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সরকারি তথ্যের ভিত্তিতে জুন মাস থেকে রাশিয়ার ৯০ শতাংশের বেশি অঞ্চলে জ্বালানি রেশনিং বা সরবরাহ সংকট দেখা দিয়েছে।

ভোলগদায় কিছু পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, আর যেগুলো চালু আছে, সেগুলোর সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৩ এম


আজকের নামাজের সময়সূচি

আজ রবিবার (১৯ জুলাই) দিনটি। ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হলো-

জোহর: ১২.০৮ মিনিট

আসর: ৪.৪৩ মিনিট

মাগরিব: ৬.৫১ মিনিট

এশা: ৮.১৫ মিনিট

ফজর (২০ জুলাই): ৩.৫৮ মিনিট

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ দিনের পূর্বাভাসে ভারী বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:২২ এম


৫ দিনের পূর্বাভাসে ভারী বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান বলেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বিহার অঞ্চলের লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। বর্তমানে দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয়, অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাস: সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে বৃষ্টিপাত: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাস: সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাস: সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বৃষ্টিপাত: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাস: সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃষ্টিপাত: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ প্রবেশে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাস: সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচদিন ধরে অব্যাহত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ে বেলিংহামের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৪ এম


বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ে বেলিংহামের রেকর্ড

দুই দলের মধ্যে মোট গোল হলো দশটি। ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের পা থেকে এলো একটি গোল। যখন ফ্রান্সের প্রত্যাবর্তনের শেষ আশা জাগছিল, তখন শেষ মুহূর্তে ফ্রান্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি। এই গোলের মাধ্যমেই বেলিংহাম বিশ্বকাপে ইংলিশ ফুটবলারদের মধ্যে নতুন রেকর্ড গড়লেন।

ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে বেলিংহামের গোল সংখ্যা ছিল ৬টি। ফ্রান্সের বিপক্ষে গোল করে বিশ্বকাপের এক আসরে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের নামে করে নিলেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। গ্যারি লিনেকার ও হ্যারি কেইনের ৬ গোলের রেকর্ড ভেঙে তিনি ৭ গোল করে এখন এককভাবে এই কীর্তির মালিক।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ফ্রান্সকে ৬–৪ গোলে হারিয়েছে। বেলিংহাম দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন।

ফ্রান্সের বিপক্ষে করা গোলটি ছিল চলতি বিশ্বকাপে বেলিংহামের সপ্তম গোল। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপের এক আসরে ইংল্যান্ডের কোন ফুটবলারের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড স্থাপন করলেন। এতদিন এই কীর্তির মালিক ছিলেন ইংল্যান্ডের দুই কিংবদন্তি গ্যারি লিনেকার ও হ্যারি কেইন। ১৯৮৬ সালের বিশ্বকাপে লিনেকার করেছিলেন ৬ গোল। চলতি ২০২৬ বিশ্বকাপে ৬টি গোল করে সেই রেকর্ডে ভাগ বসান কেইন ও বেলিংহাম।

ফ্রান্সের বিপক্ষে শেষ ম্যাচে কোচ টমাস টুখেল কেইনকে মাঠে নামাননি। তাই তিনি আর গোলের দেখা পাননি। কিন্তু বেলিংহাম মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%