০৩:১৩ পি.এম
মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক সোহেল রানাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার সংকোচখালি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র অনুযায়ী, সোমবার দুপুরে সংকোচখালি এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন বলে জানা যায়।
শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুভঙ্কর রায় জানিয়েছেন, দুপুর ১টার সময় সংকোচখালি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে তাকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে থানার পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে দলীয় কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। তবে, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রদান করেনি।
এদিকে, সোহেল রানার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন