ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

দ্বিতীয় দফা বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করল চীন


দ্বিতীয় দফা বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করল চীন

নেপাল ও তিব্বত সীমান্তে ঘটে যাওয়া একটি বিশাল ভূমিধসের ফলে গঠিত কৃত্রিম হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় চীন তিব্বত অংশে তাদের উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে।

শুক্রবার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার চীন-নেপাল সীমান্তবর্তী এলাকায় ভূমিধসে শত শত মানুষ নিখোঁজ হওয়ার দুই দিন পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: “অস্তিত্ব সংকটে বুড়িগঙ্গা, নদী বাঁচাতে বদলাতে হবে ঢাকার নগর কাঠামো”

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, ভূমিধসের ফলে জমে থাকা বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসাবশেষের কারণে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে। সেই হ্রদের পানি উদ্ধারকারী দলের দিকে এগোচ্ছিল, তখন তা উপচে পড়তে শুরু করেছে। ফলে সেখানে নতুন করে বন্যার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতির কারণে সকল উদ্ধারকারী দলকে আপাতত তাদের অবস্থানে অপেক্ষা করতে বলা হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছানো জরুরি উদ্ধারকর্মীদেরও এক কিলোমিটার পিছিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিব্বতের গিরং এলাকায় বুধবার কাদা ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত আঘাত হানার পর ওই হ্রদের সৃষ্টি হয়। সিসিটিভি জানিয়েছে, টানা বৃষ্টির কারণে আগামী তিন দিন হ্রদটির পানির উচ্চতা আরও বাড়তে পারে। ১ সেপ্টেম্বরের দিকে পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হ্রদের বাঁধ ভেঙে গেলে বিপুল পরিমাণ পানি নিচের দিকে নেমে যেতে পারে। এতে গিরং বন্দরসহ আশপাশের নিম্নাঞ্চলে নতুন করে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নেভানো হচ্ছে না কেন? যা জানা গেল

পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি প্রকৌশল দলগুলো কাজ করছে। নিখোঁজদের সন্ধানে ড্রোনের মাধ্যমে ত্রিমাত্রিক মডেল তৈরি, তাপ শনাক্তকারী প্রযুক্তি এবং সরাসরি তল্লাশি চালানো হচ্ছে।

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪৬৯-এ দাঁড়িয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন ১ হাজার ৩০০-র বেশি মানুষ। কাদা থেকে টেনে তোলা হচ্ছে একের পর এক মরদেহ।

অন্যদিকে তিব্বতে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজের তালিকায় আছেন ৫৫০ জনেরও বেশি।

আবহাওয়া পরিস্থিতি এবং পানির স্তর স্বাভাবিক হওয়ার পর পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন: রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

সূত্র:বিবিসি

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনজীবীদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার : আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


আইনজীবীদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে রয়েছে সংশয়। তিনি উল্লেখ করেন, ‘দেশের আইনজীবীদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই।’

 

তবে তিনি জানান, বর্তমান সরকার আইনজীবীদের প্রশিক্ষণের নিশ্চয়তা দিতে উদ্যোগ গ্রহণ করেছে।

আজ শুক্রবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব মন্তব্য করেন।

নতুন আইনজীবীদের তিনি অর্থের পেছনে না ছুটে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘আইনজীবী হয়ে অর্থের মানদণ্ডে সব মূল্যায়ন করা যায় না।’

 

আইনমন্ত্রী আরও বলেন, ‘সুপ্রিম কোর্টে ১৮ হাজার আইনজীবী রয়েছে, কিন্তু তাদের মধ্যে ভালো আইনজীবী কয়জন তা জানার উপায় নেই। এটিই তিক্ত বাস্তবতা।’

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


বগুড়ায় জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের মোকাবিলা করার পাশাপাশি দেশের সবুজায়ন বৃদ্ধির উদ্দেশ্যে সরকার আগামী ৫ বছরের জন্য ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বগুড়া জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। জেলা খাদ্যনিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী খাদ্যনিয়ন্ত্রক মো. ইউসুফ আলী, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. হারুন-উর-রশিদ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এদিন বিভিন্ন প্রজাতির ২৬টি বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়া, জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় বগুড়া এবং এর আওতাধীন বিভিন্ন স্থাপনাসমূহে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩২টি বৃক্ষরোপণের জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় সর্বজনীন মঠ মন্দির শ্মশান সংস্কার উন্নয়ন কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০১:০১ পি.এম


মঠবাড়িয়ায় সর্বজনীন মঠ মন্দির শ্মশান সংস্কার উন্নয়ন কমিটি গঠন

মঠবাড়িয়ায় পিরোজপুরের সর্বজনীন মঠ মন্দির শ্মশান উন্নয়ন কমিটির গঠন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সেবাশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি আত্মপ্রকাশ করে। এ সময় উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক কর্মী শিবু সাওজালকে আহবায়ক এবং শিক্ষক নেতা সুমন্ত হাওলাদার সুমনকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দীনবন্ধু হাওলাদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধান চন্দ্র ওঝা, গৌতম কর্মকার, প্রভাষক রঞ্জন পাইক, দেবাশীষ চৌধুরী, শিক্ষক উত্তম কুমার কর্মকার, পরিতোষ হাওলাদার, সুমন হালদার, টুটুল মিত্র, বিকাশ মুখার্জী, বাদল কৃষ্ণ হাওলাদার টুটুন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উদ্ধারকাজে বিদেশি সাহায্যের দরকার নেই: নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০১:২২ পি.এম


উদ্ধারকাজে বিদেশি সাহায্যের দরকার নেই: নেপাল

আকস্মিক বন্যায় নিখোঁজ ও ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কোনো ধরনের বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বের একাধিক দেশ নিজেদের নিখোঁজ নাগরিকদের উদ্ধারে সহায়তার প্রস্তাব করলেও নেপাল সরকার নিশ্চিত করেছে যে, তাদের নিজস্ব নিরাপত্তাবাহিনী এবং উদ্ধারকারী দলগুলো নিজেরাই পরিস্থিতি সামলাতে সক্ষম।

সম্প্রতি চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলাসহ নেপালের বিভিন্ন অঞ্চলে তছনছ করে দেওয়া এই প্রলয়ঙ্কারী আকস্মিক বন্যায় আস্ত শহর সমতল হয়ে গেছে, তছনছ হয়ে গেছে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প এবং প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে ও বানের জলে এখনো নিখোঁজ রয়েছেন কয়েকশত বিদেশি নাগরিক, যাদের মধ্যে দক্ষিণ কোরিয়ার নাগরিকও রয়েছেন। 

পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে নেপালে একটি প্রাথমিক রেসপন্স টিম পাঠিয়েছে এবং একটি পূর্ণাঙ্গ দুর্যোগ ত্রাণ দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। তবে নেপালের এমন সরাসরি প্রত্যাখ্যানের পর সিউল নিশ্চিত করেছে যে, কাঠমান্ডু আপাতত বিদেশি উদ্ধারকারী দল না নেওয়ার নীতিতে অটল থাকলেও বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা ও দরকষাকষি চালিয়ে যাচ্ছে তারা। সেই সঙ্গে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে নেপালকে দশ লাখ ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

প্রতিবেদনে জানা যায়, বন্যায় একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত অন্তত নয়জন দক্ষিণ কোরীয় নাগরিক নিখোঁজ রয়েছেন এবং আরও দশজন দুর্গম এলাকায় আটকা পড়ে আছেন। কেবল দক্ষিণ কোরিয়া নয়, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দেশগুলোও তাদের নিজস্ব উদ্ধারকারী দল পাঠিয়ে সরাসরি অভিযানে অংশ নেওয়ার অনুমতি চেয়েছিল।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%