ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ঢাবির পর বুয়েটের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে


ঢাবির পর বুয়েটের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। চলতি নভেম্বর মাসের মধ্যে ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, যারা এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন এবং ফলাফলের অপেক্ষায় রয়েছেন, তারা বুয়েটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এই কারণে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে কিছুটা দেরি হচ্ছে। তবে পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশগ্রহণকারীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বলে মনে হচ্ছে, কারণ তাদের নম্বর স্বাভাবিকভাবেই কম থাকবে।

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

বুয়েটের পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তারিখ জানানো হয়েছিল।

জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পরীক্ষা নেওয়া হয়নি। ফলে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছিল। পূর্বে ভর্তি প্রক্রিয়ায় প্রাথমিক বাছাই পরীক্ষা নেওয়া হতো। তবে এবারও সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থী বাছাই করার সম্ভাবনা রয়েছে।

অধ্যাপক ড. মো. কামরুল হাসান জানিয়েছেন, শিগগিরই বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আবেদনের শুরুর তারিখসহ ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফল প্রকাশের পর এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুন: জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলায় ছাত্রশিবিরের প্রতিবাদ

এসব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গত ৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। সেখানে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে আলোচনা হয়। পরে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার বুয়েটও পূর্বনির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিশু-কিশোর সমাবেশ, মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুভ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নীলফামারী:প্রতিনিধি রায়হান আলী

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


নীলফামারীতে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিশু-কিশোর সমাবেশ, মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুভ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

❝বাহান্ন সন ফুরফুরে মন আয়রে ছুটে আয়,
সম্ভাবনার জোছনা আনি আঁধার দুনিয়ায়।❞
—এই বর্ণিল শ্লোগান ও উদ্দীপনাময় আমেজের মধ্য দিয়ে নীলফামারীতে উদযাপিত হয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন 'ফুলকুঁড়ি আসর'-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে ফুলকুঁড়ি আসর নীলফামারী জেলা শাখার উদ্যোগে শিশু-কিশোর সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় কিশোর থিয়েটার পরিচালক আব্দুল্লাহ আল মুনতাসির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী কিশলয় পরিচালক মাহবুব নাজিম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা সদস্য মুর্শেদ আলম, প্রাক্তন পরিচালক মুস্তাফিজুর রহমান, হোসেন আলী, কাওসার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফুলকুঁড়ি আসর নীলফামারী জেলা শাখার পরিচালক শাকিল আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় এবং সহকারী পরিচালক দেলোয়ার হোসাইনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তিন শতাধিক শিশু-কিশোর ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জন শিশু-কিশোরের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরবর্তীতে শিশু-কিশোরদের পরিবেশনায় এক আনন্দঘন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর 'একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা'—এই পাঁচটি মূলনীতিকে ধারণ করে প্রতিষ্ঠিত হয় ফুলকুঁড়ি আসর। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশব্যাপী শিশু-কিশোরদের মেধা, মননশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে বাগবাড়ী মোড়-চাপড়িহাট সড়কের বেহাল দশা, ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


মধুপুরে বাগবাড়ী মোড়-চাপড়িহাট সড়কের বেহাল দশা, ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বাগবাড়ী মোড় থেকে চাপড়িহাট পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। প্রায় এক বছর আগে সড়কটিতে ইটের খোয়া ফেলা হলেও এরপর আর কোনো সংস্কারকাজ না হওয়ায় সড়কটি এখন এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটিতে ইটের খোয়া ফেলে কাজ বন্ধ রাখায় যানবাহন চলাচলের সময় এবং বাতাসে চারদিকে লাল ধুলাবালি ছড়িয়ে পড়ছে। এতে সড়কের দুই পাশের বাড়িঘরে ধুলাবালি প্রবেশ করে ঘরের আসবাবপত্র, খাবার ও কাপড়চোপড় পর্যন্ত লালচে হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ধুলাবালির কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ শ্বাসকষ্ট ও ধুলাবালিজনিত নানা স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনের চালকদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের মতে, জনসাধারণের দুর্ভোগ লাঘবে সড়কটির অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি। দীর্ঘদিন ধরে এ অবস্থার অবসান না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
তাই বাগবাড়ী মোড় থেকে চাপড়িহাট পর্যন্ত সড়কটির নির্মাণ বা সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা এবং নিয়মিত চলাচলকারী পথচারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।  

শনিবার (৭ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

জেলা পুলিশ সূত্রে জানা যায়, আটক ৩৭ জনের মধ্যে দুজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এ ছাড়া পূর্বের একটি মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৩৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। থানাভিত্তিক তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানা এলাকায় সাতজন, কোম্পানীগঞ্জে পাঁচজন, কবিরহাটে চারজন, বেগমগঞ্জে পাঁচজন, সেনবাগে দুজন, সোনাইমুড়ীতে সাতজন, চরজব্বরে তিনজন এবং হাতিয়ায় চারজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও জানান, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা প্রতিরোধে অভিযানের পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (৭ নভেম্বর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়।

--

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%