ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বেরোবি শিক্ষকদের সম্পৃক্ততা যাচাইয়ে কমিটি গঠন


বেরোবি শিক্ষকদের সম্পৃক্ততা যাচাইয়ে কমিটি গঠন

 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোনো শিক্ষক জড়িত রয়েছে কিনা, তা যাচাই করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানের সই করা অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে উল্লিখিত হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দাবি করা হয়েছে যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন। এ ধরনের তৎপরতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক জড়িত কিনা, তা যাচাই ও যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে এই কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমাজের কার্যকর ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবনকে কমিটির আহ্বায়ক নিযুক্ত করা হয়েছে। এ ছাড়া এতে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন আল-রশিদ এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতাউর রহমান সদস্য হিসেবে রয়েছেন।

সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার রেহেনা আক্তার মনি।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামভিত্তিক একটি গোপন গ্রুপের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে।

আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯৩৭৭ যাত্রী ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউক্রেনীয় নাগরিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


জার্মানিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউক্রেনীয় নাগরিক গ্রেপ্তার

জার্মানির পুলিশ নাশকতার প্রস্তুতির অভিযোগে ৩৩ বছর বয়সী এক ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। 

বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

বাভারিয়া পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে গত ২ আগস্ট থুরিংগিয়া অঙ্গরাজ্য থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে নিম্ন-স্তরের এজেন্ট হিসেবে কাজ করার সন্দেহ রয়েছে। 

তদন্তকারীদের দাবি, চলতি বছরের জুনে তিনি বাভারিয়ার একটি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ছবি ও ভিডিও ধারণ করেন এবং সেগুলো তার নিয়ন্ত্রকদের কাছে পাঠান। এসব তথ্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। 

আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে রিমান্ডে রাখা হয়েছে। 

এই তদন্তটি পরিচালনা করছে জার্মানির নতুন জাতীয় প্রতিরক্ষা সমন্বয় কেন্দ্র। জার্মান কর্মকর্তাদের মতে, রাশিয়ার পক্ষ থেকে অন্তর্ঘাত, গুপ্তচরবৃত্তি এবং ভুয়া তথ্য ছড়ানোর হুমকি বেড়ে যাওয়ার কারণে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এদিকে, বুধবার লিপজিগ-হালে বিমানবন্দরে একটি ইউক্রেনীয় কার্গো বিমানের কাছে বিস্ফোরক বহনকারী একটি ড্রোন উদ্ধার করা হয়। 

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ট ঘটনাটিকে ‘হাইব্রিড হামলার’ উদাহরণ উল্লেখ করে বলেন, এটি দেশের নিরাপত্তার জন্য নতুন ধরনের হুমকির ইঙ্গিত দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেমিকন্ডাক্টর শিল্পে পোশাক খাতের মতো প্রণোদনার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


সেমিকন্ডাক্টর শিল্পে পোশাক খাতের মতো প্রণোদনার পরিকল্পনা

দেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশের জন্য সরকার তৈরি পোশাক (আরএমজি) খাতের মতো বিভিন্ন প্রণোদনার দেওয়ার পরিকল্পনা করছে। এ বিষয়টি বিবেচনা করা হচ্ছে রপ্তানিমুখী সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আদলে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার।

একই সঙ্গে দক্ষ জনবল তৈরি, গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশে একটি পূর্ণাঙ্গ সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকার সেমিকন্ডাক্টরকে একটি কৌশলগত খাত হিসেবে ঘোষণা করেছে এবং এর বিকাশে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও বিনিয়োগ আকর্ষণের দায়িত্ব বিএইচটিপিএকে দিয়েছে।

ফজলুর রহমান আরও বলেন, সেমিকন্ডাক্টর উৎপাদন মূলধন ও প্রযুক্তিনির্ভর শিল্প। বিশেষ করে এই খাতে বড় ধরনের বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা প্রয়োজন। সে লক্ষ্যেই বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার।

তিনি জানান, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ বাড়াতে হাই-টেক পার্কগুলোকে আরো আকর্ষণীয় করতে অতিরিক্ত কিছু প্রণোদনার বিষয়গুলোও চিন্তা করা হচ্ছে। দক্ষ জনবলের ঘাটতি দূর করতে শিল্পসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সেমিকন্ডাক্টর ডিজাইনের ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালুর প্রস্তুতি চলছে।

পাশাপাশি, আইটি কেন্দ্রগুলোতে স্টার্টআপ ও ফ্রিল্যান্সারদের জন্য বিনামূল্যে কর্মপরিসর ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশের এ শিল্পের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

বিএইচটিপিএ’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো চিপ ডিজাইন, টেস্টিং, প্যাকেজিং এবং উন্নত চিপ উৎপাদনকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ সেমিকন্ডাক্টর শিল্পভিত্তি গড়ে তোলা। এ জন্য কর-সুবিধা, গবেষণা ও উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিনিয়োগ প্রচারের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদন, ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) ডিজাইন, ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ), আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং (ওস্যাট), প্যাকেজিং ও ফ্রেব্রিকেশনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি, সফটওয়্যার ও কাঁচামাল আমদানিতে শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির ঘোষণা দিয়েছে সরকার।

এদিকে, আইটেস্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) পরিচালক মুনির আহমেদ বলেন, শুরুতে চিপ ডিজাইন ও সেমিকন্ডাক্টর টেস্টিংয়ে গুরুত্ব দিয়ে বাংলাদেশ বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারে। পরে ধাপে ধাপে ওস্যাট কার্যক্রমেও সম্প্রসারণ সম্ভব।

তিনি বলেন, সিউল ও যুক্তরাষ্ট্রে আয়োজিত সেমিকন্ডাক্টর বিষয়ক রোডশোতে এসকে হাইনিক্স, ইন্টেল, এএমডি, গ্লোবালফাউন্ড্রিজ, সিনপসিস, স্যান্ডिस্ক, আর্ম এবং ক্রেডোসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এতে আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

মুনির আহমেদ জানান, বিএসআইএর ‘ব্রেইন গেইন’ উদ্যোগের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানো গেলে এ শিল্পের বিকাশ আরো দ্রুত হবে।

তিনি বলেন, কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি এবং পারডু ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান বিএসআইএর সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া, বর্তমানে দেশের একমাত্র সিলিকন টেস্টিং প্রতিষ্ঠান আইটেস্ট বাংলাদেশ ভবিষ্যতে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈশ্বিক ওস্যাট শিল্পের বাজারের আকার প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

মুনির আহমেদের মতে, শক্তিশালী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলা, নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং ভারতের সেমিকন্ডাক্টর মিশনের মতো প্রতিযোগিতামূলক প্রণোদনা চালু করতে পারলে বাংলাদেশে বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে।

তিনি বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠী এবং প্রতিবছর বাড়তে থাকা আইসিটি ও প্রকৌশল স্নাতকদের যথাযথ বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া গেলে এই শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল গড়ে তোলা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেক ডিজঅনার মামলায় আট মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


চেক ডিজঅনার মামলায় আট মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ থানার পুলিশ চেক ডিজঅনার মামলায় আট মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামির নাম মাকসুদর রহমান, বয়স ৪০ বছর। তিনি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। পুলিশ জানায়, একটি চেক ডিজঅনার মামলায় গত বছরের ডিসেম্বর মাসে আদালত মাকসুদর রহমানকে আট মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে আসামি আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাতে কালিগঞ্জ বাজার এলাকা থেকে মাকসুদর রহমানকে গ্রেপ্তার করে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চেক ডিজঅনার মামলায় আট মাসের সাজাপ্রাপ্ত আসামি মাকসুদর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে দায়িত্বে সাজ্জাদ ও হাসিব

আন্তর্জাতিক ডেস্ক

মাভাবিপ্রবি প্রতিনিধি

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


মাভাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে দায়িত্বে সাজ্জাদ ও হাসিব

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার বৃহত্তর নোয়াখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণা অনুযায়ী, ঘোষিত নতুন কমিটিতে সিপিএস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং এফটিএনএস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিদুল হাসিব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মো. সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন, “ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করতে আমাদের এই বিশেষ পথচলা। মাভাবিপ্রবির বুকে বৃহত্তর নোয়াখালী থেকে আগত ভাই-বোনদের নিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের যাত্রা। বিশ্ববিদ্যালয়ের শত ব্যস্ততার মাঝেও নিজের শিকড়কে আঁকড়ে ধরে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমার ভাই-বোনদের যেকোনো সমস্যা সমাধানে আমি, আমার সংগঠন এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ সর্বদা পাশে থাকার চেষ্টা করব।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহিদুল হাসিব তার বক্তব্যে বলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই আমার প্রধান লক্ষ্য। এই পথচলায় আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় বড় ভাই, বন্ধু ও স্নেহের জুনিয়রদের সহযোগিতা ও সমর্থন পাব—এই আশাবাদ ব্যক্ত করছি।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন কার্যনির্বাহী কমিটি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় কাজ করবে।

উল্লেখ্য, ৩ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনের উপদেষ্টা শিক্ষকবৃন্দের অনুমোদনের মাধ্যমে ২০২৬-২০২৭ মেয়াদের এ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%