প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানির পুলিশ নাশকতার প্রস্তুতির অভিযোগে ৩৩ বছর বয়সী এক ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বাভারিয়া পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে গত ২ আগস্ট থুরিংগিয়া অঙ্গরাজ্য থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে নিম্ন-স্তরের এজেন্ট হিসেবে কাজ করার সন্দেহ রয়েছে।
তদন্তকারীদের দাবি, চলতি বছরের জুনে তিনি বাভারিয়ার একটি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ছবি ও ভিডিও ধারণ করেন এবং সেগুলো তার নিয়ন্ত্রকদের কাছে পাঠান। এসব তথ্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে রিমান্ডে রাখা হয়েছে।
এই তদন্তটি পরিচালনা করছে জার্মানির নতুন জাতীয় প্রতিরক্ষা সমন্বয় কেন্দ্র। জার্মান কর্মকর্তাদের মতে, রাশিয়ার পক্ষ থেকে অন্তর্ঘাত, গুপ্তচরবৃত্তি এবং ভুয়া তথ্য ছড়ানোর হুমকি বেড়ে যাওয়ার কারণে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, বুধবার লিপজিগ-হালে বিমানবন্দরে একটি ইউক্রেনীয় কার্গো বিমানের কাছে বিস্ফোরক বহনকারী একটি ড্রোন উদ্ধার করা হয়।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ট ঘটনাটিকে ‘হাইব্রিড হামলার’ উদাহরণ উল্লেখ করে বলেন, এটি দেশের নিরাপত্তার জন্য নতুন ধরনের হুমকির ইঙ্গিত দিচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন