প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোনো শিক্ষক জড়িত রয়েছে কিনা, তা যাচাই করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানের সই করা অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে উল্লিখিত হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দাবি করা হয়েছে যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন। এ ধরনের তৎপরতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক জড়িত কিনা, তা যাচাই ও যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে এই কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবনকে কমিটির আহ্বায়ক নিযুক্ত করা হয়েছে। এ ছাড়া এতে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন আল-রশিদ এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতাউর রহমান সদস্য হিসেবে রয়েছেন।
সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার রেহেনা আক্তার মনি।
প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামভিত্তিক একটি গোপন গ্রুপের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন