০৩:৩৭ পি.এম
সুপ্রিম কোর্ট বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ), ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের মো. দিদারুল আলম। এসময় সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম।
শনিবার (২০ জুন) ঢাকা ক্লাবে এসআরএফের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়, যেখানে নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান মাজহারুল হক মান্না নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হন কালবেলার হেড অব নিউজ কবির হোসেন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এজাজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই
কোষাধ্যক্ষ পদে স্টার নিউজের ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার, দফতর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডি নিউজের স্টাফ রিপোর্টার ইমরান নাফিজ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ডেইলি স্টারের সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত ৫ জন হলেন: চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, আগামীর সময়ের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ গোলাম রব্বানী, দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি এবং সময় টিভির স্টাফ রিপোর্টার সৈয়দা সাবরিনা মজুমদার নির্বাচিত হয়েছেন।
এসআরএফের বিদায়ী সভাপতি মাসউদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন