ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

তেহরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী


তেহরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে ইরানে পৌঁছেছেন।

তিনি সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

শনিবার (২০ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, নাকভির এই সফর তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা সংক্রান্ত ইসলামাবাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

এখন পর্যন্ত সফর সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে ইরনা সংবাদ সংস্থাও জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা শুরু হওয়ার পর থেকে নাকভি বেশ কয়েকবার তেহরান সফর করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই সপ্তাহ আগে নাকভির সর্বশেষ সফরের সময় তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে সাক্ষাৎ করেন। ইসলামাবাদের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের দুই দিন পর এই সফরটি অনুষ্ঠিত হলো।

সূত্র: আলজাজিরা, ডন, তাসনিম নিউজ এজেন্সি।

আরও পড়ুন: শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু, দোয়া চাইলেন পরিবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় থানায় আত্মসমর্পণ করেছেন ধর্ষণ মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


নেত্রকোনায় থানায় আত্মসমর্পণ করেছেন ধর্ষণ মামলার আসামি

নেত্রকোনায় আলোচিত ১০ বছরের শিশু ধর্ষণে অন্তঃসত্ত্বার অভিযোগে মামলার পর থেকে পলাতক থাকা স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদার (২৫), পুলিশে আত্মসমর্পণ করেছেন।

নেত্রকোনার মোহনগঞ্জ থানায় শুক্রবার (১৯ জুন) মধ্যরাতে মামলা নথিভুক্ত হওয়ার দেড় মাসের পর তিনি আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগে গত ২৮ এপ্রিল শিশুর মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে, ২ মে থানায় মামলাটি নথিভুক্ত হয়।

অভিযুক্ত মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও ধর্ষণের অভিযোগের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর বাবা-মাও অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। এই সুযোগে গত year's ৯ ডিসেম্বর প্রতিবেশি মহন তালুকদার শিশুটিকে ধর্ষণ করে। কাউকে বললে প্রাণনাশসহ দলবদ্ধ ধর্ষণের হুমকি দেয়া হয়। সেইসাথে মামলায় উল্লেখ রয়েছে, ভুক্তভোগী শিশুটি কিছুটা মানসিক প্রতিবন্ধীও।

এক সময় শারিরীক অসুস্থতায় চলতি বছরের ১২ মার্চ শিশুটিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধর্ষণের কথা জানায়।

পরদিন (১৩ মার্চ) স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাফি করালে রিপোর্টে ১৩ সপ্তাহের গর্ভধারণের তথ্য পাওয়া যায়। ১৫ মার্চ অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারেও একই ধরনের রিপোর্ট আসে।

ওইদিন আইনি সহায়তা নিতে থানায় গেলে আদালতে অভিযোগ করার পরামর্শ দেয়া হয়, বলে দাবি ভুক্তভোগী পরিবারের। সে অনুযায়ী শিশুর মা মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

এরপর থেকেই অভিযুক্ত গা ঢাকা দেয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে পুলিশ তাকে আটকে তৎপর হয়।

এদিকে অভিযুক্ত মহন তালুকদার জানান, তিনি এর সাথে জড়িত নয়, তাকে ফাঁসানো হয়েছে।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম শনিবার দুপুরে সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মহনকে আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানালেন ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানালেন ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এই প্রতিষ্ঠান থেকে অর্জিত মেধা ও উচ্চশিক্ষাকে যাতে কাজে লাগিয়ে নিজেদের বিকশিত করা যায় এবং দেশসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বরেন্দ্র কলেজ আগামীতে এ অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হবে।

শনিবার সকালে রাজশাহী বরেন্দ্র কলেজ চত্বরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে তিনি এসব কথা বলেন।

বরেন্দ্র অঞ্চলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে মন্ত্রী আরও বলেন, বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ, যার সভ্যতার ইতিহাস প্রায় ৩ থেকে ৪ হাজার বছরের পুরোনো। এ অঞ্চলের সংস্কৃতি, ভাষা ও শিক্ষা প্রাচীনকাল থেকেই মানুষকে আলোকিত করে আসছে।

তিনি রাজশাহীর ত্যাগ ও গৌরবের ইতিহাস স্মরণ করে উল্লেখ করেন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের শহীদ ড. জোহা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মত্যাগে এই মাটি সমৃদ্ধ হয়েছে। তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, যাতে শিক্ষার্থীদের কাছে এ অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য বিস্তারিতভাবে তুলে ধরা যায়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জীবনের লক্ষ্য শুরুতেই নির্ধারণ করে নিতে হবে। কেবল রাজনীতি নয়, বরং দক্ষ প্রকৌশলী, চিকিৎসক, বিজ্ঞানী কিংবা আইনজীবী হয়ে সমাজ ও মানবতার কল্যাণে কাজ করতে হবে।

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান করেন, যেন তারা শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং তাঁদের পরামর্শ ও অনুশাসন মেনে চলেন।

মন্ত্রী আরও বলেন, বরেন্দ্র কলেজ সরকারিকরণের জন্য উপযুক্ত অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি যেন ভবিষ্যতে বিশ্বমানের মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন।

রাজশাহী বরেন্দ্র কলেজের সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনের সংঘাতে আসা শিশুদের জন্য মমতার হাত বাড়ানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


আইনের সংঘাতে আসা শিশুদের জন্য মমতার হাত বাড়ানোর আহ্বান

আইনের সংঘাতে আসা শিশুদের সমাজের মূলধারায় ফিরে আনার জন্য সমাজকর্মীদের আরো মানবিক এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। তিনি বলেছেন, এসব শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে মমতা, সহমর্মিতা এবং পেশাগত দক্ষতার সমন্বয় জরুরি।

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র বালক এর সভাকক্ষে আয়োজন করা পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানেকার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়গুলি তুলে ধরেছেন। বিদ্যমান শিশু উন্নয়ন কেন্দ্র ০৩ টির সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খান এর সভাপতিত্বে মহাপরিচালক বলেন, সমাজকর্মের মূল লক্ষ্য হলো শিশুর সুরক্ষা নিশ্চিত করা। আইনের সংঘাতে জড়িত শিশুদের পুনর্বাসন ও সংশোধনের মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় আইন, শিশু সুরক্ষা, কাউন্সেলিং এবং অফিস ব্যবস্থাপনা বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেশন পরিচালনা করা হয়। সেশনগুলো পরিচালনা করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ নাজমুল আহসান এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. সাজ্জাদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা ইউনিট এর অতিরিক্ত পরিচালক মো. কামরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এবং সহকারী প্রকল্প পরিচালক মো. মোশাররফ হোসেন।

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মহাপরিচালক। এর আগে কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা আগত অতিথিদের স্বাগত জানিয়েছেন এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাংনীতে ব্যাটারিচালিত ভ্যানে গাঁজা বহন, আটক দুইজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


গাংনীতে ব্যাটারিচালিত ভ্যানে গাঁজা বহন, আটক দুইজন

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-খাসমহল মাঠ এলাকা থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে বামুন্দী ক্যাম্পের পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুর ১২টার সময়ে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের আটক করে।

আটককৃত ব্যক্তির মধ্যে একজন হলেন গাংনী উপজেলার খাসমহল গ্রামের সুরমান আলী মণ্ডলের ছেলে ইকবাল হোসেন (২২) এবং অপরজন হলেন একই গ্রামের মৃত সাঈদ খানের ছেলে শাকিরুল ইসলাম।

পুলিশ জানায়, মাদক পাচারের সংবাদ পেয়ে তারা তেঁতুলবাড়িয়া-খাসমহল মাঠে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত পাখি ভ্যানও জব্দ করা হয়েছে।

বামুন্দী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%