০৩:৪৪ পি.এম
নেত্রকোনায় আলোচিত ১০ বছরের শিশু ধর্ষণে অন্তঃসত্ত্বার অভিযোগে মামলার পর থেকে পলাতক থাকা স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদার (২৫), পুলিশে আত্মসমর্পণ করেছেন।
নেত্রকোনার মোহনগঞ্জ থানায় শুক্রবার (১৯ জুন) মধ্যরাতে মামলা নথিভুক্ত হওয়ার দেড় মাসের পর তিনি আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগে গত ২৮ এপ্রিল শিশুর মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে, ২ মে থানায় মামলাটি নথিভুক্ত হয়।
অভিযুক্ত মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও ধর্ষণের অভিযোগের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: নড়াইলে ‘ড. রাফি-বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও চারা বিতরণ
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর বাবা-মাও অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। এই সুযোগে গত year's ৯ ডিসেম্বর প্রতিবেশি মহন তালুকদার শিশুটিকে ধর্ষণ করে। কাউকে বললে প্রাণনাশসহ দলবদ্ধ ধর্ষণের হুমকি দেয়া হয়। সেইসাথে মামলায় উল্লেখ রয়েছে, ভুক্তভোগী শিশুটি কিছুটা মানসিক প্রতিবন্ধীও।
এক সময় শারিরীক অসুস্থতায় চলতি বছরের ১২ মার্চ শিশুটিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধর্ষণের কথা জানায়।
পরদিন (১৩ মার্চ) স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাফি করালে রিপোর্টে ১৩ সপ্তাহের গর্ভধারণের তথ্য পাওয়া যায়। ১৫ মার্চ অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারেও একই ধরনের রিপোর্ট আসে।
ওইদিন আইনি সহায়তা নিতে থানায় গেলে আদালতে অভিযোগ করার পরামর্শ দেয়া হয়, বলে দাবি ভুক্তভোগী পরিবারের। সে অনুযায়ী শিশুর মা মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস
এরপর থেকেই অভিযুক্ত গা ঢাকা দেয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে পুলিশ তাকে আটকে তৎপর হয়।
এদিকে অভিযুক্ত মহন তালুকদার জানান, তিনি এর সাথে জড়িত নয়, তাকে ফাঁসানো হয়েছে।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম শনিবার দুপুরে সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মহনকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: রৌমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্যসহ ৫ জন নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন