ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদির সামরিক অবস্থানে হুতিদের হামলা, হতাহত বেশ কয়েকজন


সৌদির সামরিক অবস্থানে হুতিদের হামলা, হতাহত বেশ কয়েকজন

ইয়েমেনের মোখা এবং মারিব অঞ্চলের তাদাউইন সামরিক ক্যাম্পে সৌদি সামরিক অবস্থান, অস্ত্রাগার ও কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

অ্যানসারুল্লাহর সামরিক মিডিয়ার মাধ্যমে প্রকাশিত এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানায় কয়েক ডজন সৌদি সেনা এবং তাদের সমর্থিত মিলিশিয়া নিহত ও আহত হয়েছে।

মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইয়েমেনে অন্যায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আগ্রাসন বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত যেকোনো সৌদি সামরিক উপস্থিতির ওপর হামলা অব্যাহত থাকবে। একই সাথে সৌদি আরবের সহযোগী ইয়েমেনিদের পথ পরিবর্তনের হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে তাদের এই তৎপরতা থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: সৌদি উপকূলে ট্যাংকারে রকেটচালিত গ্রেনেড হামলা, নাবিকরা নিরাপদ

অন্য একটি ঘটনায় রয়টার্স জানিয়েছে, বাব আল-মানদাব প্রণালিতে একটি সৌদি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। এই হামলায় তিন ক্রু সদস্য নিহত হয়েছেন বলে ইয়েমেনের কোস্ট গার্ড ও সামরিক সূত্র নিশ্চিত করেছে। বাকি ক্রু সদস্যদের অবস্থান এখনো অজানা বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো।

আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য হিজাম আল-আসাদ আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরব মোখা বন্দরকে একটি সামরিক কেন্দ্রে রূপান্তরের চেষ্টা করছিল। সানার এই আগাম হামলা রিয়াদের সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে।

সূত্র: আল মায়াদিন

আরও পড়ুন: অনেক শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি - মো. তমিজ উদ্দিন এমপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের চাপে নেপালের টিবেটান স্টাডিজ সেমিনার হবে অনলাইনে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৩ এম


চীনের চাপে নেপালের টিবেটান স্টাডিজ সেমিনার হবে অনলাইনে

নেপালের রাজধানী কাঠমান্ডুতে সরাসরি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব টিবেটান স্টাডিজের (আইএটিএস) ১৭তম সেমিনার এখন অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক চাপের মধ্যে, যেখানে নেপাল সরকার কাঠমান্ডু ইউনিভার্সিটিকে এই আন্তর্জাতিক একাডেমিক আয়োজন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে।

ফায়ুলের এক প্রতিবেদনে উঠে এসেছে যে, সেমিনারটি আগামী ২৩ থেকে ২৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭০০-এর বেশি গবেষক ও শিক্ষাবিদদের কাঠমান্ডুতে আসার পরিকল্পনা ছিল। তিব্বত ও হিমালয় নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন ছিল। আইএটিএসের বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, কাঠমান্ডুতে সরাসরি সম্মেলন আয়োজনের পরিকল্পনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি ৩ আগস্ট কাঠমান্ডু ইউনিভার্সিটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের মৌখিকভাবে জানানো হয়েছে।

নেপালের প্রধান সচিব গোবিন্দ বাহাদুর কার্কি এবং পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাই সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ঋষিকেশ ওয়াগলে, রেজিস্ট্রার অধ্যাপক ড. রাজীব শ্রেষ্ঠা এবং হিমালয়া সেন্টার ফর এশিয়ান স্টাডিজের (হাইকাস) অধ্যাপক ড. সাগর শর্মার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।

তবে আইএটিএস বা সেমিনারের আহ্বায়কেরা নেপাল সরকারের কাছ থেকে সিদ্ধান্তের বিষয়ে কোনো লিখিত ব্যাখ্যা পাননি। সংগঠনটি জানিয়েছে, পরবর্তীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মৌখিক আলোচনার মাধ্যমে বিষয়টি সুষ্পষ্ট হয়।

সেই আলোচনায় নিশ্চিত হওয়া যায়, কাঠমান্ডু ইউনিভার্সিটিকে সেমিনারের আয়োজন আর এগিয়ে না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইএটিএস বোর্ড সমালোচনা করেছে। সংগঠনটি একে একটি সম্পূর্ণ একাডেমিক আয়োজনের ওপর ‘অপ্রত্যাশিত ও অযৌক্তিক হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে। আইএটিএস আরও সতর্ক করে জানিয়েছে, এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক একাডেমিক সম্মেলনের আয়োজনের জন্য নেপালের গ্রহণযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিদেশি গবেষক ও শিক্ষাবিদদের বড় আন্তর্জাতিক আয়োজনের ক্ষেত্রে ভবিষ্যতে নেপালের ওপর আস্থা কমে যেতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

এই সম্মেলনের প্রস্তুতি চলছিল প্রায় তিন বছর ধরে। কাঠমান্ডু ইউনিভার্সিটির হিমালয়া সেন্টার ফর এশিয়ান স্টাডিজ এবং সেন্টার ফর বৌদ্ধ স্টাডিজ একসঙ্গে আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। আইএটিএস জানিয়েছে, ২০২৩ সালে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতিতে কাঠমান্ডু ইউনিভার্সিটিকে সম্মেলনের আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়। তখন থেকে প্রস্তুতির পুরো সময়কালীন কোনও আপত্তি জানানো হয়নি। এ কারণে সম্মেলন আয়োজনের শেষ পর্যায়ে এসে সরকারের হস্তক্ষেপের সিদ্ধান্তকে আরো বিস্ময়কর বলে মনে করছে আইএটিএস। সরকারি নির্দেশনার পর কাঠমান্ডু ইউনিভার্সিটির হিমালয়া সেন্টার ফর এশিয়ান স্টাডিজ এবং সেন্টার ফর বৌদ্ধ স্টাডিজ সম্মেলনের দায়িত্ব আইএটিএসের উপদেষ্টা বোর্ডের কাছে হস্তান্তর করে।

এরপর ৭ আগস্ট আইএটিএস বোর্ড জরুরি অনলাইন বৈঠক করে। সেখানে আলোচনা হয় সম্মেলনটি কীভাবে আয়োজন করা হবে। পরে বোর্ড নিজেই সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব নেয় এবং ২৩ থেকে ২৯ আগস্ট পুরো আয়োজন অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনের একাডেমিক কর্মসূচিতে কোনও পরিবর্তন আনা হবে না। নির্ধারিত গবেষকরা নিজ নিজ অবস্থান থেকে অনলাইনে যুক্ত হতে পারবেন এবং তাদের গবেষণাপত্র উপস্থাপন করতে পারবেন। তবে অনলাইনে আয়োজনের কারণে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সময়ের পার্থক্য সমন্বয় করা কঠিন হবে বলে স্বীকার করেছে আইএটিএস। বিভিন্ন সময় অঞ্চলের গবেষকদের সুবিধা বিবেচনায় নিয়ে অনুষ্ঠানসূচি পরিচালনা করা কঠিন হতে পারে।

আইএটিএস বোর্ড কাঠমান্ডু ইউনিভার্সিটির আয়োজক দুই কেন্দ্রকে সরে দাঁড়াতে বাধ্য করায় দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে গত তিন বছরে সম্মেলনের প্রস্তুতির জন্য সাংগঠনিক ও একাডেমিক প্রচেষ্টার প্রশংসা করেছে। তারা আর্থিক সহায়তা ও প্রস্তুতিতে সহযোগিতার জন্যও তাদের ধন্যবাদ জানিয়েছে।

যদিও কাঠমান্ডুতে সরাসরি সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে না, তথাপি তিব্বত ও হিমালয় নিয়ে আন্তর্জাতিক গবেষণা ও জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে সেমিনারটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইএটিএস। ফায়ুলের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দূতাবাসের দীর্ঘদিনের কূটনৈতিক চাপের প্রেক্ষাপটেই এই সম্মেলন অনলাইনে করার সিদ্ধান্ত এসেছে। ফলে এটি শুধুমাত্র একটি একাডেমিক সম্মেলন বাতিল বা স্থান পরিবর্তনের ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। চীনের জন্য তিব্বত ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল। এ কারণে নেপালের একাডেমিক কার্যক্রম, আন্তর্জাতিক গবেষক সমাবেশ এবং তিব্বত বিষয়ক গবেষণার ওপর বেইজিংয়ের প্রভাব কতটা রয়েছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘পেসত্রয়ী’ নিয়ে বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৬ এম


‘পেসত্রয়ী’ নিয়ে বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২ টেস্টের সিরিজটি আগামীকাল ডারউইনে শুরু হচ্ছে।

প্রথম টেস্ট শুরুর প্রায় একদিন আগে একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরে এসেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন্স। চোটের কারণে তারা অনেকদিন ধরেই মাঠের বাইরে ছিলেন।

কামিন্স ও হ্যাজলউড ফিরে আসায় প্রায় এক বছরের বেশি সময় পর অস্ট্রেলিয়ার ‘পেসত্রয়ীকে’ ২২ গজের সবুজ গালিচায় দেখা যাবে।

কামিন্স শুধু একাদশেই ফিরেননি, বরং দলের নেতৃত্বও দেবেন ৩৩ বছর বয়সী পেসার।

অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের একাদশ হলো জ্যাক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:১১ এম


বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

জনবল নিয়োগের জন্য বাংলাদেশ নৌবাহিনী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি 'অফিসার ক্যাডেট' ২০২৭এ (২য় গ্রুপ) ব্যাচে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম: অফিসার ক্যাডেট

ব্যাচের নাম: ২০২৭এ (২য় গ্রুপ) ব্যাচ

শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা:

বেতন: বাংলাদেশ নৌবাহিনীর বেতনক্রম অনুযায়ী

প্রশিক্ষণ: ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাওয়া যাবে।

চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ রয়েছে।

বৈবাহিক অবস্থা: প্রার্থীদের অবিবাহিত অথবা অবিবাহিতা হতে হবে।

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে।

চাকরির ধরণ: এটি একটি স্থায়ী চাকরি।

প্রার্থীর ধরণ: নারী-পুরুষ উভয়ের আবেদন গ্রহণ করা হবে।

কর্মস্থল: যেকোনো স্থান হতে পারে।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষার জন্য তারিখ ও বিষয়সমূহ:

বয়স: ১ জুলাই ২০২৭ তারিখে সাড়ে ১৬-২১ বছর হওয়া প্রয়োজন। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের বয়স ১৮-২৩ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য হিসেবে ১০০০ টাকা পাঠাতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https://joinnavy.navy.mil.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপনে বিমান বদল, ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৩ এম


গোপনে বিমান বদল, ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

প্রাণনাশের হুমকির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে বিমান বদল করেছিলেন বলে ওয়াশিংটন পোস্টের খবর প্রকাশের পর মঙ্গলবার তিনি এ তথ্যটি নিশ্চিত করেছেন। ওয়াশিংটন পোস্ট জানায়, খাবার সরবরাহের ট্রাকে করে ট্রাম্পকে এয়ার ফোর্স ওয়ান থেকে অন্য একটি বিমানে গোপনে সরিয়ে নেওয়া হয়েছিল।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ‘তারা চেয়েছিল আমি অন্য একটি ফ্লাইটে, অন্য একটি বিমানে যাই। নিরাপত্তা একই ছিল। কিন্তু তারা আমাকে যেতে বলেছিল, তাই আমি গেছি। তারা যা বলে, আমি তা-ই করি।’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ট্রাম্পের বক্তব্যে বলেন, ‘মনে হয় কোনো হুমকি ছিল। বিষয়টি নিয়ে আমি খুব বেশি কিছু জানতে চাইনি।’

পত্রিকাটি সোমবার জানায়, ৮ জুলাই তুরস্কে অবস্থানের সময় এয়ার ফোর্স ওয়ান উড্ডয়নের আগে গোপন অভিযানে ট্রাম্পকে সে স্থান থেকে সরিয়ে নেওয়া হয়। বিমানটিতে সাংবাদিক ও শীর্ষ কর্মকর্তারা ছিলেন। তাদেরকে বিমানেই থেকে যেতে হয়েছিল। ফলে ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকিতে তারা ছিলেন।

বিমানটি যখন মাটিতে ছিল, তখন ট্রাম্প গোপনে সেটি থেকে বের হয়ে যান। ভ্রমণকারী কয়েকজন সাংবাদিক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, অজান্তেই তাদের ‘ডিকয়’ বা বিভ্রান্তিমূলক লক্ষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্যরা হোয়াইট হাউসের প্রতারণা এবং তথ্য না দেওয়ার অভিযোগ করেছেন।

ভিডিও ক্যামেরা ও আলোকচিত্রীদের সামনে ট্রাম্প প্রেসিডেন্টের বিমানে ওঠেন। এএফপির ছবিতে বিমানের সামনের ও পেছনের দিকে দুটি সরবরাহের কনটেইনার দেখা যায়। কিন্তু পরে জানা যায়, ট্রাম্প বিমানটি থেকে বেরিয়ে একটি কার্গো কনটেইনারের ভেতরে ওঠেন। সেখান থেকে কাছেই থাকা মার্কিন বিমানবাহিনীর ছোট একটি বিমানে তিনি ওঠেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘আসলে আমি যে বিমানে উড়েছি, সেটিই বেশি ঝুঁকিতে ছিল বলে মনে করি। কারণ আমার ধারণা, তারাই ওই বিমানটিকে বেশি লক্ষ্যবস্তু করার চেষ্টা করত।’

এয়ার ফোর্স ওয়ানের পৃথক অংশে ভ্রমণকারী প্রায় এক ডজন সাংবাদিক প্রেসিডেন্টের কাছে যাওয়ার সুযোগ পাননি। তারা বিমান বদলের বিষয়টি জানতেন না। যদিও ইরানের সম্ভাব্য হুমকি ছিল, তবুও তারা ওই বিমানেই তুরস্ক ত্যাগ করেন। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে রয়েছে।

ট্রাম্প বলেছেন, ‘গুরুত্বপূর্ণ যেকোনো প্রেসিডেন্টেরই অনেক হুমকি থাকে।’ তিনি উদ্বেগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘সত্যি বলতে, আমি কোনো কিছু নিয়েই চিন্তা করি না। যা হওয়ার হবে—এটাই আমার মনোভাব।’

কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের হুমকি সম্পর্কিত বিষয়টি নিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এয়ার ফোর্স ওয়ানকে কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দ্বারা হামলার আশঙ্কা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে ইসরাইল সতর্ক করে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ কর্মকর্তারা ও কর্মীরা তখনও বিমানটিতে ছিলেন।

বিমানটিতে থাকা সাংবাদিকদের পাঠানো প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের সময় জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশ দিয়েছিল সিক্রেট সার্ভিস। যুদ্ধক্ষেত্রের বাইরে এমন নির্দেশ অস্বাভাবিক।

সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার মঙ্গলবার কংগ্রেসকে ‘প্রেসিডেন্টের বিরুদ্ধে ইরানের হুমকি এবং তাকে তুরস্ক থেকে সরিয়ে নিতে নেওয়া অসাধারণ পদক্ষেপ’ সম্পর্কে অবহিত করার আহ্বান জানিয়েছেন।

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বোয়িং ৭৪৭ বিমানে ট্রাম্প ন্যাটো সম্মেলনে যাওয়ার পর থেকেই তার সফর নিয়ে প্রশ্ন উঠেছিল। বিমানটি মার্কিন প্রেসিডেন্টকে বহনের উপযোগী করে সংস্কার করা হলেও এতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানা গেছে। এ কারণে পুরোনো এয়ার ফোর্স ওয়ানকে কাজে লাগানো হয়েছিল।

সে সময় ট্রাম্প দাবি করেছিলেন, নতুন বিমানটি ব্রিটেনে মার্কিন সেনাদের দেখানোর জন্য আগেই পাঠানো হচ্ছে। তিনি এটিকে সেনাদের জন্য বিশেষ উপহার হিসেবে উল্লেখ করেন।

ব্রিটেনে যাত্রাবিরতির পর ওয়াশিংটনে ফেরার জন্য তিনি আবার কাতারের দেওয়া বিমানে ওঠেন। সেসময় সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হলে এর কারণ জানতে চান তারা। ট্রাম্প তখন বলেছিলেন, ‘আপনারা সম্ভবত একটি বিপজ্জনক ফ্লাইটে আছেন। কারণ আমাদের যেসব নোংরা লোকের সঙ্গে মোকাবিলা করতে হয়, তাদের জন্য।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি গেলে আপনারাও যাবেন। তাই তো?’

২০০০ সালে ভারত থেকে পাকিস্তান যাওয়ার পথে শেষ মুহূর্তে প্রেসিডেন্টের বিমান বদল করেছিলেন বিল ক্লিনটন। সে সময় সিক্রেট সার্ভিসের সদস্যদের বহনকারী একটি ডিকয় বিমান ব্যবহার করা হয়েছিল।

২০২৩ সালে ইউক্রেন সফরের সময় জো বাইডেনের যাত্রাও কঠোর গোপনীয়তায় রাখা হয়েছিল। দীর্ঘ বিমান ও ট্রেন যাত্রার ওই সফরে যদিও একজন প্রতিবেদক ও একজন আলোকচিত্রী তার সঙ্গে ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%