ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

‘পেসত্রয়ী’ নিয়ে বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার


‘পেসত্রয়ী’ নিয়ে বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২ টেস্টের সিরিজটি আগামীকাল ডারউইনে শুরু হচ্ছে।

প্রথম টেস্ট শুরুর প্রায় একদিন আগে একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরে এসেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন্স। চোটের কারণে তারা অনেকদিন ধরেই মাঠের বাইরে ছিলেন।

কামিন্স ও হ্যাজলউড ফিরে আসায় প্রায় এক বছরের বেশি সময় পর অস্ট্রেলিয়ার ‘পেসত্রয়ীকে’ ২২ গজের সবুজ গালিচায় দেখা যাবে।

আরও পড়ুন: আমরা মাফিয়া ডন বানাব না: ডেপুটি স্পিকার কায়সার কামাল

কামিন্স শুধু একাদশেই ফিরেননি, বরং দলের নেতৃত্বও দেবেন ৩৩ বছর বয়সী পেসার।

অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের একাদশ হলো জ্যাক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:১১ এম


বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

জনবল নিয়োগের জন্য বাংলাদেশ নৌবাহিনী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি 'অফিসার ক্যাডেট' ২০২৭এ (২য় গ্রুপ) ব্যাচে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম: অফিসার ক্যাডেট

ব্যাচের নাম: ২০২৭এ (২য় গ্রুপ) ব্যাচ

শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা:

বেতন: বাংলাদেশ নৌবাহিনীর বেতনক্রম অনুযায়ী

প্রশিক্ষণ: ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাওয়া যাবে।

চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ রয়েছে।

বৈবাহিক অবস্থা: প্রার্থীদের অবিবাহিত অথবা অবিবাহিতা হতে হবে।

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে।

চাকরির ধরণ: এটি একটি স্থায়ী চাকরি।

প্রার্থীর ধরণ: নারী-পুরুষ উভয়ের আবেদন গ্রহণ করা হবে।

কর্মস্থল: যেকোনো স্থান হতে পারে।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষার জন্য তারিখ ও বিষয়সমূহ:

বয়স: ১ জুলাই ২০২৭ তারিখে সাড়ে ১৬-২১ বছর হওয়া প্রয়োজন। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের বয়স ১৮-২৩ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য হিসেবে ১০০০ টাকা পাঠাতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https://joinnavy.navy.mil.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপনে বিমান বদল, ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৩ এম


গোপনে বিমান বদল, ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

প্রাণনাশের হুমকির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে বিমান বদল করেছিলেন বলে ওয়াশিংটন পোস্টের খবর প্রকাশের পর মঙ্গলবার তিনি এ তথ্যটি নিশ্চিত করেছেন। ওয়াশিংটন পোস্ট জানায়, খাবার সরবরাহের ট্রাকে করে ট্রাম্পকে এয়ার ফোর্স ওয়ান থেকে অন্য একটি বিমানে গোপনে সরিয়ে নেওয়া হয়েছিল।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ‘তারা চেয়েছিল আমি অন্য একটি ফ্লাইটে, অন্য একটি বিমানে যাই। নিরাপত্তা একই ছিল। কিন্তু তারা আমাকে যেতে বলেছিল, তাই আমি গেছি। তারা যা বলে, আমি তা-ই করি।’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ট্রাম্পের বক্তব্যে বলেন, ‘মনে হয় কোনো হুমকি ছিল। বিষয়টি নিয়ে আমি খুব বেশি কিছু জানতে চাইনি।’

পত্রিকাটি সোমবার জানায়, ৮ জুলাই তুরস্কে অবস্থানের সময় এয়ার ফোর্স ওয়ান উড্ডয়নের আগে গোপন অভিযানে ট্রাম্পকে সে স্থান থেকে সরিয়ে নেওয়া হয়। বিমানটিতে সাংবাদিক ও শীর্ষ কর্মকর্তারা ছিলেন। তাদেরকে বিমানেই থেকে যেতে হয়েছিল। ফলে ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকিতে তারা ছিলেন।

বিমানটি যখন মাটিতে ছিল, তখন ট্রাম্প গোপনে সেটি থেকে বের হয়ে যান। ভ্রমণকারী কয়েকজন সাংবাদিক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, অজান্তেই তাদের ‘ডিকয়’ বা বিভ্রান্তিমূলক লক্ষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্যরা হোয়াইট হাউসের প্রতারণা এবং তথ্য না দেওয়ার অভিযোগ করেছেন।

ভিডিও ক্যামেরা ও আলোকচিত্রীদের সামনে ট্রাম্প প্রেসিডেন্টের বিমানে ওঠেন। এএফপির ছবিতে বিমানের সামনের ও পেছনের দিকে দুটি সরবরাহের কনটেইনার দেখা যায়। কিন্তু পরে জানা যায়, ট্রাম্প বিমানটি থেকে বেরিয়ে একটি কার্গো কনটেইনারের ভেতরে ওঠেন। সেখান থেকে কাছেই থাকা মার্কিন বিমানবাহিনীর ছোট একটি বিমানে তিনি ওঠেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘আসলে আমি যে বিমানে উড়েছি, সেটিই বেশি ঝুঁকিতে ছিল বলে মনে করি। কারণ আমার ধারণা, তারাই ওই বিমানটিকে বেশি লক্ষ্যবস্তু করার চেষ্টা করত।’

এয়ার ফোর্স ওয়ানের পৃথক অংশে ভ্রমণকারী প্রায় এক ডজন সাংবাদিক প্রেসিডেন্টের কাছে যাওয়ার সুযোগ পাননি। তারা বিমান বদলের বিষয়টি জানতেন না। যদিও ইরানের সম্ভাব্য হুমকি ছিল, তবুও তারা ওই বিমানেই তুরস্ক ত্যাগ করেন। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে রয়েছে।

ট্রাম্প বলেছেন, ‘গুরুত্বপূর্ণ যেকোনো প্রেসিডেন্টেরই অনেক হুমকি থাকে।’ তিনি উদ্বেগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘সত্যি বলতে, আমি কোনো কিছু নিয়েই চিন্তা করি না। যা হওয়ার হবে—এটাই আমার মনোভাব।’

কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের হুমকি সম্পর্কিত বিষয়টি নিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এয়ার ফোর্স ওয়ানকে কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দ্বারা হামলার আশঙ্কা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে ইসরাইল সতর্ক করে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ কর্মকর্তারা ও কর্মীরা তখনও বিমানটিতে ছিলেন।

বিমানটিতে থাকা সাংবাদিকদের পাঠানো প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের সময় জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশ দিয়েছিল সিক্রেট সার্ভিস। যুদ্ধক্ষেত্রের বাইরে এমন নির্দেশ অস্বাভাবিক।

সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার মঙ্গলবার কংগ্রেসকে ‘প্রেসিডেন্টের বিরুদ্ধে ইরানের হুমকি এবং তাকে তুরস্ক থেকে সরিয়ে নিতে নেওয়া অসাধারণ পদক্ষেপ’ সম্পর্কে অবহিত করার আহ্বান জানিয়েছেন।

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বোয়িং ৭৪৭ বিমানে ট্রাম্প ন্যাটো সম্মেলনে যাওয়ার পর থেকেই তার সফর নিয়ে প্রশ্ন উঠেছিল। বিমানটি মার্কিন প্রেসিডেন্টকে বহনের উপযোগী করে সংস্কার করা হলেও এতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানা গেছে। এ কারণে পুরোনো এয়ার ফোর্স ওয়ানকে কাজে লাগানো হয়েছিল।

সে সময় ট্রাম্প দাবি করেছিলেন, নতুন বিমানটি ব্রিটেনে মার্কিন সেনাদের দেখানোর জন্য আগেই পাঠানো হচ্ছে। তিনি এটিকে সেনাদের জন্য বিশেষ উপহার হিসেবে উল্লেখ করেন।

ব্রিটেনে যাত্রাবিরতির পর ওয়াশিংটনে ফেরার জন্য তিনি আবার কাতারের দেওয়া বিমানে ওঠেন। সেসময় সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হলে এর কারণ জানতে চান তারা। ট্রাম্প তখন বলেছিলেন, ‘আপনারা সম্ভবত একটি বিপজ্জনক ফ্লাইটে আছেন। কারণ আমাদের যেসব নোংরা লোকের সঙ্গে মোকাবিলা করতে হয়, তাদের জন্য।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি গেলে আপনারাও যাবেন। তাই তো?’

২০০০ সালে ভারত থেকে পাকিস্তান যাওয়ার পথে শেষ মুহূর্তে প্রেসিডেন্টের বিমান বদল করেছিলেন বিল ক্লিনটন। সে সময় সিক্রেট সার্ভিসের সদস্যদের বহনকারী একটি ডিকয় বিমান ব্যবহার করা হয়েছিল।

২০২৩ সালে ইউক্রেন সফরের সময় জো বাইডেনের যাত্রাও কঠোর গোপনীয়তায় রাখা হয়েছিল। দীর্ঘ বিমান ও ট্রেন যাত্রার ওই সফরে যদিও একজন প্রতিবেদক ও একজন আলোকচিত্রী তার সঙ্গে ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলার পর আগ্নেয়াস্ত্র কেনার লাইসেন্স স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৭ এম


থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলার পর আগ্নেয়াস্ত্র কেনার লাইসেন্স স্থগিত

গত সপ্তাহে থাইল্যান্ডে ১৪ বছর বয়সী এক কিশোর গুলি চালিয়ে আটজনকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করে। এরপর থাইল্যান্ড সরকার অবিলম্বে বন্দুকের লাইসেন্স দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিদ্যমান বন্দুকের মালিকদের জন্য জনসমক্ষে অস্ত্র বহন করা ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে দেশটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে বেসামরিক মানুষের কাছে বন্দুকের মালিকানার হার এই অঞ্চলের অন্যতম বেশি। দেশটিতে প্রায় ১ কোটি ৩ লাখ আগ্নেয়াস্ত্র বিদ্যমান। একই সঙ্গে বন্দুক-সংক্রান্ত অপরাধের হারও তুলনামূলকভাবে বেশি।

সাম্প্রতিক কয়েকটি গুলির ঘটনার পর প্রধানমন্ত্রী কঠোর শাস্তির বিধান রেখে নতুন ও কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন করার প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন আইন কার্যকর না হওয়া পর্যন্ত নতুন বন্দুকের লাইসেন্স দেওয়াও স্থগিত রাখার ঘোষণা তিনি দিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার ব্যাংককের উপকণ্ঠে অবস্থিত দেবসিরিন ননথাবুরি স্কুলের এক ছাত্র তার দাদার মালিকানাধীন একটি হ্যান্ডগান দিয়ে প্রথমে তার দাদা-দাদিকে গুলি করে। পরে, সে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরও গুলি চালায়।

হামলায় ওই ছাত্রের দাদা-দাদি এবং নানা-নানিসহ স্কুলের পাঁচজন কর্মচারী এবং ১২ বছর বয়সী এক মেয়ে নিহত হয়েছে। পুলিশ ধারণা করছে, হামলাকারী সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে নিজেই বন্দুক চালানো শিখে থাকতে পারে। পুলিশ বলছে, এমন প্রমাণ পাওয়া গেছে যে ওই ছেলে অনলাইনে সহিংস বিভিন্ন ধরনের কনটেন্ট দেখত এবং বন্দুক চালানোর প্রতি তার প্রবল আগ্রহ ছিল। তারা আরো বলেছে, এসব সহিংস কনটেন্ট দেখা, পড়াশোনা নিয়ে চাপ এবং পারিবারিক সমস্যার মতো বিষয়গুলো তার কর্মকাণ্ডের পেছনে ভূমিকা রাখতে পারে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্দুক কেনা কিংবা মালিকানার জন্য নতুন কোনো অনুমতিপত্র দেওয়া হবে না। পাশাপাশি, বিদ্যমান বন্দুক কেনার অনুমতিপত্রও নবায়ন করা হবে না। তবে আগে থেকে থাকা বন্দুকের মালিকানার অনুমতিপত্রের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।

২০২৩ সালের শেষের দিকে বন্দুক বহনের অনুমতি স্থগিত করা হয়। এর ফলে বন্দুকের মালিকদের অস্ত্র বাড়িতে বা নির্ধারিত শুটিং রেঞ্জে রাখতে হচ্ছে। স্কুলে গুলির ঘটনার পর সরকার প্রায় ৪০ লাখ লাইসেন্সবিহীন বন্দুকের মালিককে তাদের অস্ত্র কর্তৃপক্ষের কাছে জমা দিতে উৎসাহিত করার বিষয়টি বিবেচনা করছে।

প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, সরকার আরো কঠোর বন্দুক নিয়ন্ত্রণব্যবস্থা এবং কঠিন শাস্তির বিধান রেখে নতুন আইন করার কাজ করছে। নতুন আইন না হওয়া পর্যন্ত ঘোষিত বর্তমান পদক্ষেপগুলো কার্যকর থাকবে। বন্দুক নিয়ন্ত্রণের পক্ষে থাকা ব্যক্তিরা বন্দুকের অনুমতিপত্র দেওয়ার প্রক্রিয়ায় মানসিক স্বাস্থ্য পরীক্ষা এবং নির্দিষ্ট সময় পরপর অনুমতিপত্র পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন। আনুতিন বলেছেন, কঠোরভাবে গোলাবারুদ নিয়ন্ত্রণের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। অন্যদিকে, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীরা যাতে স্কুলে অস্ত্র নিয়ে আসতে না পারে, সেজন্য স্কুলের প্রবেশপথে তল্লাশি চালানোর প্রস্তাব দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরুদ্দিন শাহকে ‘শেয়াল’ বলে কঙ্গনার কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৯ এম


নাসিরুদ্দিন শাহকে ‘শেয়াল’ বলে কঙ্গনার কটাক্ষ

ঝাড়খণ্ডে শিক্ষার্থী ও সরকারি চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের নীরবতা সম্পর্কে মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। তিনি নাসিরুদ্দিনের পুরোনো এক মন্তব্যের সূত্র ধরে দাবি করেছেন যে, নাসিরুদ্দিন দেশের অন্ন খেয়েও অন্য দেশের পক্ষে অবস্থান নেন।

কঙ্গনা রানাউত নাসিরুদ্দিনের মতো ‘শেয়াল’ হওয়ার চেয়ে অনুগত ‘কুকুর’ হওয়া অনেক ভালো বলেও মন্তব্য করেছেন।

গত ২৫ জুলাই থেকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে রাস্তায় নেমে আন্দোলন করছেন শত শত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। এই ইস্যুর প্রেক্ষিতে সেলিব্রিটিদের নীরবতা প্রসঙ্গে এর আগে নাসিরুদ্দিন শাহ মন্তব্য করেছিলেন, তারকারা তখনই মুখ খুলেন যখন তাদের বিবেক সায় দেয়। সে সময় তিনি একটি প্রবাদ টেনে বলেছিলেন, মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না—হাড় মুখ থেকে পড়ে গেলে তবেই সে আওয়াজ তোলে।

মঙ্গলবার (১১ আগস্ট) নাসিরুদ্দিনের সেই পুরোনো ‘কুকুর’ মন্তব্যের প্রসঙ্গ টেনে তাকে নিশানা করেছেন কঙ্গনা। তিনি বলেছেন, প্রত্যেকেই কারো না কারো প্রতি অনুগত, তবে যে দেশের অন্ন তিনি খান, সেই দেশের জন্য লড়াই করতে পারাকে তিনি গর্বের মনে করেন। এ ছাড়া, নাসিরুদ্দিনের ‘কুকুর’ প্রবাদের জবাব দিয়ে কঙ্গনা আরো লিখেছেন, বর্তমান সময়ে মানুষকে কুকুর বলা বরং একটা প্রশংসা বলেই মনে হয়, কারণ আনুগত্য ও সারল্য এখন অত্যন্ত বিরল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%