ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার মামলার আসামি গ্রেপ্তার


জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

সোমবার (২২ জুন) র‍্যাব-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

এর আগে, শনিবার (২০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার নবী মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর (৫৩)।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী কোতোয়ালি এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, আইয়ুব আলীর বাড়ি সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সমাজ এলাকায়। তিনি ওই হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চলতি বছরের ২২ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানের সময় এক র‍্যাব  সদস্য নিহত হওয়ার ঘটনায় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত চলছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জ ডিসি অফিসে সোলার প্যানেলে উৎপাদন হবে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইউপি সচিবের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইউপি সচিবের

ফরিদপুরে যাত্রীবাহী এক বাসের চাপায় নিহত হয়েছেন রিবুল হোসেন (৪৫) নামে একজন ব্যক্তি। সোমবার (২২ জুন) সকালের দিকে, ১০টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার করিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত রিবুল হোসেন সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত ছিলেন। তার বাড়ি বোয়ালমারী উপজেলার খরসুতি গ্রামে।

জানা যায়, তিনি মোটরসাইকেলযোগে নিজের বাড়ি থেকে কর্মস্থলে আসছিলেন। সেই সময় আঞ্চলিক সড়ক থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময়, মাগুরা থেকে বরিশাল গামী খান পরিবহন নামের যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনার সময় বাসটি রিবুল হোসেনকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুততার সাথে রিবুল হোসেনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানিয়েছেন, আঞ্চলিক সড়ক থেকে প্রধান সড়কে ওঠার সময় মোটরসাইকেলটিকে একটি যাত্রীবাহি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, বাসটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে বাসের কোনো যাত্রী আহত হয়নি।

তিনি আরো জানিয়েছেন, বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে সম্মত বাংলাদেশ–মালয়েশিয়া: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে সম্মত বাংলাদেশ–মালয়েশিয়া: মাহদী আমিন

মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়া আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে কুয়ালালামপুরে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মাত্র ১৮ ঘণ্টার সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। বিষয়টিকে বেগবান করতে কার্যকর নির্দেশনা দেয়া হয়েছে।

মাহদী আমিন উল্লেখ করেন, বিভিন্ন কারণে মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধ আছে। এই সফরে পুনরায় শ্রমবাজার চালুর ব্যাপারে আহ্বান জানানো হয়েছে। অভিবাসনে ব্যয় কমানো, প্রক্রিয়া স্বচ্ছ করা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে একমত হয়েছেন মালয়েশিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ ছাড়া, মালয়েশিয়ার আইনি কাঠামোর ভেতরে আটক বাংলাদেশিদের ব্যাপারে করণীয় ঠিক করতে আনেয়ার ইব্রাহিমকে আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

শ্রমবাজারের জন্য সমঝোতা স্মারক রিনিউ করা হবে জানিয়ে তিনি বলেন, শ্রমবাজার বন্ধের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা কখনোই ছিল না। যতবার বিএনপি সরকারে এসেছে, ততবারই বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ হয়েছে।

মাহদী আমিন আরও জানান, সস্ত্রীক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুব উন্নয়ন অধিদফতর নিয়োগ দেবে ২৪২ জন, দ্রুত আবেদন করুন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


যুব উন্নয়ন অধিদফতর নিয়োগ দেবে ২৪২ জন, দ্রুত আবেদন করুন

যুব উন্নয়ন অধিদফতরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে মোট ২৪২ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদন করার জন্য শেষ তারিখ ২৩ জুন ২০২৬।

চাকরির বিবরণী নিম্নরূপ:

পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।

পদসংখ্যা: ২৪২।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী বা সমমানের ডিগ্রী থাকা আবশ্যক।

বেতন স্কেল ও গ্রেড হচ্ছে (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০ টাকা।

আবেদনের জন্য বয়সসীমা—— ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত।

আবেদন করার নিয়ম হচ্ছে, আগ্রহী প্রার্থীরা http://dyd.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি পরিশোধ করতে হবে ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদনের সময়সীমা সংক্রান্ত তথ্য:

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা প্রদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে ২৪ মে ২০২৬, সকাল ৯টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে ২৩ জুন ২০২৬, বিকাল ৪টা।

বিস্তারিত তথ্য দেখার জন্য গিয়ে পড়ুন https://tinyurl.com/yubpmehd এই ঠিকানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য-উপাত্ত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে চায় সরকার: সাকি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


তথ্য-উপাত্ত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে চায় সরকার: সাকি

সামাজিক সুরক্ষা কর্মসূচি মানুষের জীবনকে কতটা পরিবর্তন করছে, তা এবং দেশে প্রকৃত দারিদ্র্যের হার নির্ভুলভাবে নির্ধারণ করার জন্য সঠিক তথ্য-উপাত্তের কোনো বিকল্প নেই। এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান।

তিনি সোমবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোইকা) যৌথ উদ্যোগে আয়োজিত অন-সাইট মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব বিষয়ক বিশেষ কর্মশালায় এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তথ্য ও উপাত্ত ব্যবস্থাপনায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। এখানে কোনো ধরনের জালিয়াতি কিংবা তথ্য গোপনের সুযোগ নেই। বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন এবং দারিদ্র্যের প্রকৃত চিত্র নির্ধারণের জন্য মানুষের আর্থিক অবস্থার সঠিক তথ্য সংগ্রহ করা অতি গুরুত্বপূর্ণ।

দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার জন্য সাধারণ মানুষ ও গবেষকদের জন্য তথ্য-উপাত্ত উন্মুক্ত করার বিষয়ে সরকার আন্তরিক বলেও তিনি জানান। এসময় অন-সাইট মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব ব্যবহারের নীতিমালা সম্পর্কে তিনি বলেন, বাণিজ্যিক বা প্রাতিষ্ঠানিক কাজে তথ্য ব্যবহারের জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। তবে শিক্ষার্থীদের জন্য তথ্য ব্যবহারের সুযোগ বিনামূল্যে রাখার নীতিমালা প্রণয়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%