প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সামাজিক সুরক্ষা কর্মসূচি মানুষের জীবনকে কতটা পরিবর্তন করছে, তা এবং দেশে প্রকৃত দারিদ্র্যের হার নির্ভুলভাবে নির্ধারণ করার জন্য সঠিক তথ্য-উপাত্তের কোনো বিকল্প নেই। এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান।
তিনি সোমবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোইকা) যৌথ উদ্যোগে আয়োজিত অন-সাইট মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব বিষয়ক বিশেষ কর্মশালায় এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তথ্য ও উপাত্ত ব্যবস্থাপনায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। এখানে কোনো ধরনের জালিয়াতি কিংবা তথ্য গোপনের সুযোগ নেই। বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন এবং দারিদ্র্যের প্রকৃত চিত্র নির্ধারণের জন্য মানুষের আর্থিক অবস্থার সঠিক তথ্য সংগ্রহ করা অতি গুরুত্বপূর্ণ।
দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার জন্য সাধারণ মানুষ ও গবেষকদের জন্য তথ্য-উপাত্ত উন্মুক্ত করার বিষয়ে সরকার আন্তরিক বলেও তিনি জানান। এসময় অন-সাইট মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব ব্যবহারের নীতিমালা সম্পর্কে তিনি বলেন, বাণিজ্যিক বা প্রাতিষ্ঠানিক কাজে তথ্য ব্যবহারের জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। তবে শিক্ষার্থীদের জন্য তথ্য ব্যবহারের সুযোগ বিনামূল্যে রাখার নীতিমালা প্রণয়ন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন