প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরে যাত্রীবাহী এক বাসের চাপায় নিহত হয়েছেন রিবুল হোসেন (৪৫) নামে একজন ব্যক্তি। সোমবার (২২ জুন) সকালের দিকে, ১০টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার করিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত রিবুল হোসেন সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত ছিলেন। তার বাড়ি বোয়ালমারী উপজেলার খরসুতি গ্রামে।
জানা যায়, তিনি মোটরসাইকেলযোগে নিজের বাড়ি থেকে কর্মস্থলে আসছিলেন। সেই সময় আঞ্চলিক সড়ক থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময়, মাগুরা থেকে বরিশাল গামী খান পরিবহন নামের যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনার সময় বাসটি রিবুল হোসেনকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
স্থানীয়রা দ্রুততার সাথে রিবুল হোসেনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানিয়েছেন, আঞ্চলিক সড়ক থেকে প্রধান সড়কে ওঠার সময় মোটরসাইকেলটিকে একটি যাত্রীবাহি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, বাসটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে বাসের কোনো যাত্রী আহত হয়নি।
তিনি আরো জানিয়েছেন, বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন