ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

যুব উন্নয়ন অধিদফতর নিয়োগ দেবে ২৪২ জন, দ্রুত আবেদন করুন


যুব উন্নয়ন অধিদফতর নিয়োগ দেবে ২৪২ জন, দ্রুত আবেদন করুন

যুব উন্নয়ন অধিদফতরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে মোট ২৪২ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদন করার জন্য শেষ তারিখ ২৩ জুন ২০২৬।

চাকরির বিবরণী নিম্নরূপ:

পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।

আরও পড়ুন: সৌদিতে ১৯ হাজার ৬১০ লোক নিয়োগের ঘোষণা

পদসংখ্যা: ২৪২।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী বা সমমানের ডিগ্রী থাকা আবশ্যক।

বেতন স্কেল ও গ্রেড হচ্ছে (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০ টাকা।

আবেদনের জন্য বয়সসীমা—— ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত।

আরও পড়ুন: মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

আবেদন করার নিয়ম হচ্ছে, আগ্রহী প্রার্থীরা http://dyd.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি পরিশোধ করতে হবে ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদনের সময়সীমা সংক্রান্ত তথ্য:

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা প্রদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে ২৪ মে ২০২৬, সকাল ৯টা।

আরও পড়ুন: সৌদিতে ১৯ হাজার চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরা

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে ২৩ জুন ২০২৬, বিকাল ৪টা।

বিস্তারিত তথ্য দেখার জন্য গিয়ে পড়ুন https://tinyurl.com/yubpmehd এই ঠিকানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য-উপাত্ত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে চায় সরকার: সাকি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


তথ্য-উপাত্ত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে চায় সরকার: সাকি

সামাজিক সুরক্ষা কর্মসূচি মানুষের জীবনকে কতটা পরিবর্তন করছে, তা এবং দেশে প্রকৃত দারিদ্র্যের হার নির্ভুলভাবে নির্ধারণ করার জন্য সঠিক তথ্য-উপাত্তের কোনো বিকল্প নেই। এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান।

তিনি সোমবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোইকা) যৌথ উদ্যোগে আয়োজিত অন-সাইট মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব বিষয়ক বিশেষ কর্মশালায় এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তথ্য ও উপাত্ত ব্যবস্থাপনায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। এখানে কোনো ধরনের জালিয়াতি কিংবা তথ্য গোপনের সুযোগ নেই। বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন এবং দারিদ্র্যের প্রকৃত চিত্র নির্ধারণের জন্য মানুষের আর্থিক অবস্থার সঠিক তথ্য সংগ্রহ করা অতি গুরুত্বপূর্ণ।

দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার জন্য সাধারণ মানুষ ও গবেষকদের জন্য তথ্য-উপাত্ত উন্মুক্ত করার বিষয়ে সরকার আন্তরিক বলেও তিনি জানান। এসময় অন-সাইট মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব ব্যবহারের নীতিমালা সম্পর্কে তিনি বলেন, বাণিজ্যিক বা প্রাতিষ্ঠানিক কাজে তথ্য ব্যবহারের জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। তবে শিক্ষার্থীদের জন্য তথ্য ব্যবহারের সুযোগ বিনামূল্যে রাখার নীতিমালা প্রণয়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাচের আগে হঠাৎ নতুন লুকে মেসি ও ডি পল, ঘটনা কী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


ম্যাচের আগে হঠাৎ নতুন লুকে মেসি ও ডি পল, ঘটনা কী

বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের ব্যস্ততার মাঝেই আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল কিছুটা ভিন্ন সময় কাটালেন। দলের অনুশীলন শিবির থেকে একটু সময় বের করে তারা নরসুন্দরের কাছে যান, যেখানে নতুন হেয়ারকাটে ধরা পড়লেন এই দুই ফুটবলার।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে উল্লেখিত হয়েছে, মেসির হেয়ারস্টাইলে বড় কোনো পরিবর্তন না এলেও তিনি আগের তুলনায় কিছুটা ছোট করে তাঁর পরিচিত এবং সিগনেচার লুকে ফিরে এসেছেন। বিশ্বকাপে আসার সময় তাঁর চুল কিছুটা লম্বা থাকলেও, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে সেটি ছেঁটে আরও পরিপাটি এবং পরিচ্ছন্ন রূপে দেখা গেছে।

অন্যদিকে, ডি পলও নতুন করে চুল ছাঁটেছেন যদিও বড় কোনো পরিবর্তন আনেননি। ছোট ও ক্লাসিক হেয়ারকাটেই দেখা গেছে তাঁকে। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে রঙিন এবং ভিন্নধর্মী স্টাইলে দেখা গেলেও, সাম্প্রতিক সময়ে তিনি তুলনামূলকভাবে মার্জিত লুককেই বেছে নিয়েছেন।

দুই তারকার নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আর্জেন্টিনা দলের দীর্ঘদিনের স্টাইলিস দানি আলেহান্দ্রো। তিনি বহু বছর ধরে জাতীয় দলের খেলোয়াড়দের হেয়ারস্টাইলের দায়িত্ব পালন করে আসছেন।

স্টাইলিং সেশনের সময় দুজনকেই হাস্যোজ্জ্বল এবং স্বস্তিদায়ক মেজাজে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ম্যাচের আগে চাপমুক্ত পরিবেশে সময় কাটাতে দেখা গেছে তাদের।

এদিকে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তিনি এবারই প্রথম পুরো স্কোয়াডকে ফিট অবস্থায় পাচ্ছেন। অস্ট্রিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে আর্জেন্টিনা。

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশিদের জন্য ভিসা ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


বিদেশিদের জন্য ভিসা ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে জাপান

বিদেশিদের জন্য ভিসা ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে জাপান। প্রায় পাঁচ দশক পর প্রথমবারের মতো এই ফি পুনর্নির্ধারণ করা হলো, যেখানে বিভিন্ন ধরনের ভিসার খরচ পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। খবর বিবিসির।

জাপান সরকার জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে নতুন হার কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি ৩ হাজার ইয়েন (প্রায় ২ হাজার ২৭৮ টাকা) থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন বা ১১ হাজার ৩৯৫ টাকা করা হয়েছে।

এবং মাল্টিপল-এন্ট্রি ভিসার ফি ৬ হাজার ইয়েন বা ৪ হাজার ৫৫৮ টাকা থেকে বেড়ে ৩০ হাজার ইয়েন বা ২২ হাজার ৭৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তশিমিতসু মতেগি জানিয়েছেন, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এই পরিবর্তনের ফলে তাৎক্ষণিকভাবে পর্যটক আগমনে বড় কোনও প্রভাব পড়বে বলে তারা মনে করছেন না।

দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় থাকা জাপানি ইয়েনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মহামারির পর পর্যটন খাত পুনরায় উত্থান ঘটায় গত বছর জাপানে রেকর্ড ৪ কোটি ২৭ লাখ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন।

এদিকে, শুধু ভিসা ফি নয়, বিদেশিদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ফি-ও বাড়িয়েছে জাপান। সম্প্রতি দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে গৃহীত এক আইনে স্থায়ী বসবাসের আবেদন ফি সর্বোচ্চ ৩ লাখ ইয়েন বা ২ লাখ ২৭ হাজার ৮৯৭ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি।

এ ছাড়া, বসবাসের মর্যাদা পরিবর্তন বা ভিসার মেয়াদ বাড়ানোর ফি-ও ১০ হাজার ইয়েন বা ৭ হাজার ৫৯৭ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১ লাখ ইয়েন বা ৭৫ হাজার ৯৬৬ টাকা পর্যন্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ এই দিনটি উপলক্ষে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও নিটোল করতে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটসমূহ। এর মধ্যে ডিবি (গোয়েন্দা শাখা) এবং সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি (ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন) ব্যাপক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।

এতে বলা হয়, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। এছাড়া ঢাকার ৪টি প্রধান কন্ট্রোলরুমে জরুরি পরিস্থিতি মোকােবিলার জন্য পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই বা রিজার্ভ রাখা হবে, যেন ডাক পাওয়া মাত্রই তারা অ্যাকশনে যেতে পারে।

নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ১৮ হাজারেরও বেশি অফিসার ও ফোর্স মাঠে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করবে। এই বিশাল নিরাপত্তা কর্মযজ্ঞ কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকছে না, বরং স্বয়ং ডিএমপি কমিশনারসহ পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ডিউটি তদারকি ও দিকনির্দেশনা প্রদান করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%