ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ দলে জায়গা পেলেন উগার্তে, বাদ পড়লেন সুয়ারেজ


বিশ্বকাপ দলে জায়গা পেলেন উগার্তে, বাদ পড়লেন সুয়ারেজ

উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে রেখে উরুগুয়ের চুড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন। তবে বাদ পড়েছেন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন দলের বেশ কয়েকজন অভিজ্ঞ এবং তারকা ফুটবলার। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের উগার্তে ছাড়াও প্রিমিয়ার লিগ থেকে টটেনহ্যামের মিডফিল্ডার রদ্রিগো বেন্টানকুর এবং উলভসের ডিফেন্ডার সান্টিয়াগো বুয়েনো দলে ডাক পেয়েছেন।

তবে, ২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও সুয়ারেজ সম্প্রতি জানিয়েছিলেন যে, দলের প্রয়োজন হলে অবসর ভেঙে ফিরতে প্রস্তুত আছেন।

আরও পড়ুন: ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী উদ্যোগের কথা বললেন

দলে আরো রয়েছেন ফেদেরিকো ভালভার্দে, রোনাল্ড আরাউহো এবং আন্তর্জাতিক অবসর ভেঙে ফেরা গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা।

অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দল নিয়ে বড় স্বপ্ন দেখছে উরুগুয়ে। মাঝমাঠে নেতৃত্ব দেবেন ভালভার্দে, এবং রক্ষণভাগের দায়িত্বে থাকবেন আরাউহো। এ ছাড়া ম্যানুয়েল উগার্তে, রদ্রিগো বেনতানকুর, জর্জিয়ান দে আররাসকায়েতা এবং ডারউইন নুনিয়েসের ওপরও ভরসা রাখছেন বিয়েলসা।

উরুগুয়ের বিশ্বকাপ দল:

গোলরক্ষক : সান্তিয়াগো মেলে, ফার্নান্দো মুসলেরা, সের্হিও রোচেত।

আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড

ডিফেন্ডার : গিয়ের্মো ভারেলা, সেবাস্তিয়ান কাসেরেস, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেস, সান্তিয়াগো বুয়েনো, মাথিয়াস অলিভেরা, মাতিয়াস ভিনিয়া ও হোয়াকিন পিকেরেস।

মিডফিল্ডার : হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্তিনেস, জর্জিয়ান ডি আররাসকায়েতা, ফাকুন্দো পেল্লিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, নিকোলাস দে লা ক্রুস, ব্রায়ান রদ্রিগেস, আগুস্তিন কানোব্বিও, রদ্রিগো সালাজার, রদ্রিগো বেনতানকুর ও ফেদেরিকো ভালভার্দে।

ফরোয়ার্ড : রদ্রিগো আগিরে, ডারউইন নুনিয়েস ও ফেদেরিকো ভিনিয়াস।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে ‘বড় হামলা’ চালাতে পারে রাশিয়া, শঙ্কা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


ইউক্রেনে ‘বড় হামলা’ চালাতে পারে রাশিয়া, শঙ্কা জেলেনস্কির

রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মস্কো ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি ও জ্বালানি-পরিবহন অবকাঠামোতে ব্যাপক হামলা করেছে। এর জবাবে কিয়েভ রোস্তভ অঞ্চলের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে। এ অবস্থায় বড় ধরনের রুশ হামলার শঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের সামরিক ঘাঁটি, জ্বালানি ও পরিবহন অবকাঠামোকে লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ে ব্যাপক হামলা চালানো হয়েছে। তারা জানায় ১৪৮টি এলাকায় ইউক্রেনীয় সেনা ও বিদেশি যোদ্ধাদের অবস্থানে আঘাত হানা হয়েছে।

এদিকে, ইউক্রেনের একটি ড্রোন জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টারবাইনে আঘাত হানার বিষয়ে অভিযোগ করেছেন পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ। তবে তিনি জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার রোস্তভ অঞ্চলের সামরিক স্থাপনায় ড্রোন হামলা করে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং দুটি টিইউ-১৪২ সামরিক বিমান ধ্বংস করা হয়েছে। এ ছাড়া জেলেনস্কি বাহিনী রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনাতেও হামলা চালিয়েছে।

তাদের দাবি, এই হামলা রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতা কমিয়ে দিচ্ছে। একই সময়ে ইউক্রেন জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা নিয়ে রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে এটি ভিত্তিহীন প্রচারণা।

এখন পর্যন্ত বড় ধরনের রুশ হামলার আশঙ্কা রয়ে গেছে বলেও সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, এ বিষয়ে মিত্র দেশগুলো রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। শিগগিরই নতুন বৈঠক ও প্রতিনিধি পর্যায়ের আলোচনা হতে পারে।

জেলেনস্কি বলেন, 'বড় ধরনের হামলার আশঙ্কা এখনো রয়েছে। আমাদের মিত্ররা রাশিয়ার সঙ্গে কথা বলেছে। তবে রাশিয়া তাদের অবস্থান বদলাবে, এমন আশা খুব কম। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বিপদের সংকেত পেলেই দ্রুত নিরাপদ স্থানে চলে যান এবং নিজের জীবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিন।'

বিশ্লেষকরা মনে করেন, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও কঠোর অবস্থানে যুদ্ধ থামার কোনো লক্ষণ এখনই দেখা যাচ্ছে না। তারা বলছেন, মস্কো ও কিয়েভ সামরিক অভিযান ও কূটনৈতিক তৎপরতা, দুই পথেই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির যৌথ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির যৌথ অভিযান

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সম্মিলিত অভিযান চলছে। এই অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াডও অংশগ্রহণ করছে।

সোমবার (১ জুন) বিকেল পৌনে পাঁচটায় জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে এই সম্মিলিত অভিযান শুরু হয়।

এই বিষয়ে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি উল্লেখ করেছেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে এই সম্মিলিত অভিযান শুরু হয়েছে।

অভিযানে র‍্যাব, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তোফায়েল আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শোক, হারাল এক উজ্জ্বল নক্ষত্র: জাপা মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


তোফায়েল আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শোক, হারাল এক উজ্জ্বল নক্ষত্র: জাপা মহাসচিব

প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

এক শোক বার্তায় তিনি উল্লেখ করেন, ‘তোফায়েল আহমেদের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সংগ্রামে তার গুরুত্বপূর্ণ অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ দেশ, জনগণ এবং গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকার ও নিষ্ঠার স্বাক্ষর রেখে গেছেন।’

তিনি আরো উল্লেখ করেন, ‘রাজনীতিতে মত ও পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে তোফায়েল আহমেদের অবদান, রাজনৈতিক প্রজ্ঞা এবং নেতৃত্বগুণ সবার কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি ছিলেন একজন অভিজ্ঞ সংসদ সদস্য, দক্ষ সংগঠক এবং দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।’

আরো পড়ুন: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রয়াণ।

জাতীয় পার্টির মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।

তিনি পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং তার অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মে মাসজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


মে মাসজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে

সদ্যবিদায়ী মে মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। তবে, দেশের ৮ টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলে হয়, মে মাসজুড়ে যে ব্যাংকগুলোতে কোনো রেমিট্যান্স আসেনি, সেগুলোর সংখ্যা ৮টি। এর মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ২টি বেসরকারি ব্যাংক ও ৪টি বিদেশি ব্যাংক রয়েছে।

মে মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোন রেমিট্যান্স আসেনি।

এছাড়াও, বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও কোনো রেমিট্যান্স আসেনি।

এদিকে, সদ্যবিদায়ী মে মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৬ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২৩৮ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। মার্চ মাসে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে রেমিট্যান্স এসেছিল ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। গত ডিসেম্বরে দেশে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোন নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%