০১:৩৯ পি.এম
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে ৩ সেপ্টেম্বর। ওইদিন সাবেক দুই মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও হাসানুল হক ইনুকে হাজির করার নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল।
রবিবার (১৬ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশটি প্রদান করেন।
এর আগে সকালে এই মামলায় গ্রেপ্তার ৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ী হামলা মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন
গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের ঘটনার ফলে এ পর্যন্ত নিহত ৬১ জনের একটি তালিকা পাওয়া গেছে, যাদের মধ্যে ৫৮ জনের পরিচয় ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে।
মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে সামিল রয়েছেন—সাবেক মন্ত্রী দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, এ কে এম শহীদুল হক, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। এই মামলায় শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, ইমরান এইচ সরকারসহ ৩০ জন ব্যক্তি এখনও পলাতক রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন