ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইতিহাস গড়বে ইরান


মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইতিহাস গড়বে ইরান

গ্রুপ জির ভাগ্য নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে মোহাম্মদ সালাহর মিশর এবং মেহেদি তারেমির ইরান। যুক্তরাষ্ট্রের সিয়াটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি দুই দলের জন্যই নকআউট পর্বে ওঠার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেকের পর এখনো নকআউট পর্বে খেলতে পারেনি মিশর। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ এসেছে। প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফারাওরা।

আজ ইরানকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ বত্রিশ নিশ্চিত করবে মিশর। ড্র করলেও পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে গোল করতে পারলে দেশের হয়ে ৬৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হোসাম হাসানের রেকর্ড স্পর্শ করবেন মোহাম্মদ সালাহ। বর্তমানে হোসাম হাসানই মিশরের প্রধান কোচ।

আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে

অন্যদিকে প্রথম দুই ম্যাচে বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নকআউট পর্বে উঠতে হলে আজ তাদের জয়ের বিকল্প নেই।

মাঠের বাইরের নানা প্রতিকূলতা সামলেও ইরান এখন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। ম্যাচ জিততে পারলে শুধু নকআউট নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও তৈরি হবে তাদের সামনে।

অপ্টার সুপার কম্পিউটারের হিসাবে ম্যাচে মিশরের জয়ের সম্ভাবনা ৪৪ দশমিক ১ শতাংশ। ইরানের জয়ের সম্ভাবনা ২৪ দশমিক ৬ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ৩১ দশমিক ৩ শতাংশ।

সম্ভাব্য একাদশ

আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা

মিশর

শোবের, হ্যানি, ইব্রাহিম, রাবিয়া, এল ফতুহ, আতেয়া, লাশিন, জিকো, সালাহ, আশুর, মারমুশ

ইরান

বেইরানভান্দ, রেজাইয়ান, কানানি, নেমাতি, খলিলজাদেহ, সাফি, জাহানবখশ, গোদ্দোস, এজাতোলাহি, মোহেবি, তারেমি

আরও পড়ুন: ৬৪ টেস্টে ২২৯ উইকেট, সাদা জার্সিকে বিদায় জানালেন শামি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে তাজিয়া মিছিলের মধ্যে যুবককে ধাওয়া করে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


রাজধানীতে তাজিয়া মিছিলের মধ্যে যুবককে ধাওয়া করে কুপিয়ে হত্যা

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় আশুরার তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী একটি যুবককে ধাওয়া করে একটি নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় বি কে দাস রোডে এই মারাত্মক ঘটনা ঘটে। নিহত ওই তরুণের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষে জানানো হয়নি।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গণমাধ্যমকে অবহিত করেন যে, ওই যুবক তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী ছিলেন। মিছিল চলাকালীন কয়েকজন মিলিত হয়ে তাকে ধাওয়া দেন এবং একটি নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে যান। এ স্থানে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত করার পাশাপাশি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য পুলিশ কার্যক্রম শুরু করেছে।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সাথে তাজিয়া মিছিলের কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন, পূর্বশত্রুতা অথবা অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার আসল কারণ এবং হামলাকারীদের পরিচয় উদ্ঘাটনের জন্য জোরদার তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, মোঃ রায়হান কবির মহোদয়, কদম রসুল দরকার শরীফে জিয়ারত করেন

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, মোঃ রায়হান কবির মহোদয়, কদম রসুল দরকার শরীফে জিয়ারত করেন

২৬ শে জুন ২০২৬ খ্রিস্টাব্দে, শুক্রবার, পবিত্র জ্ঞানী শরীফ ও শাহাদায়ে কারবালার উপলক্ষে অনুষ্ঠিত মিলাদে অংশগ্রহণ করতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, মোঃ রায়হান কবির মহোদয় নামাজ আদায় করেন। নামাজ শেষ হওয়ার পর তিনি মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য, ৫ আসনের অ্যাডভোকেট আবুল কালাম এর রাজনৈতিক সচিব, আবুল কাওসার আশা, এবং এছাড়াও রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার মুরুব্বিয়ানগণ উপস্থিত ছিলেন।

এ সময় সকলে বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ও দেশের সার্বিক উন্নয়নের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অলংকারে ঘুষ নেওয়ার মামলায় ৭ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


অলংকারে ঘুষ নেওয়ার মামলায় ৭ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের স্ত্রী কিম কন-হিকে দুর্নীতির একাধিক মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছে সিউলের একটি আদালত।

শুক্রবার, ২৬ জুন, সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের এ রায় ঘোষণার সময় জানানো হয়েছে যে, কিম বিলাসবহুল উপহার গ্রহণ করেছেন, যা সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল এবং সরকারি পদ দেয়ার বিনিময়ে মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

এসব দুর্নীতির অভিযোগের তদন্তের দায়িত্বে থাকা মিন জুং-কির দল দাবি করেছে, কিমের বিরুদ্ধে সরকারের পদে লোক নিয়োগের জন্য উচ্চমূল্যের গয়না ও বিলাসবহুল সামগ্রীর বিনিময়ে সাড়ে সাত বছরের কারাদণ্ড চেয়েছিল। তবে কিম কিউনের আইনজীবীরা এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ২০২২ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে একটি ব্যবসায়ীর কাছ থেকে কিম একটি মূল্যবান নেকলেস, ব্রোচ ও এক জোড়া কানের দুল গ্রহণ করেন। এর বিনিময়ে ওই ব্যবসায়ীর বড় জামাতাকে একটি সরকারি পদে নিয়োগ দেয়া হয়।

এর পাশাপাশি, ২০২২ সালের এপ্রিলে সাবেক একটি শিক্ষা কমিশন প্রধানের কাছ থেকে একটি স্বর্ণের কচ্ছপ, একই বছরের সেপ্টেম্বরে এক রোবট কুকুর উদ্যোক্তার কাছ থেকে ব্যবসায়িক সুবিধার বিনিময়ে একটি হাতঘড়ি, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এক যাজকের কাছ থেকে একটি ডিজাইনার হ্যান্ডব্যাগ এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মনোনয়ন-সংক্রান্ত অনুরোধের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক এক প্রসিকিউটরের কাছ থেকে একটি চিত্রকর্ম গ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে।

২০২৫ সালের আগস্টে আটক অবস্থায়, কিমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। এভাবে তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে হেফাজতে থেকে বিচার মোকাবিলার নজির স্থাপন করেন।

এদিকে, ২০২৩ সালে ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি–সংক্রান্ত রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে কিমের বিরুদ্ধে আরও একটি পৃথক মামলা বিচারাধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিশোধ নয়, আমরা গুমের বিচার চাই: ইলিয়াস আলীর স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


প্রতিশোধ নয়, আমরা গুমের বিচার চাই: ইলিয়াস আলীর স্ত্রী

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা) বলেন, 'প্রতিশোধ নয়, আমরা গুমের বিচার চাই।'

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গুমের শিকার স্বজনদের সংগঠন মায়ের ডাকের আয়োজনের মাধ্যমে ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চারস ২০২৬ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর আরও উল্লেখ করেন, 'যারা গুমের সাথে জড়িত ছিল, তাদের যদি বিচার না করা হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের কাজ আবারও ফিরে আসবে। সুতরাং আমরা বিচার চাই।'

এর আগে ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার আরমান বলেন, 'আমি বুকে হাত দিয়ে গর্বের সঙ্গে বলি, আমার সবচেয়ে বড় পরিচয় আমি গুম ফেরত একজন ভিক্টিম। যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন এবং কথা বলার সুযোগ রেখেছেন, আমি এই পরিচয় দিয়ে যাব এবং ভুক্তভোগী হিসেবে গল্প বলে যাব। যেন আমাদের পরবর্তী কোনো প্রজন্মকে এই নির্মম ভাগ্যের মুখোমুখি হতে না হয়।'

ব্যারিস্টার আরমান বলেন, 'এই বাংলার মাটিতে আমরা আর কোনো দিন কোনো ফ্যাসিবাদী শক্তিকে ফিরে আসতে দেবো না। আমরা বলতে চাই, জান দিবো কিন্তু জুলাই দিবো না।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%