০৯:৪৩ পি.এম
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা) বলেন, 'প্রতিশোধ নয়, আমরা গুমের বিচার চাই।'
শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গুমের শিকার স্বজনদের সংগঠন মায়ের ডাকের আয়োজনের মাধ্যমে ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চারস ২০২৬ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদীর আরও উল্লেখ করেন, 'যারা গুমের সাথে জড়িত ছিল, তাদের যদি বিচার না করা হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের কাজ আবারও ফিরে আসবে। সুতরাং আমরা বিচার চাই।'
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
এর আগে ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার আরমান বলেন, 'আমি বুকে হাত দিয়ে গর্বের সঙ্গে বলি, আমার সবচেয়ে বড় পরিচয় আমি গুম ফেরত একজন ভিক্টিম। যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন এবং কথা বলার সুযোগ রেখেছেন, আমি এই পরিচয় দিয়ে যাব এবং ভুক্তভোগী হিসেবে গল্প বলে যাব। যেন আমাদের পরবর্তী কোনো প্রজন্মকে এই নির্মম ভাগ্যের মুখোমুখি হতে না হয়।'
ব্যারিস্টার আরমান বলেন, 'এই বাংলার মাটিতে আমরা আর কোনো দিন কোনো ফ্যাসিবাদী শক্তিকে ফিরে আসতে দেবো না। আমরা বলতে চাই, জান দিবো কিন্তু জুলাই দিবো না।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন