ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের চোখ ইরানের সম্পদে, উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণে নতুন পরিকল্পনা


যুক্তরাষ্ট্রের চোখ ইরানের সম্পদে, উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণে নতুন পরিকল্পনা

যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন একটি পরিকল্পনা করছে। বিশেষ করে ইরানের হামলায় উপসাগরীয় দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেসব ক্ষতির মেরামত ও পুনর্নির্মাণের জন্য তেহরানের জব্দ করা সম্পদ ব্যবহারের বিষয়টি ওয়াশিংটন বিবেচনা করছে।

এ ব্যাপারে একটি সূত্র জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে হামলার পর, নতুন করে ড্রোন হামলা চালানোর প্রেক্ষাপটে ওয়াশিংটন এ উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে।

সূত্র জানিয়েছেন, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের হামলায় উপসাগরীয় মিত্রদের ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের জন্য একটি দলকে নির্দেশ দিয়েছেন। যেকোনো ভবিষ্যৎ হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির মেরামতে ইরানের সম্পদ ব্যবহারের বিষয়টি আসছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

এ তথ্য প্রকাশ পায় একদিন আগে, যখন ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা মোহসেন রেজাই সিএনএনকে জানান, তিন মাসের যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির একটি শর্ত হচ্ছে যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করা।

যুক্তরাষ্ট্র কোন ধরনের ইরানি সম্পদ উপসাগরীয় দেশে দেয়ার বিবেচনা করছে, সে সম্পর্কে অর্থ বিভাগ কিছু জানায়নি। তবে ব্যবহৃত ভাষা থেকে ধারণা করা হচ্ছে, এটি শুধু জব্দ থাকা সম্পদের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে।

বিশ্লেষকেরা মনে করছেন, ইরানের সম্পদ ব্যবহারের এ নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের জটিল যুদ্ধবিরতিকে আরও বেশি জটিল করে দিতে পারে। কারণ সম্প্রতি দুই পক্ষের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা ঘটেছে।

ওয়াশিংটন এবং তেহরানের শান্তি আলোচনা বর্তমানে প্রায় স্থবির হয়ে পড়েছে। এর মধ্যেই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার তেহরানে পৌঁছেছেন।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ

শনিবার ভোরে হরমুজ প্রণালির গোরুক ও কেশম দ্বীপে ইরানি উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করে, ইরানের ছোড়া কয়েকটি ড্রোন সামুদ্রিক চলাচলের জন্য হুমকি তৈরি করেছিল, যেগুলো ভূপাতিত করা হয়েছে। পরে আরও দুটি ইরানি হামলাকারী ড্রোন ধ্বংসের কথা জানায় মার্কিন সামরিক বাহিনী।

এদিকে, জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটায়। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, আবাসিক এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এতে কিছু স্থাপনার ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।

বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। কুয়েত ও বাহরাইন উভয় দেশই এসব হামলার নিন্দা করেছে।

ইরান দাবি করেছে, তারা উভয় দেশেই মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু মার্কিন সামরিক বাহিনী দাবি করে, ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং একটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু রামিসা হত্যায় সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:৪১ এম


শিশু রামিসা হত্যায় সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করার মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার (৭ জুন) আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। এর আগে গত বৃহস্পতিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, ‘সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে আমরা অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার পেল।’

মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে শিশুটি ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান। পরে সেখানে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়।

মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রামিসার মা আসামিদের ঘরের সামনে রামিসার জুতা দেখতে পান। ডাকাডাকিতে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভেতর থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়ার পর পুলিশ এসে স্বপ্নাকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করে।

এ ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলার পর প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।

রামিসা হত্যাকাণ্ডের তদন্ত শেষে দ্রুততম সময়ে (২৪ মে) পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলাটিতে মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দিলেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষমেশ নার্সকেই বিয়ে করলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য পিটার ফিলিপস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:৪৪ এম


শেষমেশ নার্সকেই বিয়ে করলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য পিটার ফিলিপস

ব্রিটিশ রাজপরিবারে এসেছে নতুন আনন্দের উপলক্ষ। রাজা তৃতীয় চার্লসের ভাগনে এবং প্রিন্সেস অ্যানের পুত্র পিটার ফিলিপস, বিয়ে করেছেন এনএইচএস নার্স হ্যারিয়েট স্পার্লিংকে। গ্লুচেস্টারশায়ারের কেম্বল গ্রামের অল সেইন্টস চার্চে, পারিবারিক ও ব্যক্তিগত আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এই রাজকীয় বিয়ে।

যে গ্রামে প্রথম পরিচয়, সেই কেম্বলকেই বিয়ের স্থান হিসেবে বেছে নেন পিটার ও হ্যারিয়েট।

বৃষ্টিস্নাত দিনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা চার্লস এবং রানী ক্যামিলা। চার্চে পৌঁছানোর সময়, উপস্থিত মানুষ করতালি ও উচ্ছ্বাসে তাদের স্বাগত জানান।

বিয়েতে প্রিন্স অব ওয়েলস উইলিয়াম, প্রিন্সেস ক্যাথরিন, জারা টিন্ডাল, মাইক টিন্ডাল, ডিউক ও ডাচেস অব এডিনবরা, প্রিন্সেস ইউজেনি, প্রিন্সেস বিট্রিসসহ রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।

কনে হ্যারিয়েট গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই চার্চে পৌঁছান। তখন চারপাশে হিপ হিপ হুররে ধ্বনি শোনা যায়। ব্রাইডসমেড হিসেবে ছিলেন পিটারের দুই কন্যা সাভানা, ইসলা এবং হ্যারিয়েটের কন্যা জর্জিনা। বৃষ্টির কারণে অনেককেই ছাতা নিয়ে চার্চে প্রবেশ করতে দেখা যায়।

পিটার ফিলিপস এবং হ্যারিয়েট স্পার্লিং ২০২৪ সালে সম্পর্কে জড়ান। এর আগে ২০২০ সালে পিটারের প্রথম স্ত্রী অটাম কেলির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। ২০২৫ সালের আগস্টে তারা বাগদানের ঘোষণা দেন।

বিয়ের দিনটি ছিল এপসম ডার্বি ঘোড়দৌড়ের দিনও। ফলে অনুষ্ঠান শেষে রাজা চার্লস ও রানী ক্যামিলা রেসকোর্সে যোগ দেন এবং বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন।

এই বিয়েকে কেন্দ্র করে কেম্বল গ্রামের মানুষের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক মাস ধরেই প্রস্তুতি চলছিল। চারপাশ পরিষ্কার করা থেকে শুরু করে চার্চের ঘণ্টা বাজানোর অনুশীলনও করা হয়েছে।

বর্তমানে ৪৮ বছর বয়সী পিটার ফিলিপস, ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় ১৯তম স্থানে রয়েছেন।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের বিশ্বকাপ শেষ হওয়ার শঙ্কা ইনজুরিতে তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:৪৬ এম


ব্রাজিলের বিশ্বকাপ শেষ হওয়ার শঙ্কা ইনজুরিতে তারকা

মিশরের বিপক্ষে ২-১ গোলের জয়ে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির আনুষ্ঠানিকতা শেষ হলো। পানামা ও মিশরের বিপক্ষে অনুষ্ঠিত এই দুই ম্যাচের একটিতে খেলতে পারেননি নেইমার জুনিয়র। এর কারণ অজানা নয়, কারণ ব্রাজিলের নাম্বার টেন ইনজুরিতে ভুগছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন আরও একজন অলরেডি।

আজ মিশরের বিপক্ষে খেলা ম্যাচে বাঁ পায়ের কুঁচকিতে চোট পেয়েছেন ওয়েসলি। ম্যাচের ১৫ মিনিটের সময় ধরে অস্বস্তিতে ভুগতে দেখা গেছে তাকে। কার্লো আনচেলত্তি তাকে মাঠ থেকে উঠিয়ে নিয়ে নামান দানিলোকে। এরপর ওয়েসলি মাঠের বাইরে জরুরি চিকিৎসক রদ্রিগো লাসমারের কাছে গিয়ে চিকিৎসা নেন।

২২ বছর বয়সি এই ডিফেন্ডারের চোট কতটা গুরুতর তা আন্দাজ করতে পারে তার বেঞ্চে বসার পরবর্তী কার্যক্রম দেখার মাধ্যমে। কান্নায় ভেঙে পড়েন তিনি এবং এ সময় সতীর্থরা তাকে সান্ত্বনা দিতে দেখা যায়। কোচ কার্লো আনচেলত্তি জানান, আজ পরীক্ষা দিয়ে তার চোটের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আনচেলত্তি বলেন, ‘মেডিকেল বিভাগ পরীক্ষার ফলাফল পাওয়ার পর আগামীকাল তার রোগ নির্ণয় করবে। তার একটি পেশির সমস্যা রয়েছে, তাই সঠিক রোগ নির্ণয়ের জন্য আমাদের আগামীকাল (আজ) পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

জাতীয় দলে ওয়েসলির অভিষেক হয়েছে গত বছর। তাই যদি তিনি ছিটকে না যান, তবে এটি হবে তার প্রথম বিশ্বকাপ। তবে যদি তিনি ইনজুরির কারণে ছিটকে যান, তাহলে তার জায়গায় কে খেলবেন সেদিকে ব্যাপক মনোযোগ রয়েছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এবং গ্লোবোর রিপোর্টে বলা হয়েছে, আনচেলত্তি নাকি জানিয়েছে, তার কাছে বিকল্প রয়েছে।

ইনজুরি বা এ সংক্রান্ত কারণে, ফিফা প্রতিটি দলকে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত প্লেয়ার বদলের সুযোগ দেয়। ব্রাজিল মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ১৪ জুন ভোর ৪টায়। এরপর ২০ জুন সকাল সাড়ে ৬টায় তাদের প্রতিপক্ষ হবে হাইতি এবং ২৫ জুন ভোর ৪টায় গ্রুপপর্বের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:৫১ এম


প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি

দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রমের জোরদারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, এমওইউর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের সুযোগ আরও বিস্তৃত হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, সিটি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া, থাইল্যান্ডের সিনাওত্রা ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সলফোর্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে এসব চুক্তি হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এই লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক কর্মসংস্থান এবং রেমিট্যান্স বৃদ্ধির উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করছে। এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের কাজ গত তিন মাস ধরে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%