প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিশরের বিপক্ষে ২-১ গোলের জয়ে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির আনুষ্ঠানিকতা শেষ হলো। পানামা ও মিশরের বিপক্ষে অনুষ্ঠিত এই দুই ম্যাচের একটিতে খেলতে পারেননি নেইমার জুনিয়র। এর কারণ অজানা নয়, কারণ ব্রাজিলের নাম্বার টেন ইনজুরিতে ভুগছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন আরও একজন অলরেডি।
আজ মিশরের বিপক্ষে খেলা ম্যাচে বাঁ পায়ের কুঁচকিতে চোট পেয়েছেন ওয়েসলি। ম্যাচের ১৫ মিনিটের সময় ধরে অস্বস্তিতে ভুগতে দেখা গেছে তাকে। কার্লো আনচেলত্তি তাকে মাঠ থেকে উঠিয়ে নিয়ে নামান দানিলোকে। এরপর ওয়েসলি মাঠের বাইরে জরুরি চিকিৎসক রদ্রিগো লাসমারের কাছে গিয়ে চিকিৎসা নেন।
২২ বছর বয়সি এই ডিফেন্ডারের চোট কতটা গুরুতর তা আন্দাজ করতে পারে তার বেঞ্চে বসার পরবর্তী কার্যক্রম দেখার মাধ্যমে। কান্নায় ভেঙে পড়েন তিনি এবং এ সময় সতীর্থরা তাকে সান্ত্বনা দিতে দেখা যায়। কোচ কার্লো আনচেলত্তি জানান, আজ পরীক্ষা দিয়ে তার চোটের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আনচেলত্তি বলেন, ‘মেডিকেল বিভাগ পরীক্ষার ফলাফল পাওয়ার পর আগামীকাল তার রোগ নির্ণয় করবে। তার একটি পেশির সমস্যা রয়েছে, তাই সঠিক রোগ নির্ণয়ের জন্য আমাদের আগামীকাল (আজ) পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
জাতীয় দলে ওয়েসলির অভিষেক হয়েছে গত বছর। তাই যদি তিনি ছিটকে না যান, তবে এটি হবে তার প্রথম বিশ্বকাপ। তবে যদি তিনি ইনজুরির কারণে ছিটকে যান, তাহলে তার জায়গায় কে খেলবেন সেদিকে ব্যাপক মনোযোগ রয়েছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এবং গ্লোবোর রিপোর্টে বলা হয়েছে, আনচেলত্তি নাকি জানিয়েছে, তার কাছে বিকল্প রয়েছে।
ইনজুরি বা এ সংক্রান্ত কারণে, ফিফা প্রতিটি দলকে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত প্লেয়ার বদলের সুযোগ দেয়। ব্রাজিল মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ১৪ জুন ভোর ৪টায়। এরপর ২০ জুন সকাল সাড়ে ৬টায় তাদের প্রতিপক্ষ হবে হাইতি এবং ২৫ জুন ভোর ৪টায় গ্রুপপর্বের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিরুদ্ধে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন