ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শেষমেশ নার্সকেই বিয়ে করলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য পিটার ফিলিপস


শেষমেশ নার্সকেই বিয়ে করলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য পিটার ফিলিপস

ব্রিটিশ রাজপরিবারে এসেছে নতুন আনন্দের উপলক্ষ। রাজা তৃতীয় চার্লসের ভাগনে এবং প্রিন্সেস অ্যানের পুত্র পিটার ফিলিপস, বিয়ে করেছেন এনএইচএস নার্স হ্যারিয়েট স্পার্লিংকে। গ্লুচেস্টারশায়ারের কেম্বল গ্রামের অল সেইন্টস চার্চে, পারিবারিক ও ব্যক্তিগত আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এই রাজকীয় বিয়ে।

যে গ্রামে প্রথম পরিচয়, সেই কেম্বলকেই বিয়ের স্থান হিসেবে বেছে নেন পিটার ও হ্যারিয়েট।

বৃষ্টিস্নাত দিনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা চার্লস এবং রানী ক্যামিলা। চার্চে পৌঁছানোর সময়, উপস্থিত মানুষ করতালি ও উচ্ছ্বাসে তাদের স্বাগত জানান।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

বিয়েতে প্রিন্স অব ওয়েলস উইলিয়াম, প্রিন্সেস ক্যাথরিন, জারা টিন্ডাল, মাইক টিন্ডাল, ডিউক ও ডাচেস অব এডিনবরা, প্রিন্সেস ইউজেনি, প্রিন্সেস বিট্রিসসহ রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।

কনে হ্যারিয়েট গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই চার্চে পৌঁছান। তখন চারপাশে হিপ হিপ হুররে ধ্বনি শোনা যায়। ব্রাইডসমেড হিসেবে ছিলেন পিটারের দুই কন্যা সাভানা, ইসলা এবং হ্যারিয়েটের কন্যা জর্জিনা। বৃষ্টির কারণে অনেককেই ছাতা নিয়ে চার্চে প্রবেশ করতে দেখা যায়।

পিটার ফিলিপস এবং হ্যারিয়েট স্পার্লিং ২০২৪ সালে সম্পর্কে জড়ান। এর আগে ২০২০ সালে পিটারের প্রথম স্ত্রী অটাম কেলির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। ২০২৫ সালের আগস্টে তারা বাগদানের ঘোষণা দেন।

বিয়ের দিনটি ছিল এপসম ডার্বি ঘোড়দৌড়ের দিনও। ফলে অনুষ্ঠান শেষে রাজা চার্লস ও রানী ক্যামিলা রেসকোর্সে যোগ দেন এবং বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

এই বিয়েকে কেন্দ্র করে কেম্বল গ্রামের মানুষের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক মাস ধরেই প্রস্তুতি চলছিল। চারপাশ পরিষ্কার করা থেকে শুরু করে চার্চের ঘণ্টা বাজানোর অনুশীলনও করা হয়েছে।

বর্তমানে ৪৮ বছর বয়সী পিটার ফিলিপস, ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় ১৯তম স্থানে রয়েছেন।

সূত্র: বিবিসি

আরও পড়ুন: গণতন্ত্রের শর্ত ও রাজনৈতিক সংকটের গুরুত্ব: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের বিশ্বকাপ শেষ হওয়ার শঙ্কা ইনজুরিতে তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:৪৬ এম


ব্রাজিলের বিশ্বকাপ শেষ হওয়ার শঙ্কা ইনজুরিতে তারকা

মিশরের বিপক্ষে ২-১ গোলের জয়ে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির আনুষ্ঠানিকতা শেষ হলো। পানামা ও মিশরের বিপক্ষে অনুষ্ঠিত এই দুই ম্যাচের একটিতে খেলতে পারেননি নেইমার জুনিয়র। এর কারণ অজানা নয়, কারণ ব্রাজিলের নাম্বার টেন ইনজুরিতে ভুগছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন আরও একজন অলরেডি।

আজ মিশরের বিপক্ষে খেলা ম্যাচে বাঁ পায়ের কুঁচকিতে চোট পেয়েছেন ওয়েসলি। ম্যাচের ১৫ মিনিটের সময় ধরে অস্বস্তিতে ভুগতে দেখা গেছে তাকে। কার্লো আনচেলত্তি তাকে মাঠ থেকে উঠিয়ে নিয়ে নামান দানিলোকে। এরপর ওয়েসলি মাঠের বাইরে জরুরি চিকিৎসক রদ্রিগো লাসমারের কাছে গিয়ে চিকিৎসা নেন।

২২ বছর বয়সি এই ডিফেন্ডারের চোট কতটা গুরুতর তা আন্দাজ করতে পারে তার বেঞ্চে বসার পরবর্তী কার্যক্রম দেখার মাধ্যমে। কান্নায় ভেঙে পড়েন তিনি এবং এ সময় সতীর্থরা তাকে সান্ত্বনা দিতে দেখা যায়। কোচ কার্লো আনচেলত্তি জানান, আজ পরীক্ষা দিয়ে তার চোটের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আনচেলত্তি বলেন, ‘মেডিকেল বিভাগ পরীক্ষার ফলাফল পাওয়ার পর আগামীকাল তার রোগ নির্ণয় করবে। তার একটি পেশির সমস্যা রয়েছে, তাই সঠিক রোগ নির্ণয়ের জন্য আমাদের আগামীকাল (আজ) পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

জাতীয় দলে ওয়েসলির অভিষেক হয়েছে গত বছর। তাই যদি তিনি ছিটকে না যান, তবে এটি হবে তার প্রথম বিশ্বকাপ। তবে যদি তিনি ইনজুরির কারণে ছিটকে যান, তাহলে তার জায়গায় কে খেলবেন সেদিকে ব্যাপক মনোযোগ রয়েছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এবং গ্লোবোর রিপোর্টে বলা হয়েছে, আনচেলত্তি নাকি জানিয়েছে, তার কাছে বিকল্প রয়েছে।

ইনজুরি বা এ সংক্রান্ত কারণে, ফিফা প্রতিটি দলকে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত প্লেয়ার বদলের সুযোগ দেয়। ব্রাজিল মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ১৪ জুন ভোর ৪টায়। এরপর ২০ জুন সকাল সাড়ে ৬টায় তাদের প্রতিপক্ষ হবে হাইতি এবং ২৫ জুন ভোর ৪টায় গ্রুপপর্বের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:৫১ এম


প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি

দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রমের জোরদারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, এমওইউর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের সুযোগ আরও বিস্তৃত হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, সিটি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া, থাইল্যান্ডের সিনাওত্রা ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সলফোর্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে এসব চুক্তি হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এই লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক কর্মসংস্থান এবং রেমিট্যান্স বৃদ্ধির উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করছে। এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের কাজ গত তিন মাস ধরে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৪৩৮ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:৫২ এম


ঈদযাত্রায় দুর্ঘটনায় ৪৩৮ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে যাতায়াতে ১৫ দিনের মধ্যে সারা দেশে মোট ৪৪২টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩৮ জন।

রোববার (৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বলেন, সড়ক, রেল ও নৌপথে মোট ৪৪২টি দুর্ঘটনার মধ্যে ৪৩৮ জন নিহত হয়েছেন এবং ১ হাজার ৩৪০ জন আহত হয়েছেন।

মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদুল আজহায় দেশে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত ও ১ হাজার ২৯৪ জন আহত হয়েছেন। একই সময়ে, রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন এবং নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালুবাহী ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:৫৫ এম


বালুবাহী ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল বন্ধ

চট্টগ্রামের সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সাথে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৭ জুন) সকালে, প্রায় ৯টার দিকে, মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসটি, যখন মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার মধ্যম সোনাপাহাড় পৌঁছায়, তখন একটি বালুবোঝাই ট্রাক অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় ট্রেনের লোকোমোটিভ বা ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, দুর্ঘটনায় ট্রাকটি রেললাইনের ওপর আটকে থাকায় ট্রেন চলাচল নিষিদ্ধ আছে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। ট্রাকটি সরিয়ে ফেলতে পুলিশ এবং রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।

এদিকে, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে, দুর্ঘটনার কারণে সাগরিকা কমিউটার বড়তাকিয়া স্টেশনে, বিজয় এক্সপ্রেস চিনকি আস্তানা স্টেশনে, পর্যটক এক্সপ্রেস ফেনী স্টেশনে এবং সোনার বাংলা এক্সপ্রেস লাকসাম জংশন পার হয়ে আটকে আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%