ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

‘পিকস, পিপল, পারস্প্যাক্টিভ’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত চট্টগ্রামে


‘পিকস, পিপল, পারস্প্যাক্টিভ’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত চট্টগ্রামে

পর্বত, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে, পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

এই প্রদর্শনীটি ‘পিকস, পিপল, পারস্প্যাক্টিভ’ শীর্ষক। পর্বতারোহণ ক্লাবটির প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে দুইদিন ব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট শোয়েব ফারুকী।

উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ আল নোমান বলেন, ‘পর্বতারোহণ একটি খেলা, একটি শিল্প। এই খেলাতে চট্টগ্রামের তরুণদের আরোও এগিয়ে দিতে আমার সার্বিক সহযোগিতা থাকবে। প্রত্যাশা করি চট্টগ্রামে শিগগিরই একটি ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে। তরুণদের সাথে সম্পৃক্ত সবকিছুতেই আমার আগ্রহ থাকে। পর্বতারোহণ খেলাটার সঙ্গে যেহেতু মূলত তরুণরাই যুক্ত, আমি সর্বত্রভাবে এর সাথে সম্পৃক্ত থাকতে চাই। একটা প্রকৃতিবান্ধব রাষ্ট্র গড়তে তরুণদের প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থাকাটা জরুরি।’

আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ

এ সময় শোয়েব ফারুকী বলেন, ‘ভার্টিক্যাল ড্রিমার্সে তরুণেরা পর্বতারোহণ নামক খেলাটার পাশাপাশি দারুণ সব আলোকচিত্র তুলে তাদের স্বাক্ষর রেখেছে। অতি উচ্চতার প্রতিকূল পরিবেশে ক্যামেরা বের করাও কোনো সহজ কাজ নয়। সেই জায়গায় অতি ঝুকিপূর্ণ এই খেলাটায় দারুণ দক্ষতা দেখানোর পাশাপাশি অসাধারণ সব আলোকচিত্র তুলে আনায় এই প্রদর্শনীর আলোকচিত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

অভিযানের আয়োজক ও ক্লাব সভাপতি ফরহান জামান বলেন, ‘পর্বতারোহণ খেলাটা হয় দুনিয়ার দূরতম প্রান্তে। সরাসরি সম্প্রচার কিংবা অনলাইন স্ট্রিমিং এর এই যুগে সরাসরি দর্শকের সাথে সম্পৃক্ততা না থাকায় এটির কাঠিন্য আর দুরুহতা বোঝা মুশকিল। ছবির মাধ্যমে হলেও দর্শকরা দূর্গম পর্বতের কিছুটা ছোঁয়া পাবে।’

‘পিকস, পিপল, পারস্প্যাক্টিভ’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। ভার্টিক্যাল ড্রিমার্স এর এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন নস টেলোস, ক্রাফট ফ্যাশন লিমিটেড ও ট্রাভেল প্রো। আয়োজনের সার্বিক সহযোগিতার আছেন বিষুব আর্ট অর্গানাইজেশন, গিরি ও ক্যানভাস অব কালার।

প্রদর্শনীতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের শুভ্র পর্বতশ্রেণি এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবনযাত্রার নানা দিক নিয়ে শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাড়া ফেলেছে ফারিনের ‘তোমার আমার প্রেম’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


সাড়া ফেলেছে ফারিনের ‘তোমার আমার প্রেম’

সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ফারিন খান অভিনীত একক নাটক ‘তোমার আমার প্রেম’। এই নাটকটি পারিবারিক গল্পনির্ভর এবং নির্মাণ করেছেন ইমরোজ শাওন। নাটকের কাহিনী কেন্দ্রিত হয়েছে ‘খন্দকার বাড়ি’ নামে পরিচিত একটি সম্ভ্রান্ত পরিবারকে নিয়ে। নাটকটি মুক্তির মাত্র দু’দিনের মধ্যে অর্ধকোটিরও বেশি ভিউ ছাড়িয়েছে।

বাড়িটির একমাত্র প্রাণ হিসেবে এখনও পুরোনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন বয়স্ক নারী নূরজাহান বেগম। তাঁর নিঃসঙ্গ জীবনকে ঘিরে এগিয়ে যায় পুরো নাটকের গল্প। নাটকটির কাহিনি লিখেছেন অর্ক মোস্তফা। ফারিন খানের পাশাপাশি দুর্দান্ত অভিনয় করেছেন দিলারা জামান, ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী এবং সুদীপ্ত প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে ফারিন খান বলেন, বর্তমানে প্রেমের গল্প, থ্রিলার, জীবন-সংগ্রামসহ নানা ধরনের গল্প নিয়ে নাটক নির্মিত হচ্ছে। এরপরও দর্শকদের কাছে পারিবারিক সম্পর্ক ও টানাপোড়েনের গল্পের আবেদন বিন্দুমাত্র কমেনি। সেই উপলব্ধি থেকেই নির্মাতারা এখন ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও পারিবারিক গল্পকে প্রধান্য দিচ্ছেন। ‘তোমার আমার প্রেম’ আসলে তেমনই একটি পারিবারিক গল্পের নাটক, যা দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বশান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান বিএমপি কমিশনারের

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


বিশ্বশান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান বিএমপি কমিশনারের

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ পবিত্র জুমার নামাজ আদায় করেছেন বিএমপি পুলিশ লাইন্স জামে মসজিদে। শুক্রবার (২৬ জুন ২০২৬) জুমার নামাজে তিনি সকল স্তরের পুলিশ সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে অংশগ্রহণ করেন।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, পবিত্র জুমার দিনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স জামে মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করেন কমিশনার মো. আশিক সাঈদ। নামাজ শেষে তিনি উপস্থিত পুলিশ সদস্য ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি মহান আল্লাহর নির্দেশনা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন এবং জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাগত মনোভাব আরও শক্তিশালী করার আহ্বান জানান।
বিএমপি কমিশনার বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
জুমার নামাজ ও পরবর্তী সৌজন্য সাক্ষাৎকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু হৃদ্‌রোগ চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে চাইল্ড হার্ট ট্রাস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


শিশু হৃদ্‌রোগ চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে চাইল্ড হার্ট ট্রাস্ট

বাংলাদেশে জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ (সিএইচটি) একটি বিশেষায়িত শিশু হৃদ্‌রোগ হাসপাতাল প্রতিষ্ঠা করতে ইচ্ছুক। ইতিমধ্যে তারা রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং রেফারেল ব্যবস্থাকে জাতীয় পর্যায়ে সুসংহত করার জন্য সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি জাতীয় গাইডলাইন তৈরি করার পরিকল্পনাও করেছে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর মিরপুরে ট্রাস্টের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানের ধারাবাহিকতায় ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’-এর মাধ্যমে জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত শিশুদের জন্য বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ, ফলোআপ এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

অনুষ্ঠানে সিএইচটি-এর প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা মন্তব্য করেন, দীর্ঘ সময় ধরে নিজেদের ব্যক্তিগত অর্থ, জাকাত, বন্ধু-স্বজনের অনুদান এবং স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে ট্রাস্টটি পরিচালিত হয়েছে। তাদের ভবিষ্যতের লক্ষ্য হলো একটি আন্তর্জাতিক মানের শিশু হৃদ্‌রোগ হাসপাতাল প্রতিষ্ঠা করা। এ জন্য জমি খোঁজা হচ্ছে এবং সরকারি পরিত্যক্ত ভবন অথবা স্থাপনা ব্যবহারের সুযোগ পাওয়া যায় কি না, তা অনুসন্ধান করা হচ্ছে। সরকার যদি সুযোগ দেয়, তাহলে ক্রস-সুবসিডি মডেলের (সচ্ছলদের টাকায় দরিদ্রদের বিনা মূল্যে চিকিৎসা) মাধ্যমে হাসপাতালটি টেকসইভাবে পরিচালনা করা সম্ভব।

অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা আরও বলেন, দেশে শিশুদের জন্য এখনো কোনো বিশেষায়িত সরকারি হৃদ্‌রোগ হাসপাতাল নেই। সরকারের ‘ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব চাইল্ডহুড ইলনেস’ (আইএমসিআই) কর্মসূচির আওতায় জন্মগত হৃদ্‌রোগ অন্তর্ভুক্ত হলে ইউনিয়ন ও গ্রামপর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও প্রাথমিকভাবে রোগ শনাক্ত করে দ্রুত বিশেষায়িত কেন্দ্রে পাঠাতে পারবেন।

উন্নত দেশগুলোতে গর্ভাবস্থার ১১ থেকে ১২ সপ্তাহের মধ্যেই জটিল জন্মগত হৃদ্‌রোগ শনাক্ত করা সম্ভব হলেও, বাংলাদেশে বেশিরভাগ রোগী আসে একদম শেষ পর্যায়ে। যা চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল করে তোলে বলে জানান এই চিকিৎসক।

অনুষ্ঠানে চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মুসা খান বলেন, বাংলাদেশে প্রতি হাজার নবজাতকের মধ্যে প্রায় ২০ থেকে ২৫ জন জন্মগত হৃদ্‌রোগ নিয়ে জন্মায়। কিন্তু তাদের একটি উল্লেখযোগ্য অংশ সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পৌঁছাতে পারে না। সমাজের বিত্তবান এবং করপোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে এই শিশুদের জীবন রক্ষা করা সহজ হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল ও নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের হেফাজত থেকে মুক্তি পেলেন ইরানের ২০ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


যুক্তরাষ্ট্রের হেফাজত থেকে মুক্তি পেলেন ইরানের ২০ নাবিক

হরমুজ প্রণালীতে আটক হওয়া ইরানি জাহাজ ‘তুসকা’-র ২২ জন নাবিককে যুক্তরাষ্ট্র মুক্তি দিয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হাতে আটক একটি ট্যাঙ্কারের ২২ জন ইরানি নাবিক পাকিস্তানে এসে পৌঁছেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, নাবিকদের দ্রুত ও নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে পাকিস্তানে অবস্থিত ইরানি মিশনের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে। এ লক্ষ্যে ওয়াশিংটন এবং তেহরানের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।

তিনি আরও জানান, গত দুই মাসের মধ্যে এটি ইরানি নাবিকদের চতুর্থ দল, যাদের দেশে ফেরার ক্ষেত্রে পাকিস্তান সহায়তা প্রদান করেছে। তিনি উল্লেখ করেছেন, এখন পর্যন্ত আমরা পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ৭০ জনেরও বেশি ইরানি ভাইকে দেশে ফিরে যেতে সহায়তা করেছি। এ সময় তিনি পাকিস্তানের ওপর আস্থা রাখার জন্য তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন।

গত ২০ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টার সময় হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী ‘তুসকা’ জাহাজটিকে আটক করেছিল। পরবর্তীতে ট্রাম্প জানিয়েছেন, জাহাজটিতে চীন থেকে আনা অত্যন্ত গোপনীয় একটি পণ্য ছিল।

এদিকে, তেহরান জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার সময় যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া একটি তেলবাহী ট্যাঙ্কারের ২২ জন ইরানি নাবিককে পাকিস্তানে অবস্থিত ইরানের কনস্যুলেটে স্থানান্তর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, করাচিতে ইরানি কূটনীতিকদের কাছে ওই নাবিকদের হস্তান্তর করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই তাদের ইরানে ফিরে আসার কথা রয়েছে।

তবে, ইরনা কিংবা ইরানি কর্তৃপক্ষ কেউই ওই ট্যাঙ্কারটির পরিচয় প্রকাশ করেনি অথবা সেটি কোথায় বা কখন আটক করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%