০৭:৪৫ পি.এম
জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশের কো-চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন সুনীল শুভ রায়। রবিবার (২৩ আগস্ট) জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের দেওয়া ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব এ বি এম জাতীয় পার্টির একাংশের কো-চেয়ারম্যান ও মুখপাত্র হলেন সুনীল শুভ রায় আমিন হাওলাদারের সুপারিশে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সুনীল শুভ রায়কে এ দুটি পদে নিয়োগ দিয়েছেন চেয়ারম্যান। সুনীল শুভ রায় দীর্ঘ সময় ধরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া, তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় পার্টিতে সুনীল শুভ রায়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও অবদানের মূল্যায়ন করা হয়েছে এবং সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যেই তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জাতীয় পার্টির কার্যক্রমকে আরো শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন